Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্বিতীয় ঢেউ এর দিনগুলি ৩

FB_IMG_1616905109235
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 3, 2021
  • 9:57 am
  • One Comment

পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে একটাও করোনার কেস পাইনি। মার্চের মাঝামাঝি থেকে আবার পেতে আরম্ভ করেছি। তারপর যত দিন যাচ্ছে, করোনার কেস বাড়ছে। শুধু গতকালই আমার ৯জন রোগীর করোনা ধরা পড়েছে। কেউ ফোনে জানাচ্ছেন, কারও বাড়ির লোক রিপোর্ট নিয়ে আসছেন, কেউ আবার রিপোর্ট হাতে নিয়ে নিজেই চলে আসছেন।

যারা এভাবে চেম্বারে চলে আসছেন তাঁরা কিন্তু আদৌ অশিক্ষিত নন। কিন্তু শিক্ষা ও সচেতনতার মধ্যে পার্থক্য আছে। করোনা পজিটিভ রোগী দিব্যি বাজার করে দুই ব্যাগ ভর্তি মালপত্র নিয়ে দেখাতে আসছেন। গালি দিচ্ছি, ‘এই অবস্থায় ঘুরে ঘুরে বাজার করলেন?’

অনুশোচনাহীন ভাবেই উত্তর দিচ্ছেন, ‘কী করব? বাড়ি শুদ্ধু সবাই পজিটিভ। জানাজানি হওয়ার পরে প্রতিবেশীরা যদি বাড়ি থেকে বেরোতে না দেয়।’

চৈত্রের গরমেও জ্বরের রোগীও অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। জ্বরের সাথে গলা ব্যথা, জ্বরের সাথে পেট খারাপ, জ্বরের সাথে খুশ খুশে কাশি- পরীক্ষা করলেই পজিটিভ আসছে। দ্বিতীয় ঢেউ যে বাংলায় ঢুকে পড়েছে এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। এখন দেখার এটা কতদিনে প্রথম ঢেউয়ের ক্ষয় ক্ষতিকে পেরিয়ে যায়।

সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল, সাধারণ মানুষ কারোরই তাপ উত্তাপ নেই। সকলেই ভোট নিয়ে ব্যতিব্যস্ত। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুর সময়েও একই ঘটনা ঘটেছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। মিত্রপক্ষের দেশগুলিতে যেমন আমেরিকা, ইংল্যান্ডে ফ্লু’র দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল সুনামির মতো। মানুষ মারা যাচ্ছিল হাজারে হাজারে। অথচ সে সব দেশের সংবাদ মাধ্যম রোগের ভয়াবহতা প্রকাশ করেনি। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল- কারণ রোগের ভয়াবহতা প্রকাশ পেলে সৈনিক ও দেশের মানুষদের মানসিক জোর, দেশপ্রেম কমে যেতে পারে। প্রথম বিশ্বযুদ্ধে যতজন মানুষ মারা গেছিলেন, শেষ পর্যন্ত স্প্যানিশ ফ্লুতে তার থেকে বেশি মানুষ মারা গেছিলেন। প্রায় পাঁচ কোটি মানুষ স্প্যানিশ ফ্লুতে মারা যান।

স্প্যানিশ ফ্লুর উৎপত্তি কিন্তু স্পেনে নয়। স্পেনে স্পানিশ ফ্লু খুব বেশি তাণ্ডবলীলা চালাতেও পারেনি। তবু এই অতিমারির নাম স্প্যানিশ ফ্লু হল কেন? স্পেন প্রথম বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ রাষ্ট্র ছিল। অন্যান্য দেশের সংবাদ মাধ্যম এই মহামারীকে গুরুত্ব না দিলেও স্পেনের সংবাদ মাধ্যম প্রথম থেকেই মুক্তভাবে যথাযত গুরুত্ব দিয়ে এই মহামারীর খবর প্রকাশ করেছিল।

ভারতবর্ষে প্রায় দুকোটি মানুষ স্প্যানিশ ফ্লুতে মারা গেছিলেন। কিন্তু বৃটিশ সরকারের বদান্যতায় সে সব খবর খুব বেশি প্রচার পায়নি।

যদিও পশ্চিমবঙ্গের ভোট আর প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে কোনো তুলনা করা যায় না, তবু ভোটের কল্যাণে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আপাতত কারও মাথাব্যথা নেই। লোকজন দিব্যি মাস্ক ছাড়াই জ্বর গায়ে ঘুরে বেড়াচ্ছেন। মিছিলে, জনসভায় মারমার- কাটকাট ভিড় হচ্ছে। শারীরিক দূরত্ব, স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই নেই। করোনা আবার নিশ্চিতভাবে গুরুত্ব পাবে। তবে মে মাসের ২ তারিখের পর থেকে।

অনেক রোগীই জিজ্ঞাসা করছেন, ‘ডাক্তারবাবু, ৩ মে থেকে কি লকডাউন হবে? আরেকবার লকডাউন হলে মারা পড়ব। তার চেয়ে করোনা হওয়া অনেক ভালো।’

সকলেই জানেন ভোট শেষ হওয়ার আগে আর কিছু হবে না। যেমন চলছে চলবে। যা হওয়ার ভোটের পরে হবে।

PrevPreviousকোল্যাটারাল ড্যামেজ
Nextমারীর দেশে চাকা ঘুরছেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Bhabuk
Bhabuk
5 years ago

“…১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুর সময়েও একই ঘটনা ঘটেছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল..”
there is a minor typo. Should be First World War.

0
Reply

সম্পর্কিত পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

ডিপ্রেশান বা অবসাদ রোগ

May 10, 2026 No Comments

এই মুহুর্তে পৃথিবীতে অন্তত 28 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আর ভারতবর্ষে এই সংখ্যা সাড়ে চারকোটির একটু বেশি। মানুষের সব থেকে মূল্যবান জিনিস হোল তার মন।

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 4 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

সাম্প্রতিক পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

ডিপ্রেশান বা অবসাদ রোগ

Dr. Sumit Das May 10, 2026

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621493
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]