Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অরোরা

FB_IMG_1688286408032
Dr. Promod Ranjan

Dr. Promod Ranjan

Anaesthetist and Musician
My Other Posts
  • July 15, 2023
  • 10:03 am
  • No Comments

একজন ডাক্তারি ছাত্রের জীবন থেকে নেওয়া….

বিকেলবেলায় হস্টেলে খেতে এসে তোমার বিয়ের চিঠিটা হাতে পেলাম। আজকাল স্পীডপোস্টের কি ছিরি! দশদিন আগে পোস্ট করা চিঠি বেছে বেছে এসে পৌঁছালো ঠিক বিয়ের দিনই, তাও খাস কলকাতার মত শহরে! তোমার বিয়েতে না যাওয়ার এটাই একটা অজুহাত দেখাতে পারতাম, কিন্তু মিথ্যা বলব না। যেদিন খবরটি কানে এসেছিল সেদিনই মনস্থির করেছিলাম কোনদিন তোমার মুখদর্শন করব না।

আজ অন্য পেশায় থাকলে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছেটা হয়তো অবদমিত করতে পারতাম না। ফার্মাকোলজি পড়ে এটুকু বুঝেছি যে এমন কিছু ড্রাগ আছে যা বেশিমাত্রায় নিলে আধঘন্টার মধ্যে যন্ত্রণাহীন মৃত্যুর কোলে ঢলে পড়া যায়। টক্সিকোলজিতে তো প্রত্যেকটা পয়জনের ফ্যাটাল ডোজ লেখা আছে। একবার চোখ ঝালিয়ে নিলেই হল। কিন্তু আমি পারব না। আমি ওষুধ দিয়ে শুধু জীবন বাঁচাতেই শিখেছি, জীবনকে শেষ করে দিতে নয়।

আমার কথা না শুনে ভালোই করেছো। আহামরি কী এমন হতো আরও দুটো বছর আমার জন্য অপেক্ষা করলে? আমার এম.ডি. ডিগ্রিটাই শুধু কমপ্লিট হতো। নরওয়ের বিলাসবহুল হোটেলে অরোরা বোরেয়ালিসের আলো-আঁধারিতে তোমার মধুচন্দ্রিমাযাপনের স্বপ্নকে ফুলফিল করতে পারতাম কি? আমার দৌড় তো চিরকাল সেই ধ্যাড়ধেড়ে বসন্ত-কেবিন অবধিই।

হস্টেলের দরজায় কেউ নক্ করছে; গাইনির কলবুক বোধহ‌য়। দাঁড়াও, দেখে আসি। আমার অ্যান্টিসিপেশনটা একশোভাগ মিলে গেল। লেবাররুমের মাসি কলবুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। একজন এক্ল্যাম্পসিয়া পেশেন্ট ভর্তি হয়েছে, লেবারে আছে। আমি আর দু’লাইন লিখেই শেষ করব। কারণ, এক্ষুণি আমায় লেবাররুমে ছুটতে হবে। মা আর শিশু, দু-দুখানা জীবন বাঁচানোর চ্যালেঞ্জ আমার সামনে। যাক একদিক দিয়ে ভালোই হল, তোমায় অন্ততঃ কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবো….

ভেবেছিলাম চিঠিটা আর শেষ করব না, ছিঁড়ে ফেলে দেব। কিন্তু পারলাম না। সাতদিন বাদে যখন দেখলাম সেই মা সীজারের সেলাই কাটিয়ে পরমস্নেহে তার শিশুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ী ফিরে যাচ্ছেন তখনই ঠিক করলাম চিঠিটার একটা উপসংহার লিখতে হবে।

আজ আমি ঠিক কতটা খুশি তোমায় তা বলে বোঝাতে পারবো না। তুমি এখন নতুন সংসারে পা দিয়ে হয়তো অরোরা-র মায়াবী আলোয় জীবনসঙ্গীর হাত ধরে নরওয়ের তটভূমি দিয়ে হেঁটে চলেছো। আর আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের গেটে। নিমেষে ভুলে গেলাম তোমাকে না পাওয়ার যন্ত্রণা। বারবার মনে হতে লাগল জীবন শুধু হারতেই শেখায় না, জিততেও শেখায়।

সন্ধ্যা হয়ে এলো। হস্টেলে ফিরে যাওয়ার পথে দোতলার সিঁড়িতে হঠাৎ লোডশেডিং। অন্ধকারে পথ হাতড়ে বাকি সিঁড়িটা উঠলাম। কোনমতে তালা খুলে ঘরে ঢুকতেই দেখি অদ্ভুত এক অপার্থিব আলোয় ঘরটা ভরে গেছে। আর সেই আলোর উৎসবিন্দুতে শিশুকোলে মা মেরীর মত দাঁড়িয়ে আছেন সেদিনের ক্রমাগত খিঁচুনি হওয়া মহিলাটি। এ কি অরোরা না অন্যকিছু! স্বপ্ন না সত্যি! আবেশে চোখ দুটো বন্ধ হয়ে এলো….

PrevPreviousসম্পর্ক
Nextঘেন্নার থেকে ভালোবাসার শক্তি অনেক, অনেক বেশি।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659915
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]