Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটি গল্পের মৃত্যু

Screenshot_2022-11-07-00-25-15-21_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • November 7, 2022
  • 8:55 am
  • No Comments

★

বীথির ইনবক্সে পিং করল অচেনা একটা নাম। – একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? ফোন নাম্বারটা যদি দেন!

– আপনি, মানে ঠিক চিনলাম না তো!

– ও হো, সেটাই বলা হয়নি তো! আমি হচ্ছি “সুন্দরের জয়” বলে যে সাহিত্য গ্রুপ তার অ্যাডমিন।

– ও, ওই যে, যে গ্রুপটা “সোশ্যাল মিডিয়ার আলাপ-বিলাপ” বলে একটা ইভেন্টের জন্য লেখা চেয়েছে, সেইটা, না?

– হ্যাঁ, সেটাই। ফোন নাম্বারটা দেবেন?

প্রত্যাশিত ফোনটা এল একটু বাদেই। – আমি কর্ণ সিদ্ধান্ত। ওই যে সুন্দরের জয়…

– হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার!

স্যারটি কুলকুল করে হাসেন, – স্যার? স্যার আবার কী। সাহিত্যের জগতে বয়সে বড়রা সবাই দাদা আর দিদি। কর্ণদা’ বলে ডাকবেন আমায়।

এই সুন্দরের জয় গ্রুপটা ফেসবুকে খুব নামকরা গ্রুপ। দশ হাজারের ওপর মেম্বার। এ’খানে তো বটেই, বিদেশেও প্রচুর মেম্বার। ছাপা পত্রিকাও বের করেন এঁরা। একটা পয়লা বৈশাখে, অন্যটা শারদীয়া। এবং মেম্বারেরা প্রায় সবাইই বই কেনেন বলে সার্কুলেশনও দেশ আনন্দবাজারের চেয়ে কম নয়। এমন গ্রুপের অ্যাডমিন ফোন করলে তার গুরুত্ব দেশ আনন্দবাজারের সম্পাদকের ফোন করার মতনই। এমন সৌভাগ্যে উচ্ছ্বসিত হয় বীথি।

– শুনুন বীথি, যে জন্য আপনাকে ফোন করা। আমাদের ইভেন্টে মোট দু’টো করে গল্প দেওয়ার কথা। আপনি একটা দিয়েছেন। সেখানে যে গল্পটা বলেছেন, ছোটোবেলায় হারানো বন্ধুকে খোঁজার গল্প, বেশ ভালো সেটা। আমাদের ভালো লেগেছে। কিন্তু কী জানেন…

বাধা দেয় বীথি, – কর্ণদা, আমাকে আপনি তুমি করে বলুন।

– হ্যাঁ, যা বলছিলাম। ওঃ হো সরি, বিদেশ থেকে একটা কল এসেছে। একটু দাঁড়াও। কথা বলে নিই।

বীথি উন্মুখ অপেক্ষা করে।

কিছুক্ষণ পরেই ফোন বাজে আবারও, – যে’টা বলছিলাম। তোমার একটা লেখা দিয়েছ। আর একটাও দেবে নিশ্চয়ই। তোমার অন্যান্য লেখা, ফেসবুকে যা দাও পড়ি। শক্তিশালী কলম তোমার। প্রচুর পোটেনশিয়াল।

বীথির ভেতরটা উত্তেজনায় টগবগ করে। তার সবে শুরু করা লেখক জীবনে এই স্বীকৃতি নোবেল প্রাইজের মত না হোক বুকার বা জ্ঞানপীঠ বলে বোধ হতে থাকে তার। ফোন ধরা হাতের তালু ঘেমে ওঠে।

ওপাশে কর্ণ সিদ্ধান্ত, “কিন্তু আমি তোমাকে দুটো আইডিয়া দেব, যেটা আমাদের এই ইভেন্টের জন্য এক্কেবারে অ্যাপট্। ধরো প্রথমটা হচ্ছে একজন ফেসবুক করা ডাক্তার, বয়স, তা ধরো বাষট্টি কিম্বা পঁয়ষট্টিও হতে পারে, একটা বাইশ বছরের মেয়ের ফ্রেন্ডলিস্টে আছেন। ডাক্তার বাংলা লেখেন ভালো। মাঝে মধ্যে গানও আপলোড করেন। নিজের আঁকা ছবিও। মাল্টিট্যালেন্টেড যাকে বলে। সেই বাইশ বছরের মেয়ের সঙ্গে তাঁর মেসেঞ্জারে আলাপ হয়। ডাক্তার জেনে মেয়েটা হয় তো দু একটা নিজস্ব সমস্যার কথা বলে। ডাক্তার সে’গুলোর সমাধান বলেন। কিম্বা হয়তো এইসব হয়ই না। মোটমাট দু’জনের মধ্যে বেশ নিবিড় একটা আলাপ জমে ওঠে, দুজনের কথা বিনিময় চলে ইনবক্সে, ইনবক্স ছাপিয়ে হোয়াটসঅ্যাপেও। এবং তখন, এই খানেই ক্লাইম্যাক্স বুঝলে তো। ডাক্তারটি সেই মেয়েকে, তোমাকে ডিটেইলস বলছি না, সেই সব ছবি তুলে পাঠাতে বলে যে গুলি একান্ত ভাবে উত্তেজক। আর প্রস্তাবও দিতে থাকে সেই রকম। সেই রকম ভাষায় শরীরের নানা অঙ্গে আদরটাদর করার কথা, বুঝলে তো। তখন ওই ইনবক্সেই যুবতীর রিঅ্যাকশন। সে কখনও সাবমিট করে। শিথিলবসন খোলামেলা সেলফি বিনিময়, কখনও বা সাবঅল্টার্ন ভাষায় আদর বিনিময় মানে ওই ইংরেজিতে যাকে বলে সেক্স চ্যাট, বুঝলে না।”
একটু বিরতি নেন কর্ণ। বীথি চুপ। শুনছে।
– “হ্যালো বীথি, লাইনে আছো তো? আজকাল যা হয়েছে, যখন তখন কল ড্রপ। এবার সেকেন্ড থিমটা। দুই কিশোর কিশোরীর কথোপকথন। হতে হতে প্রেম। তারপরে কিশোরী মেয়েটির প্রাইভেট জিনিস, কথা আর ছবি শেয়ার। এই খানে একটু ইন্টিমেট বর্ণনা। অতঃপর ব্লক খাওয়া। এর পরে ব্ল্যাক মেইল। ছবি ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে বুঝলে তো একটু থ্রিলার টাইপ। মেয়েটার ডিপ্রেশন। সেখানে একটু মনস্তাত্ত্বিক টাচ। বুঝলে তো।
মানে দু’টো থিমেই ইনবক্সের আলাপ দিয়ে শুরু করে শরীর পৌঁছোনো, বুঝলে তো বীথি। ওই বুক ক্লিভেজ এইসব। তোমার কলমের যা জোর, তুমি পারবে!”

মানুষটির কথায় কথায় বুঝলে তো বলার ঝোঁক। কিন্তু উনি বুঝলেন না, বুঝতেই পারলেন না, বীথি ধরে ফেলেছে আসলেই উনি এই থিম-প্রস্তাবে নিজেরই অবদমিত ইচ্ছেগুলোকে নগ্ন করে ফেলেছেন।

নইলে প্রথম ফোনেই, আর প্রথমই বা কেন, কোনও ফোনেই কি লেখক হতে চাওয়া একজন মেয়েকে ঠিক এই কথাগুলো বলা যায়?

উনি এ’টাও বুঝলেন না ওঁর গ্রুপের জন্যেই বীথি প্রায় শেষ করে এনেছিল একটা আলো মাখা গল্প, যেখানে এই ইনবক্সে আলাপ দিয়ে শুরু করে এই যুগের এক প্রমিথিউস আগুন বানানোর মন্ত্র শেখাচ্ছে একজনকে, পরিচয়ে যে মেয়ে নয়, পুরুষও নয়, অগ্নিশুদ্ধ হতে চাওয়া যে এক মানুষই শুধু।

অপূর্ব সেই গল্পটা কর্ণকে চিনতে পেরে মুখ লুকোল।

না, বীথি এই গ্রুপে লিখবে না।

PrevPreviousমেডিক্যাল শিক্ষার বিষয়-আশয় – বাজার অর্থনীতির ফলাফল
Nextডায়াবেটিসে খাওয়া-দাওয়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661533
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]