Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রূপকথার রাক্ষস

Screenshot_2024-04-02-07-46-43-55_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • April 2, 2024
  • 7:47 am
  • No Comments
মানুষ স্বভাবত হিংস্র। বন্ধুত্ব ভালোবাসা আর অন্য দৃষ্টিকোণ থেকে দেখা
তাকে প্রতি প্রজন্মে শিখতে হয়,
জিনগত ভাবে সে যুদ্ধবাজ , কখনো শান্তির বাণী প্রচারক নয়।
পরিচিত রূপকথাগুলোই ধরো, পৃথিবীর যে কোনো দেশের
সেই এক কাহিনী-কথন
রাজকন্যা বন্দী কোনো রাক্ষসের হাতে, রাজপুত্তুর চলেছেন
তাকে মেরে তার হবু বউ উদ্ধারে,
আর অন্তিমে , রাক্ষসনিধন।
কখনো রাক্ষসের তরফ থেকে কোনো গল্প শুনেছো, কেন সে দিয়েছে রেখে রাজকন্যাকে কারাগারে?
কিংবা এমন কোনো গল্প যেখানে রাক্ষস শেষ অবধি ভুল বুঝে ভালো হয়ে গেছে?
উঁহু, রাক্ষসকে মরতে হবেই , কারণ আর কিছু নয়,
সে না-মানুষ, তাই ভয়ংকর
বিউটি অ্যান্ড দি বিস্ট জাতীয় গল্প লোকে কমই লিখেছে,
আর সেখানেও,
জন্তু মানুষ হলো আগে,
হ্যাপিলি এভার আফটার হলো তারপর।
আমাদের শৈশবের এই রাক্ষসগুলোকে বড় হতে হতে নানা নাম পেয়ে যায়।
আমি ভারতীয় হলে রাক্ষসের নাম পাকিস্তানি,
পাকিস্তানি হলে সে ভারতীয়।
ইজরায়েলি- প্যালেস্তিনিয়, বার্মিজ-রোহিঙ্গিয়া, হিন্দু-মুসলমান..
ক্ষেত্রবিশেষে সেটা বিজেপি-তৃণমূল বা বাঙালি-অসমিয়া,
আর বিশেষতম ক্ষেত্রে পাশের বাড়িও,
মোটকথা, সকলের ধারণায় কিছু না দেখা বা আধা-জানা মানুষ থাকে,
যারা নেয় রাক্ষসের স্থান,
যাদের ঘর ভাঙলে আমরা বলি বেশ হয়েছে,
যাদের দেশ হারালে আমরা বলি হওয়াই উচিৎ
যাদের শিশু মরে গেলে আমরা বলি আপদ গেলো,
যাদের মৃত্যুর খবরে আমরা ফেসবুকে খুশির ইমোজি দিই।
যদি রাক্ষসদের কোনো রূপকথা থাকতো,
সেখানে কী লেখা হতো?
না-মানুষ ছানারা সভয়ে শুনতো, মানুষ রাজার অত্যাচারের থেকে বাঁচতে কেমন করে রাজকন্যাকে পণবন্দী করেছিলো বেচারা রাক্ষস,
হয়তো বা রাজকুমারীর প্রেমও ছিলো তার প্রতি,
কিভাবে অন্যায় যুদ্ধে মানুষ রাজকুমার তাকে পরাস্ত করেছিলো।
আমরা সবাই নিজেদের রূপকথার কারিগর,
যেখানে রাজকন্যা হতে পারে দেশ, ধর্ম, জাতি বা নেহাতই পাতি পাড়াতুতো বিবাদের যুক্তি,
আর সেই অনুযায়ী বেছে নিচ্ছি সেই ভয়ানক রাক্ষস হবে কে।
আর ঠিক বিপরীতপ্রান্তে, আর কোনো রাজকুমার তার যুদ্ধ চালাচ্ছে আমাদের রাক্ষস হিসেবে দেখে।
মানুষেরা জিনগত ভাবে যুদ্ধবাজ। প্রতিটি প্রজন্ম শান্তির সংজ্ঞাটা আলাদাই শেখে।
PrevPreviousক্রিয়াটিনিন বৃদ্ধির ভ্রান্ত পরিমাপ
Nextহাসপাতালের জার্নাল ★ হ্যাপ্পি হোলিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673635
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]