Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সংক্রমণঃ আর্যতীর্থের কবিতা

IMG-20200213-WA0005
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • February 14, 2020
  • 8:21 am
  • No Comments

 

সংক্রমণ শুরু হয়েছিলো ঠিক কোথায় ,
এখন মনে করা মুশকিল।
কোনো একটা কারখানায় ঘেঁষাঘেঁষি মানুষের মধ্যে,
অথবা কোনো ধর্মীয় জটলায়,
কিংবা হতেও পারে কোনো মেলা বা মিছিলে।
মোট কথা, আক্রান্ত মানুষেরা তখন যুথবদ্ধ ছিলো,
স্বভাবত, এর থেকে তার, তার থেকে ওর করে ছড়িয়ে গিয়েছিলো
দল ভেঙে একলা হওয়ার পর প্রত্যেকের ঘরে ঘরে।
আপাতসুস্থ মানুষেগুনো বোঝেও নি,
সে বিষ তাদের ঘর ছাপিয়ে পাড়া, পাড়া পেরিয়ে গ্রাম,
গ্রাম পেরিয়ে মহকুমা ও জেলা উজাড় করে দেওয়ার ক্ষমতা ধরে।
লক্ষণ দেখে বুঝেছিলেন দু চারজন দূরদর্শী,
ছড়িয়ে পড়লে আর সামলানো যাবে না,
কিন্তু কর্তৃপক্ষকে সেই সন্দেহ জানাতে উল্টে তাঁরাই ধমক খেয়েছিলেন গুজব ছড়ানোর অভিযোগে।
পরবর্তী গবেষণায় জানা গিয়েছে,
ততক্ষণে ওপরমহলেও বেশ ছড়িয়েছে সংক্রমণ।

প্রথম মৃত্যুটি কার ঘরে, সেটাও আজকে ঝাপসা।
তবে তার পরে জ্যামিতিক হারে মৃত্যু বেড়েছে,
সেটা তো আপনারা সবাই দেখেছেন।
ভয়ে বাড়ি খালি করে পালিয়েছে মানুষ, কিন্তু কোথায় যাবে ? চারদিকে ঘেরাটোপ, যেখানেই গেছে,
সংক্রমণ নিয়ে গেছে তারা,
স্বভাবতই, ব্যাধির প্রকোপ এড়াতে পারেনি।
এ সময়েও, কিছু প্রাজ্ঞ আবেদন করেছিলেন রাষ্ট্রের কাছে, জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক,
সেনাবাহিনীর তৎপরতায় মোকাবিলা না করলে আক্রান্তদের সংখ্যা কমার কোনো সম্ভাবনাই নেই।
হর্তাকর্তারা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন,
এরকম ছোটোখাটো কত ঝাপটা দেশের ওপর দিয়ে গেছে ! নির্লিপ্তভাবে তারা বলেছেন,
সমস্ত চিকিৎসার সরঞ্জাম মজুত রয়েছে যথেষ্ট পরিমাণে তাছাড়া এটা ঠিক অত বড় রোগ কিনা,

সেটা প্রমাণসাপেক্ষ।
কয়েকটা চটজলদি টোটকাও বাতলেছেন সুনজরে থাকা কিছু চিকিৎসক,
যদিও আগের কোনো সংক্রমণে তারা কোনো কাজই করেনি।

কাজেই না হলো টিকা আবিষ্কার,
না হলো ওষুধ ও পথ্যের ব্যবস্থা,
ক্রমেই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে লাগলো।
ক্রমে তা সিংহাসনও ছুঁলো, রাজা মন্ত্রী থেকে আমলা, কেউ বাকি রইলেন না,
আর দেখতে দেখতে একটা গোটা দেশ,
অজান্তে ও অজ্ঞতায় চিকিৎসার অভাবে সেই ব্যাধির বধ্যভূমি হয়ে উঠলো।
সৌভাগ্যে কেউ দেশ ছেড়ে পালালেও,
শোনা গেছে, সংক্রমণ তাকেও ছাড়েনি, পিছু পিছু গেছে নতুন ভূমিতে।
শুধু অদ্ভুত ইম্যুনিটিতে নগণ্য কিছু লোক সংক্রমিত হয়নি, কেন জানি তাদের দিকেই লোকে এখন সন্দেহের চোখে দেখে।

ধর্মের ঘৃণা। এ ভাইরাস একবার ছড়ালে, তুচ্ছ হাজার করোনা।

PrevPreviousডায়াবেটিসে ত্বকের দফারফা
Nextবেলা আমার জীবন, তাকে নিয়েই এগিয়ে চলা।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

চলে গেলেন নীলাকুরুঞ্জির মালি

January 19, 2026 No Comments

আরও একটা বিষণ্ণতার খবর ভেসে এলো সেই দক্ষিণ থেকে। নতুন বছরের শুরুতে গ্যাডগিল স্যারের চলে যাবার আঘাত সামলাতে না সামলাতেই আবারও একটা বেদনা ভরা বিদায়

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

January 18, 2026 No Comments

পঞ্চায়েত যৌথ কর্মচারী সমিতির দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সলিল শোভন রায় আর প্রতুল ভদ্র মঞ্চে অনুষ্ঠিত হল অভয়া স্মরণ। ‘শহীদ স্মরণে আপন মরণে রক্ত

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

January 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Abhaya Mancha January 19, 2026

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Gopa Mukherjee January 19, 2026

চলে গেলেন নীলাকুরুঞ্জির মালি

Somnath Mukhopadhyay January 19, 2026

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

Gopa Mukherjee January 18, 2026

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

Dr. Punyabrata Gun January 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

605031
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]