Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বুড়ো ডাক্তারের চেম্বার (ঘরোয়া চিকিৎসাতেই সারে হেপাটাইটিস)

IMG_20191219_152417
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • December 19, 2019
  • 4:31 am
  • 3 Comments

বয়স্ক ডাক্তারবাবুর চেম্বারে একজন মহিলা ঢুকলেন তাঁর ছেলের হাত ধরে। বেশ বড় ঘর। একপাশে দুটো কাঠের আলমারি। তাতে অসংখ্য বই ঠাসা। মেডিকেল সাইন্সের বই যেমন আছে, তেমনি আছেন শরৎ, বিভূতি, রবীন্দ্রনাথ।

মহিলার ডাক্তারবাবুর চেম্বারটি ঠিক পছন্দ হল না। চেম্বার হবে ঝাঁ চকচকে। ছোটো খাটো। এখানে রোগী শোয়ানোর যে টেবিলটা আছে সেটা মাঝারী খাটের সমান। একজন লোক শুয়ে স্বচ্ছন্দে ঘুমাতে পারে।

ডাক্তারবাবু একমনে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস পড়ছিলেন। মহিলার পায়ের আওয়াজে মুখ তুললেন।

মহিলা বললেন, ‘স্যার, আমার ছেলে খুব অসুস্থ।’

‘নামটা আগে বল মা।’

‘আজ্ঞে, মাধুরী সামন্ত।’

‘তোমার নাম নয় মা। ছেলের নাম আর বয়স?’

‘ওর নাম ত্র্যম্বক সামন্ত। বয়স ষোলো।’

‘কি নাম বললে? চুম্বক?’ বয়স্ক ডাক্তারবাবু থত মত খেয়ে মুখ তুললেন।

‘চুম্বক নয় স্যার। ত্র্যম্বক। স্যার ও খুব অসুস্থ। হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। কিছুই উন্নতি হচ্ছে না।’

ডাক্তারবাবু বললেন, ‘কি হয়েছে কি?’

‘চারদিন ধরে জ্বর আর যা খাচ্ছে বমি করছে। জল ছাড়া আর কিছুই পেটে থাকছে না। আপনি ওকে সুস্থ করে দিন স্যার।’

ডাক্তারবাবু ছেলেটিকে শোয়ালেন। পেট টিপে দেখলেন। বুকে স্টেথো বসালেন। চোখের পাতা টেনে দেখলেন। তারপর বললেন, ‘হুম…’

মহিলা উদ্বিগ্ন মুখে বললেন, ‘কি বুঝলেন ডাক্তারবাবু?’

‘পেচ্ছাপ কেমন হচ্ছে। রঙ কি?’

‘পেচ্ছাপ? মানে টয়লেট? একটু হলুদ।’

‘মনে হচ্ছে ত্র্যম্বক বাবুর ভাইরাল হেপাটাইটিস হয়েছে। ঐ যাকে তোমরা বল জণ্ডিস।’

‘জণ্ডিস? কিন্তু ডাক্তারবাবু জণ্ডিস হলে তো চোখ হলুদ হবে। ওর তো চোখ তেমন হলুদ মনে হচ্ছে না।’

‘মাধুরী মা, ঘরের কৃত্রিম আলোয় চোখের হলুদ বোঝা নাও যেতে পারে। সূর্যের আলোয় ভালো বোঝা যায়। তাছাড়া ভাইরাল হেপাটাইটিসে সব সময় চোখ হলুদ নাও হতে পারে। অনেক সময়ই চোখের হলুদ ভাব জ্বর- বমি আরম্ভ হওয়ার বেশ কয়েকদিন পর হয়।’

‘তাহলে বোঝার উপায় কি?’

‘বোঝা যাবে রক্ত পরীক্ষা করলে। তার আগে বল তো তোমাদের বাড়ি কি অরবিন্দ পল্লী।’

মহিলা অবাক হয়ে বললেন, ‘আপনি কি করে জানলেন?’

ডাক্তারবাবু হাসলেন। বললেন, ‘আন্দাজেই বললাম। অরবিন্দ পল্লী থেকে রোজ তিন চারজন হেপাটাইটিস রোগী দেখাতে আসছে। তুমি নিশ্চিন্তে থাকো মা, ত্র্যম্বক বাবুর ভাইরাল হেপাটাইটিস হয়েছে এবং এক্ষেত্রে কালপ্রিট হেপাটাইটিস এ ভাইরাস।’

কিন্তু রক্ত পরীক্ষা ছাড়া আপনি কি ভাবে বলতে পারছেন?’

‘তার আগে বলো তো মা, তোমরা কোথাকার জল খাও।’

‘আজ্ঞে ডাক্তারবাবু, কর্পোরেশনের। বাড়িতে একোয়াগার্ড আছে। তবে…’

‘তবে কি?;

‘তবে মাস খানেক আগে একোয়াগার্ড কয়েকদিনের জন্য খারাপ ছিল। তখন কয়েকদিন কর্পোরেশনের জলই খেয়েছি।’

‘ব্যাস দুয়ে দুয়ে চার হয়ে গেল। হেপাটাইটিস এ’এর ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ দেহে প্রবেশ করার পর থেকে রোগ সৃষ্টি করার মধ্যে সময়ের পার্থক্য ১৫ থেকে ৩০ দিন। আর একই অঞ্চলে পর পর হেপাটাইটিস এ’এর কেস পাওয়া যাচ্ছে। অর্থাৎ পানীয় জলের লাইন কোথাও ছ্যাদা হয়ে পয়ঃপ্রণালীর সাথে মিশছে। এক্ষেত্রে একজনের রক্তে যদি হেপাটাইটিস এ ভাইরাস পাওয়া যায়, তাহলে পরীক্ষা ছাড়াও বলা যায়, বাকি সকলেরও হেপাটাইটিস এ হয়েছে। তোমরা যেমন হাড়ির একটা চাল টিপেই বুঝে যাও সবকটা চাল ভাত হয়েছে কিনা। হাসপাতালের ডাক্তারবাবু কিছু পরীক্ষা করান নি?’

‘হ্যাঁ, এই যে।’

‘এই দেখ মা, লিভার ফাংশন টেস্টে এস জি পি টি ১৮০০ ইউনিট হয়ে গেছে। স্বাভাবিক অবস্থায় এটা ৪০ এর নীচে থাকে। এস জি পি টি এবং এস জি ও টি এরা লিভার এনজাইম। হেপাটাইটিসে এগুলি অন্তত ১০ গুণেরও বেশী বাড়ে। কিন্তু যদি বিলিরুবিন দেখ, সেটা ততো বাড়েনি। মাত্র ১.৮।’

‘তাহলে স্যার রোগ যখন ধরা পড়েছে, তখন ওষুধ দিন। ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে।’

‘ওষুধের তো দরকার নেই মা। এই রোগ এমনি এমনিই সারে।’

‘ছেলেটা এতো কষ্ট পাচ্ছে, আপনি ওষুধ দেবেন না। তাহলে আর রোগ নির্ণয় করে কি লাভ হল!’

‘এটুকুই লাভ হল যে আমি এখন নিশ্চিত ভাবে বলতে পারি ত্র্যম্বক বাবুর কোনও ভয় নেই। হেপাটাইটিস এ তে কেস ফ্যাটালিটি রেট অত্যন্ত কম। এই রোগ সেলফ লিমিটিং। নিজে নিজেই সেরে যায়।’

মাধুরী দেবী বললেন, ‘তবে যে শুনি হেপাটাইটিস বি অত্যন্ত ভয়ংকর রোগ। এর থেকে লিভার ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।’

‘ঠিকই শুনেছেন। কিন্তু হেপাটাইটিস এ থেকে হেপাটাইটিস বি সম্পূর্ণ আলাদা। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি দীর্ঘ সময় শরীরে থেকে যেতে পারে এবং প্রাণঘাতীও হতে পারে। কিন্তু এরা রোগীর মল আর জলের মাধ্যমে ছড়ায় না। এরা রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি কখনও বহুলোকের এক সাথে হয় না।’

মাধুরী দেবী বললেন, ‘তাহলে কি কোন ওষুধই খাওয়ানোর দরকার নেই?’

ডাক্তারবাবু বললেন, ‘খুব বমি হলে বমির ট্যাবলেট লিখে দিলাম। আর ও আর এস খাওয়াবেন। জ্বর এলে প্যারাসিটামল। আর পায়খানা যদি না হয়, এই ওষুধটা। তবে খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। মনে রাখতে হবে লিভার আমাদের দেহের রান্নাঘর। রান্না ঘরে যখন মূল গণ্ডগোল তখন খাওয়া দাওয়া করতে হবে তেল মশলা ছাড়া। হালকা মাছের ঝোল চলতে পারে। কিন্তু ভাজা ভুজি একদম নয়। বরঞ্চ রোগীকে হাই কার্বোহাইড্রেট খাবার খাওয়াতে পারেন। যেমন আখের রস, চিনির জল। তার সাথে রোগী যত পারবে বিশ্রাম নেবে। তাতে দেহের মেটাবোলিজম কমবে। লিভার বিশ্রাম পাবে। এভাবে চললেই দেখবেন আর দু তিনদিনের মধ্যেই ত্র্যম্বক বাবুর বমি, জ্বর কমে গিয়ে খিদে ফেরত আসবে।’

‘আচ্ছা ডাক্তারবাবু, ওকে একবার ঝাড়িয়ে আনব কি? শুনেছি ঝাড়ালে জণ্ডিস নেমে যায়।’

ডাক্তার বাবু বললেন, ‘তাহলে এতক্ষণ কি শুনলেন! অধিকাংশ ভাইরাল হেপাটাইটিস নিজে নিজে সারে। ঝাড়ালে সাতদিনে সারে, না ঝাড়ালে এক সপ্তাহ সময় লাগে।’

মাধুরী দেবী পেসক্রিপশন নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ফেরত এসে বললেন, ‘স্যার, একটা খুব ভালো ভিটামিন লিখে দিন না। ছেলেটা একেবারে দুর্বল হয়ে পড়েছে। এমন ভিটামিন দিন যাতে ছেলেটা শরীর মনে স্ফূর্তি ফিরে পায়।’

ডাক্তারবাবু বললেন, ‘ভিটামিন? আচ্ছা প্রেসক্রিপশনটা দিন।’

খস খস করে তিনি প্রেসক্রিপশনে কিছু লিখে ফেরত দিলেন। মাধুরী দেবী দেখলেন, প্রেসক্রিপশনের নীচে লেখা বাংলায় লেখা আছে, “সুকান্ত সমগ্র। রোজ অন্তত দুই পাতা পড়বে”।

একটু হেসে বয়স্ক ডাক্তারবাবু বললেন, ‘ওর বয়সের ছেলেদের জন্য এর থেকে ভালো ভিটামিন আর হয়না।’

PrevPreviousপাহাড়ের চূড়া, খাদের ধারে ডাক্তারিঃ এক ডাক্তারের দিনযাপন, রাতযাপন
Nextডক্টর অন কল ১: (লিভার ফাংশন টেস্টে এএসটি/ এএলটি বেশি। আমার কি জন্ডিস হয়েছে?)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
8637808864
8637808864
6 years ago

দারুন লেখা, অসংখ্য ধন্যবাদ, আরো এই রকম লেখা চাই

0
Reply
Subrata Guha
Subrata Guha
6 years ago

Excellent.

0
Reply
Shibaji Banerjee
Shibaji Banerjee
6 years ago

?

0
Reply

সম্পর্কিত পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

এনকাউন্টার

July 10, 2026 No Comments

অপরাধী অপরাধ করে। পুলিশেরা অপরাধী ধরে। বিচারের দেবী নাকি বুড়ি থুত্থুরে, হাতের পাল্লা-দাঁড়ি ভারী নড়বড়ে, যাদের পুলিশ ধরে পাঠায় শ্রীঘরে, জামিনে বেরিয়ে আসে ফাঁক ও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

সাম্প্রতিক পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

এনকাউন্টার

Arya Tirtha July 10, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648314
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]