Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘তবুও আকাশ ছায় আমাদের মুক্তি উচ্চৈঃশ্রবা’

rally 2n
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Activist of Abhaya Movement
My Other Posts
  • April 24, 2025
  • 7:49 am
  • One Comment

২২ শে এপ্রিল মঙ্গলবার অভয়া মঞ্চের আহবানে জোড়াসাঁকো থেকে ধর্মতলায় স্টেটসম্যান হাউস পর্যন্ত একটি সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল সংগঠিত হয়।

বিগত শতাব্দীতে রাখিবন্ধন, সঙ্গীতরচনা ও আত্মশক্তির উদ্বোধনের মাধ্যমে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন রবীন্দ্রনাথ। বিংশ শতকের সূচনাপর্বে  স্বদেশী আন্দোলনের প্রবল জোয়ারের মুখে দাঁড়িয়ে তিনি রাজনৈতিক আবেগ আর ধর্মীয় পুনরুত্থানবাদী চিন্তার মেলবন্ধনের বিরুদ্ধে সোচ্চার হন, বিভেদকামী শাসক কে প্রতিহত করতে  সম্প্রদায়গত ঐক্য গড়ে তোলার উপর বারংবার গুরুত্ব আরোপ করেন । রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে পাঁচ শতাধিক মানুষের  একটি বর্ণাঢ্য মিছিল বেরোয়।

‘হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদসিন্ধু’ -এই শপথ লেখা ব্যানার নিয়ে মিছিল এগিয়ে চলে ধর্মতলার দিকে। মিছিলের দ্বিতীয় ব্যানার দাঙ্গা বিধ্বস্ত শামসেরগঞ্জের সরকারি স্কুলের ছাত্র সন্দীপ আর সুলেমানের অমলিন বন্ধুত্বকে কুর্ণিশ জানিয়ে- ‘তাই তো ওরা বন্ধু আছে অনেক বাধা বিঘ্ন সয়ে/ আকাশ বাতাস বলছে যেন, বন্ধু থাকো বন্ধু হয়ে’। মিছিলে অংশ গ্রহণকারী প্রায় সকলের হাতে বর্ণময় প্ল্যাকার্ডে বিভেদবিনাশী ঘোষণা – ‘ধর্মকারার প্রাচীরে বজ্র হানো/ এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো‘,  ‘ভারত ভূমির সন্তানেরা/ ধর্ম, বর্ণ,হরেক জাতি /সবার তরে সবাই বাঁচে / ঐক্যে বাড়ে দেশের খ্যাতি’,  ‘যে জাত ধর্ম ঠুনকো এত/ আজ নয় কাল ভাঙ্গবে সে তো /যাক না সে জাত জাহান্নামে/ রইবে মানুষ, নেই পরোয়া’,  ‘সব মানুষের এক অধিকার, ধমনীতে রক্ত লাল’, ‘দলাদলি সব ভুলি, হিন্দু মুসলমান/এক পথে এক সাথে চল/ উড়াইয়ে একতা নিশান’,  ‘Communalism is a poison which will eat the core of our country’, ‘No more terror, no more bloodshed, Let the future grow’, ‘Respect every culture and religion/ Inculcate communal harmony in the country’, ‘হম লড়েঙ্গে এক কৌম কে লিয়ে/ যো কৌম দিল মে প্যার জাগাতে হ্যায়/ হম তোড়েঙ্গে য়ো শৃঙ্খল কো / যো খুদ কৌম কো তোড় দেতে হ্যায়’। এমন আরো অনেক রঙিন প্ল্যাকার্ডের সঙ্গে দৃপ্ত কণ্ঠে শ্লোগান ওঠে  –‘দাঙ্গা নয় চাকরি চাই/ হিন্দু মুসলিম ভাই ভাই’।

গায়করা ছিলেন মিছিলের পিছনে একটি ট্যাবলোতে- ডঃ বুদ্ধদেব ভট্টাচার্য, ডঃ তরুণ কান্তি কর, স্বরজিৎ রায়, সুদীপ দস্তিদার এবং দ্রষ্টা ব্যানার্জী।  বাঁধ ভেঙ্গে দাও এর সুরে, মানুষের উদ্দীপ্ত শ্লোগানে মুখরিত হল জোড়াসাঁকো বড়বাজার চাঁদনি চক আর ধর্মতলার আকাশ বাতাস।  এলাকার পথচলতি, কাজফেরতা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে গেলেন মিছিলের পাশে, কেউ পা মেলালেন মিছিলের সঙ্গে।

স্টেটসম্যান হাউসের কাছে একটি পথসভা করে শেষ হয় এই মিছিল। সভা পরিচালনা করেন ডঃ পুণ্যব্রত গুণ। এই সভায় বক্তব্য রাখেন ডঃ আসফাকুল্লা নাইয়া এবং ডঃ মানস গুমটা । ধর্মীয় মৌলবাদ এবং কেন্দ্র রাজ্য নির্বিশেষে বিভেদকামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণেকে  আহবান জানান বক্তারা। এই সভা শেষ হয় সমবেত কণ্ঠে সলিল চৌধুরীর সেই অবিস্মরণীয় গানটি দিয়ে- ‘ও মোদের দেশবাসী  রে/ আয় রে পরান ভাই, আয় রে রহিম ভাই, কালো নদী কে হবি পার’।

বৈশাখের নিদাঘ-তপ্ত  রাজপথে মিছিল আর পথসভা শেষ করে অভয়া মঞ্চের যোদ্ধারা ধর্মতলা থেকে  সল্টলেক করুণাময়ীতে চাকরিহারা শিক্ষকদের অবস্থানে যখন যোগ দেন, তখন চারপাশে নেমে এসেছে সূর্যহারা সন্ধ্যার অন্ধকার। এ যেন এক প্রতীকী আঁধার, যা গ্রাস করছে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দেশ ভারতবর্ষ।  তবু আশাহীনতা কে পরাস্ত করে,  বিভেদের বাধা চূর্ণ করে ছুটে চলে দুর্জয় মানুষের স্বপ্নের উচ্চৈঃশ্রবা।

PrevPreviousপরবর্তী অবস্থান কর্মসূচী সম্ভবত নবান্নের দোরগোড়ায় হবে
Nextধিক্! এই কাপুরুষতা…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

অসাধারণ লিখেছ গোপাদি।

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630587
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]