Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সময়, তোর সাথে কিছু জরুরী কথা

Oplus_0
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 18, 2024
  • 7:58 am
  • One Comment

সময়, তোর সাথে কিছু জরুরী কথা ছিল, তুই দাঁড়িয়ে যা একটু। যতই আমায় তুই গো ব্যাক স্লোগান দিয়ে অভিমন্যুর মতো ঘিরে ধরে, আমার রথের চাকা ভেঙ্গে দিয়ে পথের ধারে ধুলোয় গুঁজে দিতে চাস, একবার তাকিয়ে দেখ, আমি উঠে দাঁড়িয়েছি। ভর মাতাল সন্ধ্যেয় আমায় দেখতে পাওয়া যায় না বলে তুই যতই চেল্লাচিল্লি করিস, একবার তাকিয়ে দেখ মাঝরাতের কালো আকাশের নিচে কালো আমি তারা হয়ে ফুটে আছি। সময় তোর মনে পড়ে যে তুই প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদের নিয়ে যাবি পাহাড়ের সোনালী চূড়োয়, প্রতিশ্রুতি দিয়েছিলি আমার ব্যাংক একাউন্টে ঢোকাবি টাকা যা দিয়ে আমি আকাশের সিথি থেকে সিদুরের টিপ কিনে আনবো, প্রতিশ্রুতি দিয়েছিলি মঙ্গলযানের ক্যামেরায় ছবি তুলে সাজিয়ে উপহার দিবি অ্যালবাম, ভাত দিয়ে ভাত মেখে খেতে খেতে আমি যার পাতা উল্টে দেখবো – সেগুলি তুই কিছুই রাখিসনি, তোর কথার কোনো দাম নেই আসলে। সময়, তোর প্রতিশ্রুতি আসলে যত্রতত্র ছড়াবার ছিটোবার কথা, থুতু, মলমুত্র। তোর প্রতিশ্রুতি আসলে কেবল সাদা নীল গেরুয়া পতাকার ব্যতিব্যস্ত ওড়াউড়ি, তোর প্রতিশ্রুতি কোটি টাকার প্রেস নোট, তোর প্রতিশ্রুতি আসলে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ থেকে ভেসে আসা দৈববাণী। সময়, তুই বুঝতে পারছিস না যে বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল। যাচ্ছি যাব, যাচ্ছি যাব এই গড়িমসি করে খেয়াঘাটে পারাপার ভুলে-যাওয়া, নৌকা এখন আবার চলতে শুরু করেছে। সময়, তুই থমকে থেকে গেছিস, তোর পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা, খুলে গেছে তোর জুতোর গোড়ালি। সময়, তুই আয়নায় তাকিয়ে দেখ, ন্যাংটু হয়ে গেছিস, কারণ তোর কোটপ্যান্ট আর মুখোশ ধোবার ভাটি থেকে ফেরত আসেনি, ধোবারা ঘেন্নায় ছুঁয়ে দেখেনি ওগুলো। সময়, আয় তোকে শেখাই প্রতিশ্রুতি কাকে বলে। “প্রতিশ্রুতি হ’ল শীতের চাদর, প্রতিশ্রুতি ভাঙা চালে খড়, প্রতিশ্রুতি আসলে সাদা ভাত, ভাতে দুধ, দুধে ঘন সর, প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্তসিন্ধুজলের মর্মর”। প্রতিশ্রুতি আসলে রক্তে রাঙ্গানো অক্ষরে লেখা দেয়ালের লিপিচিত্র। সময়, তুই ভয় পেয়েছিস তাই মাঝরাতে তোর অশ্বারোহীর দল এসে ছিঁড়ে দিয়ে যায় আমার রথের ধ্বজা, নিশান গড়াগড়ি খায় পথের ধারে। হে সময়, হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময়, কানা কুকুরের মতো এটো-কাটা ঘাঁটাঘাঁটি ভুলে একটি বার তাকিয়ে দেখো, পৃথিবীর আয়নায় মুখ রেখে রণ সাজে সজ্জিত, দিনের সূর্যের বল্লম হাতে তৈরি আমার অশ্বারোহীর দল। হে সময়, পারলে থামাও আমার মহাকাল রথের যাত্রা।

PrevPrevious#বেশ_বেশ_বেশ_সাবাশ_বাংলাদেশ
Nextডাক্তারির কথকতা — মেঘ ও রৌদ্রNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

শালা হেভিহ্ লিখসো গো।🥰
লেখাটায় চুমু।😘
আমার লেখাটা পড়ে কেবল কোণার্কের সূর্য মন্দির মনে হলো।
সেই ভোরের কোণার্কে দেখা একা একা
কোণার্ক সনেট
🙏💕
জিও কলম।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

July 17, 2026 No Comments

জুলাইয়ের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার ‘টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট, শান্তিপুর, বিষ্ণুপুর, দত্তপুকুর, ঘাটাল, মেখলিগঞ্জ, পুরশুড়া- বহু

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সাম্প্রতিক পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

Satabdi Das July 17, 2026

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651232
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]