Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

থ্রেট সিন্ডিকেটের পাঁচালি (৫)

FB_IMG_1726161425111
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • November 28, 2024
  • 10:05 am
  • No Comments

আজকের পাঁচালি গতকালের পাঁচালীর আরেকটা দিক।

চলুন আরেকবার যাই সেই নিশ্চিন্দিপুরের ভোজ সভায়। পঞ্চাশ জনের খাবার আর পাঁচ হাজার মানুষ। এবার প্রশ্ন হলো কোন পঞ্চাশ জন খাবার পাবে। একটা উত্তর আপনি দিতেই পারেন first come first serve. এটা কেশব নাগের অংকের বইতে হতে পারে কিন্তু বাস্তবে হয়না। এই সরল হিসেব হতে না দেবার জন্য একটি আলোআঁধারিতে থাকা গেস্টাপো বাহিনী সব পাড়ায় সব মহল্লায় মজুদ আছে। পাঠক যারা আমার লেখা পড়ছেন তাদের কারুর আশেপাশে যদি এই গেস্টাপো বাহিনী না থাকে তাহলে আমাকে জানাবেন। আমার ভুল আমি শুধরে নেবো।

আগের লেখাতেই বলেছি হাসপাতালে বিভিন্ন রকমের বেড থাকে। এক বেডে ভর্তিযোগ্য রোগী অন্য বেডে ভর্তি করা যায় না। এবার একটি হাসপাতালের কথা চিন্তা করুন যেখানে চারশো বেড আছে। সেখানে ধরুন মেডিসিন ওয়ার্ডে আপনার রোগী কোনমতে ভর্তি হয়ে গেছে। ডাক্তারবাবু রাউন্ড দিয়ে লিখে দিয়ে গেছেন এনাকে আই সি ইউ তে ট্রান্সফার করতে হবে। রোগীর অবস্থা সংকটাপন্ন। আপনি শুনেই উতলা হয়ে উঠলেন। নার্স দিদির কাছে সঙ্গে সঙ্গে দেখা করে তাড়া দিতে শুরু করলেন রোগীকে আই সি ইউ তে দ্রুত পাঠানোর জন্য।নার্স দিদি বললেন এখন সম্ভব নয়। আই সি ইউ পুরো ভর্তি আছে। কোনো বেড খালি নেই।

এই সেই মাহেন্দ্রক্ষণ। এবার শুরু হবে অদৃশ্য গেস্টাপো বাহিনীর খেলা। এরকম সময় দেখবেন উপযাজকের মতো কেউ এসে আপনার সঙ্গে আড়ালে কথা বলতে চাইবে। সেই লোক হাসপাতালের কোনো অস্থায়ী কর্মী হতে পারে। প্রাইভেট এম্বুলেন্সের চালক হতে পারে। অথবা হাসপাতালের সামনে আড্ডা দেয়া কোনো অনুপ্রাণিত সমাজসেবী হতে পারে। সে এসে বলবে বেড খালি হলেই আপনার পেশেন্টের ব্যবস্থা করে দেবে। আপনাকে শুধু কাঞ্চনমূল্য ধরে দিতে হবে। এই মূল্য হাসপাতাল অনুযায়ী এবং বেডের ক্রাইসিস অনুযায়ী কয়েক হাজার থেকে বিশ পঞ্চাশ হাজার হতে পারে।

আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে এই বন্দোবস্ত হতে পারে।
এই বন্দোবস্ত হবার জন্য একটি সুচারুভাবে তৈরি করা সিস্টেম লাগে। সেই সিস্টেম যে তৈরি আছে সেটা আমিও জানি। আপনিও জানেন।
সম্প্রতি আর জি কর থেকে আশীষ পান্ডে গ্রেফতার হয়েছে। আপনি একটু ভেবে দেখুন তো আর জি কর হাসপাতালে কোনো মাইকে লাল বিভাগীয় প্রধান কি ছিলেন যিনি এই আশীষকুলের নির্দেশ অমান্য করার দুঃসাহস দেখাবে।এই আশীষ একটা নয়। সব হাসপাতালে আছে। হয় সে কোনো অস্থায়ী কর্মচারী। নাহলে হাসপাতালে নিবেদিতপ্রাণ কোনো অনুপ্রাণিত সমাজসেবী।

হাসপাতাল চালায় সুপারিনটেনডেন্ট নামক একটি অবলা প্রজাতি। এরা কোনো কমান্ডো ট্রেনিং করে এই পদে আসেনা। এরা মেডিসিন সার্জারি পড়ে আসা নিরীহ ডাক্তার। এদেরও বউ বাচ্চা থাকে বুড়ো বাবা মা থাকে। এরা কেউ আগুনখেকো বিপ্লবী নয়। সেইজন্য প্রাণে ভয়ও থাকে।

তো এরকম সুপারের কাছে এই গেস্টাপো বাহিনীর কেউ এবার এসে অতি বিনয়ের সঙ্গে বলবে, স্যার অমুক বেড নাম্বারের অমুক পেসেন্ট আমার চেনা। ওনাকে আই সি ইউ তে ট্রান্সফার করে দিন। সুপার যদি নেহাত নতুন আর আনাড়ি হয় তাহলে বলবে সেটা কি করে হয়। ওই পেশেন্টের চেয়েও তো আরো সিরিয়াস পেসেন্ট আছে। সে আগে যাবে।

গেস্টাপো তখন বলবে, স্যার বেডটা দিয়ে দিলে ভালো করতেন স্যার।

এরপর সুপারের কাছে একটি হোয়াটস এপ কল আসবে। ফোনের অপর প্রান্ত থেকে হুমায়ূন কবিরের মতো কোনো অহিংস নেতা সেই একই অনুরোধ করবে যেটা একটু আগে গেস্টাপো করে গেছিলো। সুপারের চোখে তখন একটা দৃশ্যই ভাসবে। ছেলেটা বা মেয়েটা একা স্কুল যাচ্ছে বা ফিরছে। বাড়িতে বউটা একা আছে। বিগত দুইমাস ধরে আরেকটা দৃশ্য সকল ডাক্তারের চোখে ভাসে। তিলোত্তমার ক্ষতবিক্ষত দেহ।

সুপার তখন আই সি ইউ তে ফোন করে বলবে, সিস্টার বেড খালি হলে অমুক ওয়ার্ড থেকে অমুক পেসেন্টকে অনিয়ে নিন।

এই ফোন করে সুপার এক কাপ চা আনিয়ে একটা সিগারেট ধরাবে।

আমরা এটা এখন জেনে গেছি সকল অস্বাভাবিক মৃত্যুই আত্মহত্যা যদি না আর জি কর কান্ডের মতো কোনো আন্দোলন হয়।

এইবার ওয়ার্ডের দিকে আরেকবার ফ্ল্যাশ লাইট ফেলে আজকের কিস্তি শেষ করবো। ওয়ার্ডে যে পেশেন্টরা আই সি ইউ যাবার জন্য অপেক্ষমাণ তারা দেখবে হঠাৎ একটি অনেক কম সিরিয়াস পেসেন্ট আই সি ইউ বেড পেয়ে গেলো। কি করে পেলো সেটা চাপা থাকবে না। সবাই জানবে সুপার টাকা খেয়ে বেড দিয়েছে। বা কোনো জনপ্রতিনিধির কোটায় বেড পেয়েছে।

যারা অপেক্ষমাণ তারা জেনে গেলো বেড যদি পেতেই হয় তাহলে এই গেস্টাপো বাহিনীই সেটা দিতে পারবে। মানুষ তখন এই গেস্টাপো বাহিনীকেই পরম আপন মনে করবে।

ডাক্তার নিজের স্বকৃত রোজগারে খেয়ে পরে হয়ে উঠবে গণশত্রু। গণশত্রুকে মারধর করতে বিষ্ঠা মাখাতে তো বিবেকে লাগার কথা নয়। লাগেও না। এই গেস্টাপো সিস্টেম ডাক্তারদের কাছে বিরাট থ্রেট।

কয়েকটা কথা বলে আজকের কিস্তি শেষ করছি। উচ্চ প্রশাসনিক ব্যক্তি যেমন ডিএম এসপি এসডিও এবং এমএলএ এমপি এদের স্বভাব হলো এরা যখন ফোন করে তখন হোয়াটস এপ কল করে। ইন্টারনেট কল টেলিকমের নজর এড়িয়ে যায়। ফলে পরে প্রমাণ করা কঠিন হোয়াটস এপ কলে কি নির্দেশ এসেছিল।

টালার ওসি সিবিআই এর হাতে ধরা পড়েছে। এটা একটা বাচ্চাও জানে যে ওসি পুরো কাজ বিনীত গোয়েলের নির্দেশে করেছে। এবার এই নির্দেশ যদি হোয়াটস এপ কলে দিয়ে থাকে তাহলে বিনীত গোয়েলকে ধরা শক্ত। সব শাস্তি টালার ওসির হবে। গোয়েল পার পেয়ে যাবে। এই জন্যই নিচুতলার পুলিশ কর্মীরা দাবি তুলেছে তারা হোয়াটস এপ কলে দেয়া নির্দেশ মানবে না।

আরেকবার মনে করিয়ে দি সবাইকে।
WE DEMAND JUSTICE
তোমার আমার একই স্বর
জাস্টিস ফর আর জি কর

(চলবে)

PrevPrevious‘জনতার চার্জশিট’
Nextবাবা, তুমি ঘুমিও না।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

NT Scan কেন করা হয়?

June 5, 2026 No Comments

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

NT Scan কেন করা হয়?

Dr. Kanchan Mukherjee June 5, 2026

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628393
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]