Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মিছিলের মুখ

IMG_20210825_231931
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • August 26, 2021
  • 5:57 am
  • One Comment

এই গল্পটা আজ কেন বলছি তার বিশেষ কোনো কারণ নেই, জাস্ট ইচ্ছা হলো তাই। বছর দুই আগে জুন মাসে একখানা বিপ্লব হয়েছিল বাংলার বুকে, যার ঢেউ আছড়ে পড়েছিল সারা ভারতে, এমনকি ভারতের বাইরেও। আজ যদিও সেই বিপ্লবের কোনো মাহাত্ম্যই হয়তো নেই। বাংলার বিভিন্ন প্রান্তে ডাক্তারেরা আজও নিগৃহীত, এমনকি এই মহামারীর পরেও। সেদিনের মহানায়ক ইসলামোফোবিক আলোচনায় বিশ্বাসী। সেদিনের বৃথা আশ্বাসগুলো আজ নবান্নের প্রেক্ষাগৃহে দীর্ঘশ্বাস ফেলছে। সেদিনের পরেও ডাক্তারদের একটা বড় অংশ আজও শাসকদলের সমর্থন করেন, গত নির্বাচনে ভোটও দিয়েছেন নিশ্চয়ই। মোটমাট আমাদের সেই বিপ্লবের কোনো প্রভাবই আজ আর নাই।

কিন্তু আন্দোলনটা মিথ্যা নয়, সেটা হয়েছিল। প্রায় সপ্তাহখানেক ধরে চলেছিল এবং সেই আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা হয়েছে। কখনো রাজনৈতিক রং লাগানো হয়েছে, কখনো পুলিশ লাগানো হয়েছে, কখনো গুণ্ডা-মস্তান। বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন খবর আমরা পেয়েছিলাম, সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। হস্টেলে কোনো অর্ডার, কোনো খাবার আনানো বা অন্য কোনোভাবে কোনো বাইরের মানুষের প্রবেশ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছিল। কোনো রাজনৈতিক সমর্থন ছাড়া একটা আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া সহজ ছিল না, সেটা সম্ভব হয়েছিল বিচক্ষণ নেতৃত্ব আর সাধারণ মানুষের প্রচ্ছন্ন সমর্থনের জন্য।

যাইহোক এর মাঝেই একদিন উনি নীলরতনের উদ্দেশ্যে বেরিয়ে পথ ভুলে পিজি-তে চলে আসেন এবং কিছু প্ৰি-প্লানড নাটক, মিডিয়া বাইট সেরে বেরিয়ে পড়েন। তখন আমাদের গোটা কলেজটা এমার্জেন্সির সামনে, যদিও এমার্জেন্সির গেট কখনোই আটকানো হয়নি। হঠাৎ এক সময় পুলিশ ঘোষণা করে অবিলম্বে এই জায়গা খালি না করলে তারা ব্যবস্থা নেবে। কিছুক্ষণ পরে আমাদের ভিড়ে কিছু অচেনা লোকজনেরও দেখা পাওয়া যায়, তাদের উদ্দেশ্য ঠিক কী বোঝা যাচ্ছিল না। যে কোনো সময় কিছু অঘটন ঘটতে পারে আঁচ করে আমরা একাডেমিক বিল্ডিং-র দিকে যাওয়ার সিদ্ধান্ত নিই। যুদ্ধে এগোনো যেমন দরকার, প্রয়োজনে পিছিয়ে আসাও জরুরি।

যাইহোক, সবাই সেই কথা শুনে জায়গা ছেড়ে দিলেও একজন ইন্টার্ন পুলিশের ব্যারিকেডের সামনে একা দাঁড়িয়ে, তার নামটা না বলাই থাক। গোটা চত্বর প্রায় ফাঁকা হয়ে গেছে, প্ল্যাকার্ড হাতে দৃপ্ত ভঙ্গিমায় একা সে তার প্রতিবাদ জানাচ্ছে- একটা সাধারণ মেয়ে, একজন সাধারণ জুনিয়র ডাক্তার। তাকে ডেকে আনতে গেলাম, সে বলে, “দাদা আমরা কেন পেছনে হটবো! আমরা আমাদের জায়গা ছেড়ে কেন যাবো!!” ব্যারিকেডের ওপারে সশস্ত্র পুলিশবাহিনী, পেছনে সেই ‘অচেনা লোকজন’- তাকে এত কিছু বোঝানোর সময় ছিল না। “পরে সব আলোচনা হবে, এখন চল”, বলে তাকে সরিয়ে নিয়ে গেলাম।

নাহ, এই মেয়েকে কেউ চেনে না; ‘white revolution’-র মুখ সে নয়; সে নবান্নে গিয়ে হাসপাতালে অটো স্ট্যান্ড, কোলাপ্সিবল গেট, ডেন্টাল এম্বুলেন্সের কথা বলেনি; সে শীতল চোখে ‘আমরা পদবি দেখে চিকিৎসা করিনা’ বলে সুপার হিরোও হয়নি- কিন্তু আমার কাছে ‘মিছিলের মুখ’ সেই মেয়েটাই, ডাক্তার সমাজের শিরদাঁড়ার প্রতীক সেই মেয়েটাই। যতদিন এই আন্দোলনের কথা মনে পড়বে, এই ঘটনাটাই আমার স্মৃতিপটে উজ্জ্বল হয়ে থাকবে ??

PrevPreviousআট আনা পয়সার গল্প
Nextবিবর্তনঃ প্রজাতির উদ্ভবNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
4 years ago

দারুন, দারুন। খুব ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617833
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]