Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভারতীয় শল্য চিকিৎসার ইতিহাস ও বিস্মৃতি..

IMG_20200331_092048
Dr. Santanu Patra

Dr. Santanu Patra

Eye surgeon, previously health administrator
My Other Posts
  • April 1, 2020
  • 9:10 am
  • No Comments

আত্রেয় ও জীবক কোমারভচ্চের সময় থেকে চিকিৎসা বিজ্ঞান উন্নত হতে শুরু করে ভারতবর্ষে। খ্রীঃপূঃ ৬০০ অব্দে আত্রেয় ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞান বিভাগের অধ্যাপক। যে চীন নিয়ে আজ এত কথা হচ্ছে সেই চীন থেকে অনেক ছাত্র ওনার কাছে পড়তে আসতো।

জীবক কোমারভচ্চ ছিলেন একজন শল্য চিকিৎসক। জীবকের জন্মস্থান ছিল রাজগৃহ। দুনিয়ার প্রথম intestinal obstruction এর অস্ত্রোপচারটি তিনি এই দেশেই করেছিলেন। রোগীটিও ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, তিনি ছিলেন পৃথিবীর সম্রাট। যিনি দেখিয়েছিলেন সৈন্য সামন্ত ছাড়াও বিশ্বজয় করা যায়,হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে দুনিয়া দখল করা সম্ভব। মরণাপন্ন সেই ফেমাস রোগীটির নাম ছিল তথাগত বুদ্ধ। সবাই আজ বুদ্ধদেবকে মনে রেখেছে, কিন্তু বিস্মৃতির অতল খাদে হারিয়ে গেছে জীবক কোমারভচ্চের নাম।

জীবক কোমারভচ্চ ছিলেন একটু মুডি মানুষ,রোগী কম দেখতেন এবং চিকিৎসার জন্য মোটা অর্থ দাবী করতেন। কথিত আছে কোনো কোনো ক্ষেত্রে ১৫০০০ কার্যাপণ (ভারতীয় তামার মুদ্রা) ভিজিট হিসেবে গ্রহণ করতেন। পুরোটা অর্থই উনি গবেষণার কাজে খরচ করতেন। তার চিকিৎসায় রাজা বিম্বিসারও কয়েকবার প্রাণ ফিরে পান।

এবার আর একজন সার্জেনের কথা বলবো,  তিনি হলেন সুশ্রুত।সুশ্রুত শল্য চিকিৎসার জন্য ১২১ টি ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেন। সে সময় অপরাধীদের শাস্তির বিধান ছিল অদ্ভুত। মনুসংহিতায় ব্যাভিচারের শাস্তি ছিল নাক কেটে নেওয়া। সুশ্রুত গলার সাইড থেকে খানিকটা টিসু লেগে থাকা চামড়া কেটে নিয়ে নাকে প্রতিস্থাপিত করতেন। শ্বাস নেওয়ার জন্য দুটো ধাতব নলকেও নাকে বসিয়ে দিতেন। এই সুশ্রুতবাবুই পৃথিবীতে প্রথম ছানি অপারেশান শুরু করেন‌। যদিও তিনি কৃত্রিম লেন্স ব্যবহারের পদ্ধতি জানতেন না। কাউচিং পদ্ধতিতে তিনি ছানিটুকু সরিয়ে দিতেন, এর ফলে একদম অন্ধ ব্যক্তিরাও দু তিন ফুট দেখতে পেতেন। যে সময় সুশ্রুত এই কাজগুলো করেছিলেন প্রাশ্চাত্যে তখন চোখের গঠনতন্ত্রটুকুও অজানা ছিল। বৈদিক যুগে শল্য চিকিৎসকদের যথেষ্ট সম্মান ছিল। ওনারাই ছিলেন সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি।

তারপর এলো এক অন্ধকারাছন্ন যুগ। কুসংস্কার যত, সব মাথা চাড়া দিয়ে উঠল। ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল শল্য চিকিৎসার গৌরবময় ধারা। তখন অ্যানেসথেসিয়া এতটা উন্নত ছিল না, অপারেশানে রোগীরা যথেষ্ট যন্ত্রণা পেত, কেউ কেউ মারাও যেত। বিকল্প পদ্ধতি হিসেবে মন্ত্র তন্ত্র ঝাড়ফুঁক প্রসার লাভ করতে শুরু করলো।ঘন অন্ধকার এসে ঢেকে ফেললো ভারতের আকাশ কে…

এরপরের ইতিহাসটুকু আমরা সবাই জানি, অন্ধবিশ্বাস, ছাড়ন-কাটন থেকে শুরু করে স্পিরিট মেশানো অণুহীন-প্লেসিবো গিলে বা থানকুনি পাতা চিবিয়ে করোনা দূর করার মতো হাস্যকর দুঃসাহস কিন্তু একদিনে গড়ে ওঠেনি! বিজ্ঞানের থেকে অপবিজ্ঞানের প্রসার ক্ষমতা বোধহয় একটু বেশিই!

যাই হোক এই টপিকটির লেখক একজন সার্জেন। এখনও কঠিন কোনো চক্ষু অপারেশানের আগে সে স্মরণ করে তার পূর্বসুরি সুশ্রুতকে,এবং অবশ্যই স্মরণ করে তার গাইড প্রফেসার ডাঃ অনিন্দিতা মন্ডলকে, যিনি হাতে ধরে অধমকে অপারেশন শিখিয়েছেন।

PrevPreviousসাধারণ রোগের চিকিৎসার জন্য টেলিমেডিসিন আদর্শ উপায় বলছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া
Nextকরোনার দিনগুলি ৬ কমপ্লিট শাটডাউনNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617879
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]