Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নেশা

IMG_20200507_153219
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • May 10, 2020
  • 7:49 am
  • One Comment

কালকের থেকে আমার আপনার timeline জুড়ে কিছু passionate মানুষের ছবি… তারা এই দুঃসময়েও পিপাসার্ত হয়ে মদের দোকানে লাইনে দাঁড়িয়েছে… অসীম তাদের সাহস, অসীম তাদের ধৈর্য… ! প্রশ্ন উঠছে তাহলে কি সত্যিই মানুষ অভাবে ছিল? রাগ হচ্ছে আর সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সহজেই বলছি যে এদের free খাবারের কোনো দরকার নেই… এদের কোনো অভাব-ই নেই…! কিছু ক্ষেত্রে এটা হয়তো ঠিক, সবক্ষেত্রেই হয়তো ঠিক নয়… এটাই বোধহয় নেশা নিয়ে চারটি কথা বলার সবচেয়ে ভালো সময়!!

প্রথমেই বলি alcohol-কে morality-র সাথে গুলিয়ে ফেলবেন না… শুধুই অন্য একটা দৃষ্টিকোণ থেকে এই “passion”-টা কে বোঝার চেষ্টা করি আসুন… social drinking আর alcoholism এর কিছু ফারাক রয়েছে… বুঝে নেয়া যাক… alcohol বস্তুটি, শুধু alcohol নয় বস্তুত যেকোনো নেশার বস্তুই আমাদের মস্তিস্ক নিয়ে খেলা করতে সক্ষম… নেশা দ্রব্যের সেবনের ফলে যে সাময়িক উত্তেজনা বা pleasure আমরা অনুভব করি তা ডোপামিন (dopamine) বলে একটি রাসায়নিক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত হয়….! বারেবারে এই নেশাদ্রব্য সেবনের সাথে সাথে একটা সময় কিছু মানুষ নেশা-র কবলে পরেন… ব্যাপারটা অনেকটা একটা জালের মতো… নেশাদ্রব্য ক্রমশঃ এই মানুষটির জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে…

ব্যাপারটা অনেকটা এই রকম যে –
শুরুতে যে পরিমাণে নেশাদ্রব্য উত্তেজনার সঞ্চার করতে পারতো, একটা সময়-এর পরে সেই পরিমাণ নেশা দ্রব্যে কাঙ্ক্ষিত আনন্দ বা উত্তেজনার সঞ্চার হয় না, ফলে নেশাদ্রব্যের পরিমাণ বাড়তে থাকে… মানুষটি ক্রমশ নেশা করার ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরও বেশী পরিমাণ নেশা দ্রব্য সেবন করতে শুরু করেন, অনেকটা সময় চলে যায় নেশাদ্রব্য জোগাড় করতে, প্রয়োজনে ধার করা বা অসৎ উপায় অবলম্বন করাও অস্বাভাবিক নয়, পরিবার, কাজকর্ম, সামাজিকতা, hobby সবকিছুর থেকে মানুষটা ক্রমশ দূরে সরে যেতে থাকেন, নেশা ছাড়া বাকি সবকিছুই অগ্রাহ্য করতে শুরু করেন… অনেকেই কাজ হারান, মেজাজ হারান, বিয়ে ভেঙ্গে যায়, পরিবারে অশান্তি হয়, শারীরিক সমস্যা হয়, তবু নেশা এদের ছেড়ে যায় না… ফলে যে ছেলেটা হয়তো শুরুতে সপ্তাহে ২/৪ দিন বন্ধুদের সাথে মদ খেয়ে বাড়ি ফিরত, সে এখন সকাল থেকে মদ খেতে শুরু করে, মদ ছাড়া তার আর দিন গুজরান হয়না !এরা কেউ যে একেবারেই চেষ্টা করেন না মদ ছাড়ার, সেটাও নয়… চেষ্টা করলেই এদের শরীরের ভিতর এক ধরনের প্রতিক্রিয়া হয় (withdrawal syndrome ), যার ফলে অনেকেই আবার নেশার কাছে আত্মসমর্পন করেন… কেউ কেউ হয়তো সেটুকুও সয়ে নেন… কিছুদিন নেশা ছাড়া কাটান… কিন্তু এক আধটা সোশ্যাল ড্রিংকিং-ও এদের আবার পুরোনো জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারে (relapse)।

এই নেশার সাথে জড়িয়ে থাকে অনেককিছু… ক্রমশ খিটখিটে হয়ে যাওয়া, aggression, হিংসাত্মক কাজ করে বসা, domestic violence, accident, আত্মহত্যার মতন কিছু গুরুতর সমস্যা !!

এবার যদি আমরা নেশার কারণ বা উৎস সন্ধানে যাই, তাহলে দেখবো… এর কিছু বায়োলজিক্যাল কারণ রয়েছে… যেমন জেনেটিক কারণ রয়েছে… তেমনই কিছু সোশ্যাল কারণ রয়েছে… যেমন নেশা/মদ্যপান ইত্যাদিকে সমাজ কি চোখে দেখে, একটা মানুষের পারিপার্শ্বিক পরিবেশ, মদ্যপানের প্ৰতি পারিবারিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি… আর রয়েছে আরেকটা ফ্যাক্টর… Availability !! যেসব জায়গায় নেশাদ্রব্য সহজলভ্য সেখানে নেশা-র প্রকোপ বেশী হবেই… সরকারি ও সামাজিক দৃষ্টিভঙ্গি যদি হয় যে মদের দোকান একটি “essential” পরিষেবা, সে ক্ষেত্রে মদ্যপান কে প্রমোট করাই হয়….!

কাল যে বিশাল বিশাল লাইনগুলো দেখা গেছিলো… সেখানে বিভিন্ন ধরনের মানুষ ছিলেন… কিছু মানুষের সরকারি সাহায্যের সত্যিই দরকার নেই, কিন্তু এঁদের মধ্যে এমন মানুষও ছিলেন যাঁরা হয়তো এতদিন যেটুকু টাকা-পয়সা ছিল তা দিয়ে যদিও এই কদিন পরিবারকে কিছু খেতে দিয়েছেন, কিন্তু মদের দোকান খোলা থাকলে এঁরা সরকারি চাল-ডাল বিক্রি করেও মদ খেয়ে নেবেন সেটাও বিচিত্র নয়… !! নেশা জিনিসটাই এরকম…

এই জন্যেই হয়তো এই সংকটময় মুহূর্তে মদের দোকানগুলো খুলে দেওয়া একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে!!
অর্থনীতি নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, আমি অর্থনীতির বিশেষজ্ঞ নই… কিন্তু একটা ইমার্জেন্সি-তে রোজ মদ্যপান আর তার সাথে জড়িয়ে থাকা সমস্যা নিয়ে কতজন মানুষ হাজির হন, সেটুকু জানি….!! তাই নেশা-র উপর ভরসা করে অর্থনীতি চাঙ্গা করতে গিয়ে কি বিপদ ডেকে আনছি, আর কোনপথে এগিয়ে চলেছি এটা সত্যিই ভাবার বিষয়…. !

PrevPreviousমিছিমিছি ওষুধের গল্প
Nextকরোনার দিনগুলি পর্ব ৩০Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
5 years ago

মানুষ কেন্দ্র আর রাজ্যের অপদার্থরতা র বিরুদ্ধে বিদ্রোহ যাতে না করে সে কারণেই মদের দোকান খুলে দেওয়া হল।

0
Reply

সম্পর্কিত পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

ডিপ্রেশান বা অবসাদ রোগ

May 10, 2026 No Comments

এই মুহুর্তে পৃথিবীতে অন্তত 28 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আর ভারতবর্ষে এই সংখ্যা সাড়ে চারকোটির একটু বেশি। মানুষের সব থেকে মূল্যবান জিনিস হোল তার মন।

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 4 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

সাম্প্রতিক পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

ডিপ্রেশান বা অবসাদ রোগ

Dr. Sumit Das May 10, 2026

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621465
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]