Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিরীহাসুরের মৃত্যু স্বাক্ষর

Oplus_131072
Dr. Sabyasachi Sengupta

Dr. Sabyasachi Sengupta

General physician
My Other Posts
  • July 3, 2024
  • 7:32 am
  • No Comments
প্রথমে ছিলেন মাত্র তিনজন। তিনটি গোবেচারী ধরণের মানুষ-প্রাণী। হাত কচলিয়ে। সফেদ কুর্তা পায়জামা সমেত। আর বিরক্তিকর উগ্র আতর গন্ধী। বিড়বিড় করে বলে যাচ্ছিলেন– হাজী মানুষ ডাক্তারবাবু। হাফেজ মানুষ। আর দ্যাখেন, ইন্তেকাল হলো কোথায়? মসজিদে। আল্লাহ পাকের নজদিকে। এঁকে আর কাটবেন না সাহিব! ছিঁড়বেন না।
অনড় ছিলাম আমি। আর তাই চিত্র হিসাবমাফিক বদলে গেল ঘন্টা দেড়েক পরেই। হাসপাতালের সম্মুখে জমায়েত হলো– কিছু একটা। যে ‘কিছু একটা’র পোশাকি নাম– জনতা। যে জনতার কোনো বিশেষ নাম বা পরিচয় নেই বটে! এবং নামহীন যে ‘জনতা’র পেশীশক্তি প্রশ্নাতীত। নেতা হোক বা বিধাতাপুরুষ, যে জটলাকে সমঝে চলেন দুজনেই। এই নামহীন, মুখহীন দলা-পাকানো প্রাণীগুলিই তো অস্তিত্ব টিকিয়ে রেখেছে তাঁদের। নতুবা, বিধাতা আর নেতার স্থান তো ছিল স্রেফ ডাস্টবিনে।
এ ঘটনার বছর সাতেক পরের চিত্র।
আবারও মৃত হয়েছেন একজন। আর তিনজন আমার সম্মুখে। আবারও। টুলে আর প্লাস্টিক চেয়ারে বসে।
– গুরু হামদের! নবদ্বীপ থেকে আসছেন। নিজের হাতে রাইন্ধা খান! একে পোছ মটম করবেন না সার গো! গোঁসাই মানষি! হেই গো ডক্টর সাব…
বলাই বাহুল্য সেই সেবারও অনড় ছিলাম আমি। বিজ্ঞানমনস্ক ভাবে। আর তাই সেবারও ঘন্টা দেড়েক পরেই বৈষ্ণব প্রনাম মন্ত্র
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নম
এসব ফেলে থুয়ে জমায়েত ছিলেন সত্তর-আশি খানিক মানব। কন্ঠিধারী। আত্মার সাথে পরমাত্মার পূজক যাঁরা। এবং যাঁরা ছিলেন খড়্গহস্ত। শত্রুজাতি, উগ্রচণ্ডা শাক্ত-স্বরূপ।
উপরিউক্ত দুটি ক্ষেত্রেই নিয়ম মেনেই ফোন এসেছিল আমার কাছে।
– ডিসি/ ডেথ সার্টিফিকেট দিয়ে দিন/ দাও/ দে।
–দিন, একটু বুঝুন।
–দাও, এসবে জড়িও না।
–দে না রে বক*দ।
দিইনি। অবশ্যই দিইনি।
দেবও না। হ্যাঁ এমনকি দেবো না আমার চিকিৎসায়/আন্ডারে বহুদিন থাকা রোগীকেও। যদি তাঁর মৃত্যু হয় আমার অথবা হাসপাতালের অনুপস্থিতিতে।
কারণ আমি, হ্যাঁ আমি, আমি আমি মনে করি ব্যক্তিগত ভাবে, ইনস্টিটিউশনাল ডেথ যদি না হয় তবে সে সবের সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই কারো। আমার বহু পরিচিত হেঁপো রোগীও যদি ৯২ বছরে মরে যায় বাড়িতে অথবা আমার অনুপস্থিতিতে তাহলে,… তার শংসাপত্র আমি দিতে পারি না। তার যে খু/ন হয়নি এ আমি বলতে পারি না। বলতে পারেন? আপনি? এক/দুই/পঁচিশ ঝলক দেখে?
বস্তুত আইন করা উচিত। নিয়ম হওয়া উচিত। কড়া। হ্যাঁ। হোক না কাটাছেঁড়া। শরীর নিয়ে। তাতে হয়ত সূক্ষ্ম অনুভূতিতে আঘাত লাগবে– আমার ফুলের মতো বিটিটারে কাইট্যা কাইট্যা সেলাই করতেছে গ আল্লাহ!
হোক। মাতার বুকে হানুক শেল। পিতার বুকে তীর।প্রিয়র ছাতিতে আঘাত। কিন্তু এসব কিছু ছেড়ে ভাবা উচিত আমার সন্তান/ প্রিয়তম/বেরাদর ঠিক কোন রোগটিতে ম’রে গেল! সে রোগে আর কারো বুক যেন খালি না হয় ভগবান!
হ্যাঁ আমার আত্মা যিনি তাঁরও পোস্টমর্টেম হয়েছিল। আর সেই মর্মে আমিই স্বাক্ষর করে হলফ-নামা দিয়েছিলাম কর্তৃপক্ষকে। যদিও তখন আমি পুরোদস্তুর চিকিৎসক। চাইলেই প্রভাব খাটাতে পারতাম দপ্তরের।
করিনি। বরং উৎসুক ছিলাম। মানুষটি বিগত হলেন কেন! কোন সে রোগে!
আমি সরাসরি হস্তক্ষেপ চাই। নীতি নির্ধারকদের। institutional death / স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যু ব্যতীত প্রতিটা মৃত্যু খতিয়ে দেখা হোক।
PrevPreviousবসন্ত মালতী
Nextডাক্তার চিনতে হলেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675134
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]