Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে আরো দৃঢ় সংকল্প হয়ে দাবি আদায় করার দিন

FB_IMG_1741505894054
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • March 10, 2025
  • 7:05 am
  • No Comments

আমাদের সব কিছুই কেড়ে নেয় ওরা। যেমন করে চে এর ছবি লাগানো টি শার্ট বিক্রি করে ওরা বড়লোক হয়, ঠিক তেমনি করেই আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস থেকে ওই “শ্রমজীবী” কথাটা ওরা কেড়ে নিয়ে ওটাকে স্রেফ আন্তর্জাতিক নারী দিবস বানিয়ে দিয়েছে, তাতে ওদের গিফট কার্ড বিক্রি বাড়বে। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস থেকে ওই “শ্রমজীবী” কথাটা ছেঁটে ফেলার ফলাফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। লোকে দেদার “হ্যাপি উইমেন্স ডে” বলে নিজের মা, বউ, প্রেমিকার ছবি পোস্টাবে আজ। ভাতের থালা আগলে রাখা মা, চুলে বিলি কেটে দেওয়া বউ, সাজগোজ করে সেলফি পাঠানো প্রেমিকাকে কৃতজ্ঞতা ভালোবাসা প্রেম জানাতেই পারেন কেউ, কিন্তু তার ফাঁকে “শ্রমজীবী” কথাটাই কেমন ফুড়ুৎ করে হারিয়ে যায়। শব্দটার সাথে অনেক সংগ্রাম, অনেক রক্ত, ঘাম, অশ্রু বেদনার কাহিনী জড়িয়ে আছে যে।

অন্যান্য দিনের মতো আজও দিনটা যাদের সাথে কাটবে সেই সব সহকর্মীদের সিংহভাগ হলেন শ্রমজীবী মহিলা – এএনএম, জিএনএম, নার্স, আশাকর্মী, অঙ্গনওয়ারী কর্মী। এদের অধিকাংশই মলিন মুখেই দিনটা কাটাবেন। কেউ তাদের পারিশ্রমিক বাড়ানোর দাবিতে চিল্লিয়ে ক্লান্ত, কেউ ন্যায্য প্রমোশনের একটা সুযোগ চেয়ে, কেউ বা আবার চাইল্ড কেয়ার লিভ চাইতে গিয়ে কর্তৃপক্ষের মুখ ঝামটা শুনে।

এরা তো তাও সংগঠিত শ্রমজীবী। মাস গেলে কিছু একটা হাতে পান। আর যারা অসংগঠিত, তাদের তো কথাই নেই। ইটভাঁটার মহিলা মজুর, যাদের ভাঁটা বন্ধ ছিল করোনা কালে, কিংবা কাজের মাসি, গৃহ পরিচারিকা, যার কাজটাই চলে গেছে, পিএফ নেই, পেনশন নেই তাদের বেলায়? তারা আছে আরো মলিন মুখে।

এদের শ্রমদানটা তাও চোখে দেখা যায়। কিন্তু সেই গর্ভবতী বধুটি? গর্ভাবস্থাতেও যা’র ছুটি মেলে না, সংসারের সব গৃহকাজ মুখ বুঁজে করে যেতে হয়, হাজার হাজার গৃহসমীক্ষায় যারা “আপনি কি করেন?” এই প্রশ্নের উত্তরে জানান যে “তারা কিছুই করেন না, তারা স্রেফ গৃহিণী”। সমাজ তাদের অমনি উত্তর দিতে শিখিয়েছে যে।

যারা ওই শ্রমজীবী শব্দটা ছিনতাই করে নিল তারা আসলে ভুলিয়ে দিতে চায় বিপ্লবী নারীবাদী আন্দোলনের নেত্রী আলেকজান্দ্রা মিখাইলভনা কোলনতাই এর এই কথাটা: “Women’s world is divided, just as is the world of men, into two camps; the interests and aspirations of one group bring it close to the bourgeois class, while the other camp has close connections with the proletariat, and its claims for liberation encompass a full solution to the woman question.” শ্রেণী বিভক্ত সমাজে নারীমুক্তির দাবি আসলে অসাম্য এর বিরুদ্ধে লড়াইতে মিলে মিশে একাকার।

হ্যাপি উইমেন্স ডে তাই একটা নিষ্ঠুর পরিহাস। তাই হ্যাপি বলবো না। আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস আসলে তাদের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে আরো দৃঢ় সংকল্প হয়ে দাবি আদায় করার দিন। যেদিন শ্রমজীবী মহিলাদের সব দাবি আদায় হবে, তাদের শ্রম সমাজের চোখে সমান মর্যাদা পাবে, সেদিন বলবো হ্যাপি উইমেন্স ডে। আজ আনহ্যাপি ডে টাই পালন হোক সংগ্রামী চেতনাকে ভোঁতা করে দেওয়ার সমস্ত চক্রান্ত ছিন্ন করে। সংগ্রামী অভিবাদন সমস্ত শ্রমজীবী মহিলাদের।

PrevPreviousআন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস
Nextতিলোত্তমার প্রতিNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656516
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]