Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ব্যালট

Screenshot_2022-09-15-07-40-00-77_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • September 15, 2022
  • 7:41 am
  • No Comments
‘দেখো বাপু, আমাদের হাতে আছে প্রমোশন ডি এ,
ট্রান্সফার-ফাইল কার ক’মাইল যাবে,
আমরাই দিই সেটা এগিয়ে পিছিয়ে ,
আশা করি সেটা জানো। সহজ সত্যিটাকে মানো,
শুধু নই হর্তা কর্তা বাছা, আমরা বিধাতা,
আমাদেরই নিশিদিন ভজে ভোটদাতা।’
‘আজ্ঞে, অধম যে ভোটদাতা, নাম আছে রোলে,
সেটাই তো আশ্চর্য ঘটনা।
আলগা মানুষ আমি, কত যে বেফাঁস দিই ফস করে বলে,
নিজেই কি বুঝি! তারপর মানে মানে অজুহাত খুঁজি,
আদতে আমি যে বিপ্লবী টিপ্লবি নই, স্রেফ এলেবেলে,
চাইছি না বিপরীতদিকে গিয়ে হইচই ফেলে,
কি করে বোঝাই যে ছাই!
তা দাদা, আজকে আমার থেকে আবার কি চাই?’
‘এই দেখো, ভীষণই সামান্য ব্যাপার,
তোমার হ্যাপার কাজ কিছুটা কমানো,
ঠিকানায় এসে গেছে নাম লেখা ব্যালট পেপার,,
সে কাগজ দাও দেখি দিয়ে। যা লেখার ঠিক লিখে নিয়ে,
ফেলে দেবো বাক্সতে আমরাই গিয়ে,
তুমি কেন খাটবে হে বোকচন্দর?
দাও , দাও , কাগজটা যাও গিয়ে আনো সত্ত্বর!’
‘আজ্ঞে, বলছি তো, আপনাদেরই আমি পন্থী।
পোস্টিং প্রোমোশন ও পেনশন, সবই আপনাদের হাতে,
কিভাবে অন্য দিকে মন দিই?
চিন্তা করবেন না একদম দাদারা, দুগগা কালী গণেশ মা-তারা,
যে সব পুজোয় চাঁদা দিই, দিব্যি তাদের সকলের,
আমি সাথী এই গণতান্ত্রিক ভাবে সমিতি দখলের,
নম্বর দেখে দেখে ভোট দেবো আপনাদেরকেই।
ব্যালটটা শুধু থাক। ওটা দিলে মনে হবে শিরদাঁড়া নেই।’
‘শিরদাঁড়া? নিকুচি করেছে বাঁ.. থুড়ি,
ফস্কে বেরিয়ে গেছে।
আরে বাবা এটা নয় ভোট করা চুরি,
কারা যে জিতবে সেটা জানা আছে আগে থেকে,
কাজটা যাচ্ছি শুধু একটু এগিয়ে রেখে,
তা ছাড়া, জানোই তো এটা গোপন ব্যালট,
তোমার জানার কথা নয়, কাকে দাও ভোট।
সে খবর খুবই গোপনীয়, আমাদেরই শুধু আছে জানা,
শুধু ওই ব্যালটেরা এসে যায় নানান ঠিকানা,
তাই কষ্ট করে আসা আমাদের।
যাও ভাই, কথা হলো ঢের,
ব্যালটটা নিয়ে এসো দেখি।’
এরপর কি হয়েছিলো আমি জানি না।
ভোট নিজে দিয়েছিলো সে কি,
নাকি ভোট দিলো কোনো মেকি,
কি জানি কে জানে সেই কথা!
শুধু জানি, গণতন্ত্র এভাবেই মরে।
অন্যায়ে প্রতিবাদহীন হয়ে,
জনতা পালন করে যদি নীরবতা।
PrevPreviousযেন অর্ণব গোস্বামীর টক শো-য় হাজির থাকা বিরোধী বক্তা……
Nextআত্মহত্যা প্রতিরোধ করা যায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bringing Class Back into Indian Politics

September 29, 2026 No Comments

One of the striking features of contemporary Indian politics is the growing predominance of identity as a basis of political mobilisation. Caste, religion, region, language,

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

September 29, 2026 No Comments

শরৎ তর্পণঃ রত্নগর্ভা বাংলা সাহিত্য জগতের মণিমাণিক্যের ভাণ্ডারে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র গদ্য সাহিত্যের অগ্রদূত হিসাবে যদি শুকতারা হন, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর বহুমুখী প্রতিভা ও প্রকাণ্ড

প্রশ্নোত্তর পর্ব l নারী সুরক্ষা, আইন এবং আমাদের কর্তব্য

September 29, 2026 No Comments

এই সচেতনতা কর্মসূচী ২১ সেপ্টেম্বর ২০২৬ স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়।

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

সাম্প্রতিক পোস্ট

Bringing Class Back into Indian Politics

Kanchan Sarker September 29, 2026

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

Bappaditya Roy September 29, 2026

প্রশ্নোত্তর পর্ব l নারী সুরক্ষা, আইন এবং আমাদের কর্তব্য

Abhaya Mancha September 29, 2026

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682574
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]