Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চেম্বার ডায়েরী: সাত সকালের এমার্জেন্সি

394842074_6948349265223423_714841915424612357_n
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • October 28, 2023
  • 10:15 am
  • No Comments
নবমীর গল্প।
গতরাতে সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়েছি। সাড়ে তিনটের সময় নার্সিং হোম থেকে ফোন। স্যার, সেই টুইন মাদারটা রাত বারোটায় এসে ভর্তি হয়েছে।
কোনটা?
সেই টেস্টিউব মাদার, যার নীচে আপনি স্টিচ দিয়েছেন।
সেকীরে! কেন? কত সপ্তাহরে?
বত্রিশ। হাল্কা পেন নিয়ে এসেছিল, তাই তখন ফোন করিনি। এখন ব্লিডিং হচ্ছে। ক্লট বেরোচ্ছে। পেন বেড়ে গেছে।
সেরেছে! তাহলে তো কিছু করতে হবে।
রেডি কর। যাচ্ছি। এই বয়সে অসময়ে এত চাপ খেলে বাঁচবো!
লাস্ট লাইনটা স্বগতোক্তি হয়ে গেল ভুল জায়গায়। একজন শুনতে পেয়ে গেছে।। তাকে ম্যানেজ করে কোনমতে আশ্বস্ত করে বেরিয়ে এলাম।
ঐ অন্ধকারে রাস্তায় মাংস দোকানে বিরাট লাইন। গাড়িটাই আটকে গেল। ভেতরে আমাকে দেখতে পেয়ে সকলে যাওয়ার জায়গা করে দিল। দেখলাম দোকানটাও খুলে গেছে। দড়িতে টেংরি ঝোলাচ্ছে। রেওয়াজী খাসি।
অপারেশন করে মনটা ফুরফুরে। সবকিছু ঠিকঠাক।
চা খাবো।
চা পাতা, টী ব্যাগ কিচ্ছু নেই নার্সিং হোম কিচেনে। জঘন্য। মেজাজ বিগড়ে কাঁই! জাস্ট আলো ফুটছে। চা পাওয়া গেল না।
নীচে নামলাম। একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দিন। জরুরী দরকার।
শরীর টায়ার্ড। চা পাইনি, মাথা ঝিমঝিম, ভেতরে ভেতরে ক্ষেপে আছি। বললাম, দুটোর সময় আসো। এখন মাথা কাজ করবেনা।
ফেরার পথে দেখলাম মাংস কেনার লাইন দশগুণ বৃদ্ধি পেয়েছে। তখনো অন্য কোন দোকান খোলেনি। রাস্তায় ফুলওয়ালা আর নতুন শাড়ি পরা সব্জীওয়ালীরা সাইকেল চালিয়ে হনহন করে তাদের গন্তব্যে যাচ্ছে বা আসছে।
সাতটা থেকে দশটা পর্যন্ত ঘুমের অভাবটা কাটিয়ে দুটোর সময় এসে মেয়েটার কথা শুনলাম।
দুটো বাচ্চার মা। আরেকটা এসেছে। কোয়াক ডাক্তারের কাছে ওষুধ খেয়ে বিপদ বাড়িয়ে এসেছে।
এমনিতে আমি জানি, সমাজে এখনো কোয়াকদের প্রয়োজন রয়েছে। ওরাই তো আমাদের নির্দেশগুলো বাড়িতে দেখে। বুড়োদের প্রেসার দেখা, ইনজেকশন দেওয়া, ড্রেসিং করা, টুকটাক প্রাথমিক চিকিৎসা, বাড়িতে ব্লাড কালেকশন, এসব কে করবে?
এরা আজকাল পালস অক্সিমিটার নেবুলাইজার, এসবও রাখে। রাখুক, সেটা ভালো। তবে, এদের কিন্তু একটু প্র্যাকটিক্যাল শিক্ষা থাকলে ভালো হতো। কিন্তু বাস্তবে কী হয়, যেমন ডাক্তার (যার কাছে শিক্ষানবীশী করে বেরিয়েছে) ঠিক তার মতোই মানসিকতা নিয়ে আসে। যেমন গুরু, তেমন চ্যালা।
কিন্তু একটা আর্লি প্রেগন্যান্সি ঠিকঠাক না দেখে, না ইনভেস্টিগেট করে নষ্ট করবার ওষুধ দেওয়ার বিপদ সম্বন্ধে সচেতন নয়। দোকানেও অনেকে OTC দিয়ে দেয়। আমি একবার একটা মেয়েকে দেখেছিলাম, ঐভাবে ওষুধ কিনে এনে টিউবের প্রেগন্যান্সি ফাটিয়ে মরণাপন্ন হয়ে এসেছিল।
এই কোয়াকটা আবার আরেক কাঠি ওপরে। সে ওষুধের স্ট্রিপটাকে কেটে কেটে পাঁচটা ট্যাবলেট আলাদা করে মেয়েটার হাতে গছিয়ে দিয়েছে। ভাবটা এমন, যেন কেউ বুঝতেই পারবেনা, কী ওষুধ দেওয়া হল! মেয়েটা আবার সেই ফয়েলগুলো নিয়েও এসেছে।
ব্যোমকেশ হয়ে ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে দেখলাম, একটা জায়গায় পড়তে পারলাম, ওটা মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সির ওষুধ।
ইউএসজি করে দেখলাম, যাকে ভাগাতে চেয়েছে, সে রয়ে গেছে।
এই ওষুধ খেয়ে এখন তার বিকলাঙ্গ হওয়া শুধু সময়ের অপেক্ষা।
আগে, শুধু অ্যাবরশন করেই অনেক ডাক্তার লাখোপতি হয়েছে। ঐ করেই জিন্দেগী কাটিয়ে দিয়েছে। এখন MTP করবার ডাক্তারই খুঁজে পাওয়া যাবেনা। তখন পাড়ায় পাড়ায় পাওয়া যেতো।
আমি তাই প্রত্যেককেই বলি, দরজায় ভালো করে আগল না দিলে ঘরে চোর ঢুকতে কতক্ষণ?
ছবিতে সেই কাটা ফয়েলগুলো।
উৎসব ভালো কাটুক সকলের। আকাশে আর মেঘ নেই।
আবার বললাম, মলয়ের পোস্টগুলোতে অনুপ্রাণিত হয়ে এটা লিখে দিলাম।
PrevPreviousনন্দিন
Next“দিন দিন তো ফুলে যাচ্ছিস!”Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672586
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]