Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আজ নয় কাল এরা আপনার বাড়িতেও হাত বাড়াবে

Screenshot_2024-08-19-23-07-58-99_99c04817c0de5652397fc8b56c3b3817
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • August 20, 2024
  • 6:57 am
  • No Comments

অভয়ার বিচার চেয়ে আন্দোলন হঠাৎ শাসকদলের বিরুদ্ধে চালিত হওয়ায় কিছু মানুষ বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং এই বাজারেও তৃণমূলের সমর্থনে গলা তুলছেন। আসলে পেট বড় দায়- যে পেটের দায়ে গোটা বাংলা ফুঁসছে জেনেও জীবন হাতে নিয়ে পুলিশ অনিচ্ছা সত্ত্বেও লোক ঠ্যাঙাচ্ছে, সেই পেটের দায়ে এটুকু প্রতিরোধ তো গড়ে তোলাই যায়! সন্দীপ ঘোষ আর মমতা ব্যানার্জি তো এই তৃণমূল ডাকাতির একমাত্র বেনিফিসিয়ারী নন- এনারাও রয়েছেন বই কি!

শুরুতেই একটা কথা বলে নেওয়া ভালো। অভয়ার ধর্ষণ ও খুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়- এটা একটা রাজনৈতিক খুন। যাদের বুদ্ধিবৃত্তি এখনো হাওয়াই চটির তলায় পিষ্ট হয়নি তারা সকলেই এই ওপেন সিক্রেট জানেন, অনেকে নিজের সুবিধার্থে ‘stray incident’ বলে বেরিয়ে যেতে পারেন, সেটা আলাদা কথা। বারবার বলে/লিখে ক্লান্ত হয়ে গেছি, তবুও আরো একবার ক্রনোলজি দেখে নিন।

১. একটা ক্ষতবিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ দেখে সেটাকে আত্মহত্যা বলে প্রচার, মনোরোগের ওষুধ খেত ইত্যাদি বলে চালানোর চেষ্টা। (এখনো সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই কারো)
২. মৃতার পরিবারকে তিন ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা (ভেতরে কী পরিকল্পনা চলছিল এখনো অপরিষ্কার)
৩. মরণপণ তৎপরতায় ময়নাতদন্ত- যে হাসপাতালের ঘটনা, সেই হাসপাতালেই, এবং কোনোমতে তা সেরে মৃতদেহ দাহ করা।
৪. নো এফ.আই. আর, সন্দীপ ঘোষকে কোনো জেরা হয়নি পুলিশি তদন্তে। লজ্জার মাথা খেয়ে এবং নিজের দায় ঝাড়তে পদত্যাগকারী সন্দীপ ঘোষকে অন্য একটি কলেজের ধর্ষণ করতে পাঠানো।
৫. একটা আধ-মাতাল লোককে হেডফোনের সূত্রে ফাঁসিয়ে তাকেই একমাত্র দোষী সাজিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা।
৬. অন্যন্য কলেজের ডাক্তারেরা আরজিকরে ঢুকতে চাইলে, পেটোয়া প্রিন্সিপালের কুকুর ডাক্তারি ছাত্রদের দিয়ে ‘আমাদের নিজস্ব ব্যাপার’ বলে জিবি করতে না দেওয়া- পুলিশি হেনস্তা।
৭. এর মাঝে চুপিচুপি সেমিনার রুমের বিপ্রতীপে থাকা ঘরটি (?আসল ক্রাইম প্লেস) ভেঙে দেওয়া(দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটা অন্য কলেজের ডাক্তারি পড়ুয়ারা গিয়ে উদ্ধার করে, পুলিশ-মিডিয়া কেউ জানতো না)। মুখে সিবিআই মন্ত্র জপ করতে করতে এভিডেন্স সরিয়ে ফেলার প্রচেষ্টা।
৮. কোর্টের তৎপরতায় সিবিআই-র হাতে কেস চলে গেলে রাতারাতি গুণ্ডা পাঠিয়ে আরজিকরে ভাঙচুর- টার্গেট ‘সেমিনার রুম’ (ভিডিও প্রমাণ আছে)। যদিও সেই পরিকল্পনা শেষ অব্দি সফল হয়না।
৯. এরপর সবার নজর ঘোড়াতে নিজের বিরুদ্ধে নিজেই পথে নামা- অবান্তর কিছু কথা বলা। নিজের বাদবাকি জোকারগুলোকে কিছু অর্বাচীন কার্যকলাপ করানো।
১০. প্রতিবাদী সকল স্তরের মানুষের বিরুদ্ধে সরকারি অত্যাচার। ডাক্তার, অ-ডাক্তার, ফুটবল সমর্থক- সকল প্রতিবাদের কণ্ঠরোধের প্রচেষ্টা।

এত কিছু শুধু কয়েকটা নরপিশাচকে বাঁচাতে। এবং এটা নতুন কিছু নয়। মমতা ব্যানার্জি এই লুম্পেনদের মাতৃসমা। ২০১৯-এ পরিবহর মাথা ফেটেছিলো- কোন রোগীকে কেন্দ্র করে এই জলঘোলা সবাই জানতো- একজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ? করেনি। কামদুনি কাণ্ড? উদাহরণ দিতে শুরু করলে শেষ হবেনা। সিপিএমের নাকি হার্মাদবাহিনী ছিল, এদের আছে ধর্ষকবাহিনী- তৃণ-ধর্ষক-মূল নাম দিতে পারে দলটার- যারা ধর্ষকদের পাশে সবসময় থাকবে।

বাংলার প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে করজোড়ে প্রার্থনা করি, অভয়ার প্রতি অবিচারের বিরুদ্ধে গর্জে উঠুন। নয়তো এদের সাহস আরো বাড়বে। ‘আরজিকর করে দেব’ এদের এখন নতুন স্লোগান হয়েছে। আজ নয় কাল এরা আপনার বাড়িতেও হাত বাড়াবে- তখন কিন্তু প্রতিবাদ করার জায়গায় থাকবেন না।

PrevPreviousমুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যদি পালিত হতো তাহলে হয়তো অভয়াকে প্রাণ হারাতে হতো না।
Next“খেলা হবে”? হবে না।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617956
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]