Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তোমারো অসীমে

Tomaro asime
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • October 4, 2020
  • 8:54 am
  • 3 Comments

ফের কোভিড-১৯ এর শিকার একজন মহিলা চিকিৎসক। সাত মাসের অন্তঃসত্ত্বা, মারা গেলেন এই অসুখে। প্রায় প্রতিদিনই একজন ডাক্তারের মৃত্যু খবর আমাদের কানে পৌঁছবেই- রোজই আমাদের আত্মীয় বিয়োগ। কেউ পেশাদার জীবনের শেষ প্রান্তে, কেউ সবে পেশাদার জীবন শুরু করেছিল। ৬ মাসের শিশু হারালো তার বাবাকে, ৭০ বছরের বৃদ্ধার সাথে চির বিচ্ছেদ হল তার একমাত্র সন্তানের – দু ক্ষেত্রেই হারিয়ে গেলো সংসারের ভার বওয়ার কাঁধটা।

এতো গেলো সহকর্মীদের কথা। কিন্তু এর বাইরেও ডাক্তারি করতে গিয়ে নতুন নতুন রোগী আর নানা রোগে মৃত্যু দেখা একরকম রোজকার ঘটনা হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বেশিরভাগ লোকের ধারণা, এই সব বিষয় আর আমাদের মনে কোনও প্রভাব ফেলে না। কারণ আমরা এই মৃত্যু দেখে অভ্যস্ত। আমাদের কাজ শুরুর প্রথম দিন থেকে পরামর্শ দেওয়া হয় এসব দুঃখ, কষ্ট যেন আমাদের স্পর্শ করতে পারে না। যদিও শুনতে যতই ভাল লাগুক না কেন, বাস্তবিক পক্ষে তা খুবই কঠিন। আবেগের প্রকাশ দুর্বলতার লক্ষণ বলে যতই বোঝানো হোক না কেন তা মেনে নেওয়া মুশকিল। এই কারণে আমরা বেশিরভাগই পেশাগত জীবনকে ব্যক্তিগত জীবন থেকে আলাদা করতে ব্যর্থ হই। শুধু সহকর্মীর মৃত্যুতে নয়, কোনও কোনও রোগীর জন্যও আমরা অনেক রাত ঘুমোতে পারি না। কোনও রোগী সারা জীবন মনে থেকে যায়। বছরের পর বছর আমরা কী করলে আরও ভাল পরিষেবা দিতে পারতাম তা নিয়ে ভাবতে থাকি, ভুগি কিছু করতে না পারার অন্তর গ্লানিতে। তাই কোন এক হাউস স্টাফ ডেথ সার্টিফিকেট লিখে খোলা আকাশের দিকে তাকিয়ে তারা দেখে, দু চোখ জলে ভিজে যায়, কোনো ডাক্তার তার ঘুমন্ত ছেলের কপালে হাত বুলাতে বুলাতে সদ্য সন্তান হারা বাবা মার কথা ভেবে তাকে আঁকড়ে ধরে। আপন মনে গেয়ে ওঠে-
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা- কিছু সব আছে আছে আছে –
নাই নাই ভয়, সে শুধু আমারই , নিশিদিন কাঁদি তাই।

আসলে একজন রোগী বা সহকর্মীকে বাঁচাতে না পারার দুঃখের কারণে আমরা নিরানব্বইটা রোগীকে সুস্থ করার আনন্দ উপভোগ করতে পারি না। তাই শেষ পর্যন্ত আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে মনোকষ্টে ভুগতে শুরু করি। দুঃখ প্রকাশ না করার এই ট্যাবু ভেঙে আমাদেরই বেরিয়ে আসতে হবে। এই হারানোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু খুঁজে পাই।

এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে ,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে।

PrevPreviousদিনলিপি সেকেন্ড ওয়েভ
Nextজ্বর কেন হয়? জ্বর কমানোর ওষুধ কিভাবে কাজ করে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr.Subhamita Maitra
Dr.Subhamita Maitra
5 years ago

Very well said! There’s a term in psychology “countertransference” which is absolutely true. Though we dissect professional and personal life, there are many instances where these merge, because it’s the same individual.
I convey my heartfelt regards for the Doctors n all the medical staffs. It’s because of you, rests spend a peaceful night!

0
Reply
শর্মিষ্ঠা চন্দ
শর্মিষ্ঠা চন্দ
5 years ago

মানুষ হলে মানবিক গুন্ গুলো যে থাকবেই।

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676043
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]