Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একদল ভণ্ড আর চিকিৎসা ব‍্যবস্থা!

IMG_20200501_220734
Taniya Bandopadhyay Pal

Taniya Bandopadhyay Pal

Journalist Blogger
My Other Posts
  • May 2, 2020
  • 8:19 am
  • 2 Comments

আমরা উৎসব প্রিয়। তাই সবকিছুতেই হুল্লোড় খুঁজি। অনেক দিন বাড়িতে বসে আছি। চারপাশে সব বন্ধ। তাই করোনা অতিমারিকেই উৎসব বানিয়ে ফেললাম।

আমাদের দেশ সহ বিশ্বের ১৯০টি দেশে করোনা বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসকেরা। সমস্ত সভ‍্য সমাজ তাঁদের কুর্নিশ জানাচ্ছে। আমরাই বা বাদ যাব কেন? আমাদের বলা হল, ঘরের ভিতরে দাঁড়িয়ে করতালি দিতে, আমরা ঢোল-করতাল নিয়ে রাস্তায় নেমে পড়লাম। আমাদের বলা হল, বারান্দায় মোমবাতি জ্বালাতে, আমরা ছাদে উঠে আতস বাজি আর ফানুস উড়ালাম। আচ্ছা, যে ডাক্তার বাবুকে মাস খানেক আগেও আমারা ‘পয়সার ধান্দায় টেস্ট করতে দিয়েছে’ বলে গালমন্দ করতাম, হঠাৎ তাঁকে ‘হিরো’ হিসাবে‌ মেনে নিলাম?

আজ্ঞে না! আমরা অনেক দিন বাড়িতে থেকে একঘেয়ে বোধ করছিলাম। একটু বিনোদন দরকার ছিল।

আরে, বুঝতে পারলেন না, সত‍্যিই যদি কুর্নিশ করার মানসিকতা থাকতো, তাহলে খোদ কলকাতা সহ রাজ‍্যের বিভিন্ন জেলায় হাসপাতালে কাজ করার ‘অপরাধে’ স্বাস্থ্য কর্মী, নার্স, চিকিৎসকদের ‘একঘরে’ করতাম কি? ভাড়াটে চিকিৎসক কিংবা নার্স হলে, তাঁকে তল্পিতল্পা নিয়ে বেরিয়ে যাওয়ার নিদান দিতাম?

আসলে আমরা ভণ্ড। আপাদমস্তক ভণ্ড। আমাদের অন‍্যের পাশে থাকার মানসিকতা অনেক দিন আগেই হারিয়ে গিয়েছে! আমরা এখন যা করি, তার অধিকাংশ লোক দেখানোর জন্য। ছবি আপলোডের থেকে সুখের আপাতত আমাদের কাছে আর কিচ্ছু নয়।

আমাদের রাজ‍্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীর এখন থাকার জায়গা নেই। তাঁদের ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে, কোথাও আবার সমস্যা হুমকিতে সীমাবদ্ধ নেই। শারীরিক হেনস্থার মতো অভিযোগও উঠেছে। কিন্তু আমাদের তো মুখে কুলুপ! আমরা তো কিচ্ছুটি বলছি না! আমরা, যাঁরা অতি উৎসাহ দেখিয়ে আতস বাজি পোড়ালাম, তাঁদের মধ‍্যে কেউ একবারের জন্যও, ‘থাকার সমস‍্যা হলে, আমার বাড়িতে আসুন’ বললাম না তো!

আমরা ভণ্ড। তাই আমাদের নির্বাচিত প্রতিনিধিরাও ভণ্ড। সেটাই তো হওয়া উচিত। তাই চিকিৎসকদের বিশেষ পোশাকের বদলে যায় সস্তার রেনকোটে। আর উপযুক্ত মানের মাস্ক চিকিৎসকের পরিবর্তে ব‍্যবহার করেন রাজনৈতিক নেতৃবর্গ।

মহারাষ্ট্রে দিন কয়েক আগেই করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। আমরাও আর পিছিয়ে নেই। আমাদের শহরেও চিকিৎসক মারা গিয়েছেন। কিন্তু এতকিছুর পরেও আমাদের হুঁশ নেই। আমরা মনে রাখতে চাই না, আমাদের রাজ‍্যে প্রয়োজনের তুলনায় প্রায় ৬০০০ নার্স কম, চিকিৎসকের অভাবে জেলার একাধিক সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে বিভাগ চালু করা যায় না, ল‍্যাব টেকনিশিয়ানের অভাবে নাকানিচুবানি খেতে হয়। এই পরিস্থিতিতে একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত হলে আমাদের বাঁচাবে কে? আমরা এসব প্রশ্ন করতে চাই না। এসব প্রশ্নের উত্তর বড্ড জটিল। তার চেয়ে বরং ছবি আপলোড হোক, পোস্টার, ফ্লেক্স টাঙানো হোক! আমরা প্রচারে ব‍্যস্ত থাকি। কারণ, ওটাই আমাদের সবচেয়ে প্রিয়।

PrevPreviousকরোনার_দিনগুলি_২৮
Nextলক্ষিন্দরের বাসর – ক্রন্দসী বালা আর হাতুড়েNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
কৃষ্টিশ্রী
কৃষ্টিশ্রী
6 years ago

একদম সত্যি দিদি। সস্তার তামাশা ক্রমে প্রিয়তর হয়ে উঠছে আমাদের কাছে।

0
Reply
চৌধুরী
চৌধুরী
6 years ago

এই সমাজে এই ব্যবহার খুব স্বাভাবিক। আমাদের সমাজ কোনদিন দায়িত্বশীল বা সংবেদনশীল ছিল না। অবক্ষয় ক্রমবর্ধমান।

0
Reply

সম্পর্কিত পোস্ট

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 No Comments

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।

July 14, 2026 1 Comment

সব তৃণমূলদের দলে নেওয়া হয়ে গেলে বামপন্থীদের গ্রেপ্তার করা শুরু হবে। বিশ্বাস করুন এই সরকার আসার আগে থেকেই বামপন্থীরা এটার জন্য প্রস্তুত ছিলো, আছে। বিজেপি-র

অবিলম্বে সমস্ত প্রতিবাদীর নিঃশর্ত মুক্তি চাই।

July 14, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ২০২৪ এর ৯ই আগস্ট আরজি করের নৃশংস খুন ধর্ষণ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই সময়ে প্রকাশ পেয়েছিল প্রতিবাদী মানুষের নিঃস্বার্থ মানবিক মুখ।

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (১)

July 14, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

সাম্প্রতিক পোস্ট

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।

Dr. Arunima Ghosh July 14, 2026

অবিলম্বে সমস্ত প্রতিবাদীর নিঃশর্ত মুক্তি চাই।

Abhaya Mancha July 14, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (১)

Kanchan Sarker July 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650475
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]