Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তনঃ এপিজেনেটিক্স– ফড়িং এবং পঙ্গপাল

FB_IMG_1630835657273
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • September 10, 2021
  • 7:19 am
  • No Comments

‘সিস্টোসার্কা গ্রিগেরিয়া’ নামটা কি চেনা চেনা লাগছে?

প্রেমেন্দ্র মিত্র মশাই সেই ১৯৪৬ সালে লিখেছিলেন ঘনাদা সিরিজের দ্বিতীয় গল্প ‘পোকা’। ইহুদি বিজ্ঞানী জ্যাকব রথস্টাইন স্রেফ ইহুদি হবার জন্য লাঞ্ছনা-গঞ্জনায় উন্মাদ হয়ে গিয়ে ইউরোপ ধ্বংসের পরিকল্পনা করেছেন। পোকা’ রচনার বছরখানেক আগে হিরোশিমা-নাগাসাকিতে অ্যাটম বোম পড়েছিল। কিন্তু প্রেমেন্দ্র কপিক্যাট নন, উন্মাদ বিজ্ঞানীকে দিয়ে আরেকটা ম্যানহাটান প্রোজেক্ট বানানোর দিকে হাঁটেননি। রথস্টাইনের প্ল্যান, স্রেফ পোকা ছেড়ে ইউরোপকে শ্মশান করে দেবেন। ঘনাদা নামলেন জীবাণুযুদ্ধে। তিন হাজার টন মরা পোকা আকাশ থেকে লিবিয়ার মরুতে আর কর্সিকার সমুদ্রে ঝরে পড়ল। ঘনাদা কি জ্যাকব রথস্টাইনকে হারাতে পারলেন?

জ্যাকব রথস্টাইন, নাকি ‘সিস্টোসার্কা গ্রিগেরিয়া’, কার সঙ্গে পাঙা নিচ্ছিলেন ঘনশ্যাম দাস, সে প্রশ্ন আপাতত মুলতুবী রেখে পোকা-প্রসঙ্গে আসি।

সিস্টোসার্কা গ্রিগেরিয়ার ডাকনাম মরু পঙ্গপাল। বিরাট দল তৈরি করে আকাশ অন্ধকার করে নেমে আসে এরা, ক্ষেতের পর ক্ষেত খালি করে দেয়। কিন্তু তাদের আরেকটা রূপ হল ঘাসফড়িং; এক অতি ভদ্র শান্ত ‘কিউট’ পোকা, দীঘল পায়ে লাফায়, নির্জনে থাকে। ছন্দে মিললে নাগরিক কবিয়াল লিখতেই পারতেন, “ইচ্ছে হল একধরণের ঘাসের ফড়িং”।

কিন্তু হেড অফিসের বড়বাবুর মতন তারা হঠাৎ খেপে গিয়ে পঙ্গপালে রূপান্তরিত হয়। তাদের ডানা আর মস্তিষ্ক বাড়ে; কলম্বাসের মত তারা বহু দূরে নতুন অঞ্চলে গিয়ে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে সে দেশ ছারখার করে দেয়।

দুটি প্রাণী। একটি সুন্দর, সাজানো গোছানো জীবনযাপন করে। অন্যটি গুণ্ডা। প্রথমটি ঘাসফড়িং, দ্বিতীয়টি পঙ্গপাল।

‘সিস্টোসার্কা গ্রিগেরিয়া ঘাসফড়িং যখন পঙ্গপাল দশায় রূপান্তরিত হয় তখন তাদের দেহে সেরোটোনিন দ্রুত বেড়ে যায়। তাদের বহু জিনের কাজ পরিবর্তিত হয়। ঘাসফড়িঙের আচরণ ও চেহারা বদলে যায়। কীভাবে এতটা পরিবর্তন হয়? তাদের জিনগুলি বদলে যায় না, তাদের ডিএনএ একই রকম থাকে। কিন্তু জিন থেকে যেভাবে প্রাণীদেহ তৈরি ও পরিচালনার সঙ্কেত ‘পড়া’ হয়, সেই ‘পড়া’-র পদ্ধতিটাই বদলে যায়। ফড়িং-জীবনের নির্দেশ দেওয়া জিনগুলি পঙ্গপাল-জীবন চালানোর নির্দেশ দিতে শুরু করে।

একই জিন, একই জিনোম, তবে একেবারে আলাদা পোকা।

রিচার্ড ডকিন্স, ‘স্বার্থপর জিন’ তত্ত্বের সব চাইতে পরিচিত মুখ। তাঁর দুটো অতি-পরিচিত উদ্ধৃতি—
১) “… তারা আমাদের শরীর এবং মন তৈরি করেছে; … এখন তারা জিন নামে পরিচিত…”
২) “আমরা বাঁচিয়ে রাখার মেশিন—জিন নামে পরিচিত স্বার্থপর অণুকে টিকিয়ে রাখার জন্য আমাদের অন্ধভাবে প্রোগ্রাম করা হয়েছে।”

কিন্তু জিন নিজে কি সত্যি আমাদের শরীর এবং মন তৈরি করে?

কার মন তুমি তৈরি কর হে স্বার্থপর জিন? কিউট ঘাসফড়িঙের নাকি কাফকীয় পঙ্গপালের?

চিত্র পরিচিতি (সবগুলির চিত্রঋণ Wikimedia Commons)

১) ‘পোকা’ প্রচ্ছদ
২) ঘাসফড়িং
৩) পঙ্গপাল

তথ্যসূত্র

১) Dawkins, R. The Selfish Gene. 40 the Edition. Oxford University Press. 2016
২) The selfish gene is a great meme. Too bad it’s so wrong _ Aeon Essays
৩) Werren JH. Selfish genetic elements, genetic conflict, and evolutionary innovation. Proc Natl Acad Sci U S A. 2011;28: 108: Suppl 2:10863-70.

PrevPreviousউলটা সমঝিলি রাম
Nextগানের ওপারে- ৪Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677980
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]