Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আগুনের গোলা

FB_IMG_1615198252509
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • March 9, 2021
  • 8:23 am
  • No Comments

ওমেন্স ডে মানে গয়নার দোকানের ডিসকাউন্ট নয়, ব্র্যান্ডেড মেক আপ এর চকমকে বিজ্ঞাপন নয়, আজ ঘাম ঝরানোর , রক্ত ঝরানোর গল্প বলার দিন। আজ ঘর ভাঙার গল্প, ঘর গড়ার গল্প বলার দিন। আজ হেরে গিয়ে যারা জিতে যায় তাদের কথা শোনানোর দিন।

রকে আড্ডা মারা ছেলেপুলেরা অনেক সময়ই কোনও মেয়েকে দেখলে আওয়াজ দেয় ‘এ ত পুরো আগুন, জ্বালিয়ে দিল। বা একদম গোলা’। কথাটা আক্ষরিক অর্থেও যে অনেক সময় সত্যি হতে পারে তার একটা উদাহরণ আজ দেব। আজ এক আগুনের গোলার গল্প বলি।

আজ থেকে বছর ছয়েক আগের ঘটনা। আমার চেম্বারে এসেছিল নাসিমা নামে একটি অত্যন্ত সাধারণ মেয়ে। বয়স ২০ বছর হবে। উচ্চমাধ্যমিক পাশ করার পরেই বিয়ে হয়ে যায়। বর ক্লাস ফাইভ পাশ। বিড়ির ব্যবসা করে বেশ ভাল পয়সা করেছে।নাসিমা লুকিয়ে লুকিয়ে ডাইরি লেখে, কবিতা পড়ে আর শাহরুখ খানের সব বই অনেক বার করে দেখে। বিয়ের ২ বছর পরেও বাচ্চা না হওয়ায় ওর শ্বশুর বাড়ি থেকে সন্তানের জন্য চাপ দেওয়া শুরু করে। তারপর শুরু হয় ছেড়ে দেওয়ার হুমকি। প্রতিদিন চেম্বারে এসে নাসিমা কাঁদত। ভয় পেত, এই বুঝি ওর বর ওকে ছেড়ে দেয়। ওর সঙ্গে কথায় কথায় জানতে পারি, বরের অনেক টাকা থাকলেও ওর চিকিৎসার খরচ ওর বাবা, মা দিত। বাবার আর্থিক অবস্থা ভাল ছিল না। তার ওপর ওর দিদিও মা বাবার কাছেই থাকত।

দিদি কেন ওখানে থাকে? আমি জিজ্ঞাসা করতে বলেছিল, দিদির দুটো বাচ্চা হওয়ার পর ওর বর ওকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করে। ‘বাচ্চা হয়েও তো ওর বর ছেড়ে গেছে তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন’? এভাবে গল্প করতে করতে ও কখন যেন কাছের একজন হয়ে যায়। একদিন বলেছিলাম, ‘তোর বর যদি সত্যিই ভাল না বাসে তাহলে সে ছাড়ার আগে তুই ছেড়ে দে’।

তারপর অনেক দিন আসে না। আমি ভাবলাম আমার কথা পছন্দ হয়নি বলে হয়তো আর আসছে না। এর বেশ কিছু বছর পর, দু মাস আগে একদিন এসে বলল, সে সিঙ্গল মা হতে চায়। আমি তো অবাক। কেন এমন সিদ্ধান্ত নিল জানতে চাইলাম। এবার সেই আগুন দেখলাম ওর চোখে। আর কান্না নয়। দৃঢ়তার সঙ্গে বলল, আমি বরকে ছেড়ে এখন কলকাতায় থাকি। কিন্তু এখানে করিস কী? উত্তরে জানাল, ‘প্রথমে আমি আর দিদি একটা ঝুপড়িতে থাকতাম। লোকের বাড়ি বাসন মেজে চলত। তারপর রান্নার কাজ শুরু করি। এতে দুজনে মিলে ভালই রোজগার করতে লাগলাম। এরপর দেখলাম, বড় বড় বাড়িগুলোতে রুটির ভাল চাহিদা আছে। এরপর দুজনে মিলে রুটি বানিয়ে বিক্রি শুরু করলাম। চেনা পরিচিতি বাড়তে লাগল। বয়স্ক লোকেদের বাড়ি পৌঁছে দিতাম। এভাবে পশার জমতে থাকে। কাজের জন্য আরও মেয়ের দরকার হয়। নিজেরা গ্রাম থেকে স্বামী ছেড়ে দিয়েছে এমন মহিলাদের এনে কাজ দিয়েছি। এখন নিজে স্বাবলম্বী। তাই নিজের মতো করে বাচ্চা নিয়ে ‘সিঙ্গল’ মা হতে চাই।

ছবি: সুব্রত দে

PrevPreviousতোমার প্রিয় ঋতু
Nextএকত্রিশ জন চিকিৎসকের দিনলিপিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656647
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]