Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইন্দ্রজিতের সন্ধানে

IMG-20241226-WA0095
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 27, 2024
  • 9:06 am
  • No Comments

তিলোত্তমার খুন আর ধর্ষনের পিছনে ইন্দ্রজিৎ আছে। যে আছে মেঘের আড়ালে। এখনো তার মুখ আমরা দেখতে পাইনি। কে বা কারা সেই ব্যক্তি। যাদের আড়াল করার জন্য রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সবাই তৎপর। যাকে বাঁচানোর জন্য সিবিআই এর মতো সংস্থা হাত পা গুটিয়ে বসে গেছে। চার্জশিট জমা দিচ্ছে না। কাদের বাঁচানোর জন্য?
আপনারা একবার একটু ভাবুন তো। সেদিন সকালে আর জি করে কারা হাজির ছিলো। কারা তৎপর ছিল প্রমাণ লোপাট করতে?

লিস্টটা একটু দেখে নিন। কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ, হেলথ সেক্রেটারি, ডিএমই, হাজার কয়েক পুলিশ, একাধিক বিধায়ক, পুরসভার কাউন্সিলর, গোয়েন্দা দপ্তরের লোকজন, পুরো উত্তর বঙ্গ লবি। তাদের কেউ এসেছে বর্ধমান থেকে, কেউ জলপাইগুড়ি থেকে, কেউবা মালদা থেকে।এটা পূর্ব পরিকল্পিত না হলে এই জনবিন্যাস কি সম্ভব?

একই খুনকে আত্মহত্যা বলে চালাতে পশ্চিমবঙ্গের সেরা অফিসাররা হাজির হয়েছে। প্রায় পুরো স্বরাষ্ট্র দপ্তর হাজির আর জি করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এলেও এর ছিটেফোঁটা তৎপরতা দেখা যায়না।
প্রশ্ন থেকেই যায়। কে বা কারা সেই ইন্দ্রজিৎ। যাদের নির্দেশে তিলোত্তমা খুন হয়েছে। চোদ্দ তারিখ রাতে পুলিশ সরিয়ে দিয়ে কয়েকশ গুণ্ডা কাকে বাঁচাতে আর জি করে ভাঙচুর করেছে?
এবার যদি বলেন যে সব হয়েছে সঞ্জয় রাই কে বাঁচাতে, তাহলে বলবো হয় আপনি পাগল নাহলে আমি পাগল।

চারমাস কেটে যাবার পরেও ইন্দ্রজিৎ এখনো অধরা। সেই ইন্দ্রজিৎ এমনই ক্ষমতাবান যে তাকে বাঁচাতে পুরো লালবাজার নেমে পড়ে। ডিসি সেন্ট্রাল উর্দি পরে মিথ্যা প্রেস কনফারেন্সে করে। অভিক দে কে বলে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট।

সেই ইন্দ্রজিৎ এমন শক্তিমান যে দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রী এই বিষয়ে মুখে একটি শব্দও উচ্চারণ করেনা।

যে আন্দোলন চলছে সেটা ন্যায়ের দাবিতে, মেঘের আড়ালে থাকা ইন্দ্রজিতকে দিনের আলোয় নিয়ে আসার জন্য।

যাদের কোনো স্বার্থ আছে তারাই ইন্দ্রজিৎকে আড়াল করবে। যাদের নেই তারা ইন্দ্রজিৎ এর স্বরূপ দিনের আলোয় আনতে জীবন বাজি রাখবে। যতদিন না ইন্দ্রজিৎ সবার সামনে আসছে ততদিন ন্যায় বিচার অধরা। এর মাঝে পুলিশ কি বললো, সিবিআই কি বললো, কে কটা জায়গায় জিতলো, কে সরকারে থাকলো, কে গেলো সবকিছু অবান্তর বিষয়।

ইন্দ্রজিৎ এর বিচার সঠিকভাবে অভয়ার ন্যায় বিচার। যতদিন না সেটা হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলছে, চলবে।

তোমার আমার একই স্বর
জাস্টিস ফর আর জি কর।

PrevPreviousফেরা হলো না
Nextডরি নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656107
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]