Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পরবর্তী অবস্থান কর্মসূচী সম্ভবত নবান্নের দোরগোড়ায় হবে

Oplus_16908288
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • April 23, 2025
  • 7:09 am
  • No Comments

হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীদের ভাতে মেরে এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ তছনছ করে ন্যূনতম লজ্জা নেই এসএসসি এবং সরকারের। প্রতিশ্রুতির নাটকের পর আমরা দেখলাম প্ল্যান এ (পু লিশের লা/থি ও লা/ঠি) এবং প্ল্যান বি (জা তিদা ঙ্গা করে নজর ঘুরিয়ে দেওয়া)। অজস্র মিথ্যার বেসাতি সাজিয়ে বোকা বানানোর খেলা চলছে তো চলছেই৷

সোমবার (২১ এপ্রিল ২০২৫) নবান্ন অভিযানের প্রস্তাব দিয়েছিলেন চাকরিহারারা। সেই অভিযান আটকানোর উদ্দেশ্যে সেই তারিখেই “যোগ্য/ অযোগ্য” তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল এসএসসি এবং জানিয়েছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। শেষ অব্দি শিক্ষাদপ্তর নামক পর্বত মূষিক প্রসব করল। কোনো তালিকাই প্রকাশ করল না তারা। বদলে ঘুষ দিয়ে আগেভাগে চাকরি বাগানো ব্যক্তিদের সুবিধা দেবার জন্য তারা বলল, যাদের তারা নিজেদের মর্জিমাফিক প্রথম তিন কাউন্সেলিংয়ে ডেকেছিল, তারাই বৈধ। অর্থাৎ বড়মাপের উৎকোচই বৈধতার মাপকাঠি এই রাজ্যে!

স্বাভাবিকভাবেই আন্দোলনকারীরা বৈধতা নির্মাণের সেই অবৈধ পদ্ধতি মেনে নেননি। তাঁরা অবস্থান আন্দোলন করছেন “আচার্য সদন”-এর সামনে (যে বাড়িটার নাম আসলে “আশ্চর্য সদন” হওয়া উচিত)।

পুলিশ-প্রশাসন যথারীতি “শিষ্টের দমন, দুষ্টের পালন” ধর্মের আচার অসামান্য নিষ্ঠায় পালন করে চলেছে। আজও ধাক্কাধাক্কি করেছে শিক্ষকদের। অবস্থানরত শিক্ষকদের বসার চৌকি, খাবার, পানীয় জল, সবকিছুই কেড়ে নিয়েছে৷ মহিলাদের টয়লেটে যেতেও দেওয়া হচ্ছে না। অর্থাৎ সবরকম শারীরিক অত্যাচার চলছে। এভাবেই কি আন্দোলনকে গুঁড়িয়ে দিয়ে দুর্নীতির জয়গান গাওয়ার চেষ্টা? ছাব্বিশ হাজার সরকারি চাকরিজীবী এবং তাঁদের পরিবার সহ লক্ষাধিক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এসএসসির চেয়ারপার্সনকে ঘেরাও করা অন্যায়, অথচ গ্রীষ্মের দিনে অন্যায়ের শিকারদের পানীয় জল থেকে বঞ্চিত করা অপরাধ নয়? এসএসসির চেয়ারপার্সনকে যথেষ্ট পরিমাণে জল, খাবার, প্রয়োজনীয় ওষুধ, বিশ্রাম নেবার জন্য আরামদায়ক বিছানা, বাতানুকূল কামরা ইত্যাদি সবকিছু দেওয়া হোক, কিন্তু তিনি সঠিক গ্রহণযোগ্য তালিকা প্রকাশ করেই অফিস ছাড়বেন।

এরপর হয়ত আবার লা/ঠি চলবে, লা/থি চলবে। সেরকম ঘটলে পরবর্তী অবস্থান কর্মসূচী সম্ভবত নবান্নের দোরগোড়ায় হবে। সি দ্দিকু ল্লা সাহেব একাই শহর অচল করার ক্ষমতা রাখেন না, ক্ষমতার আসল উৎস জনগণ।

চিকিৎসক সংগঠনগুলো পূর্ণ শক্তিতে শিক্ষক-শিক্ষাকর্মীদের পাশে থাকবে। আমি একজন প্রাক্তন ছাত্র, একজন ছাত্রীর বাবা এবং একজন শিক্ষিকার জীবনসঙ্গী। আমি ব্যক্তি হিসেবে এঁদের পাশে থাকব এবং আমার মতো বহু মানুষ থাকবেন। শিক্ষামন্ত্রী চাইলে আমাদের শরীরের ওপর দিয়ে গাড়ি, এমনকি বুলডোজার বা রোডরোলার চালিয়ে দিতে পারেন, কিন্তু রাজ্যের সব মানুষকে চাপা দেবার মতো যথেষ্ট সংখ্যক গাড়ি তাঁর কাছে আছে কি?

PrevPreviousস্বাস্থ্যের সত্যি মিথ্যে ৩
Next‘তবুও আকাশ ছায় আমাদের মুক্তি উচ্চৈঃশ্রবা’Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630567
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]