Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস

331544598_4645783752212674_5019720481914578811_n
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • March 8, 2023
  • 11:25 am
  • No Comments
আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস থেকে ওই “শ্রমজীবী” কথাটা ছেঁটে ফেলার ফলাফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। লোকে দেদার “হ্যাপি উইমেন্স ডে” বলে নিজের মা, বউ, প্রেমিকার ছবি পোস্টাবে আজ। ভাতের থালা আগলে রাখা মা, চুলে বিলি কেটে দেওয়া বউ, সাজগোজ করে সেলফি পাঠানো প্রেমিকাকে কৃতজ্ঞতা ভালোবাসা প্রেম জানাতেই পারেন কেউ, কিন্তু তার ফাঁকে “শ্রমজীবী” কথাটাই কেমন ফুড়ুৎ করে হারিয়ে যায়। শব্দটার সাথে অনেক সংগ্রাম, অনেক রক্ত, ঘাম, অশ্রু বেদনার কাহিনী জড়িয়ে আছে যে।
অন্যান্য দিনের মতো আজও দিনটা যাদের সাথে কাটবে সেই সব সহকর্মীদের সিংহভাগ হলেন শ্রমজীবী মহিলা – এএনএম, জিএনএম, নার্স, আশাকর্মী, অঙ্গনওয়ারী কর্মী। এদের অধিকাংশই মলিন মুখেই দিনটা কাটাবেন। কেউ তাদের পারিশ্রমিক বাড়ানোর দাবিতে চিল্লিয়ে ক্লান্ত, কেউ ন্যায্য প্রমোশনের একটা সুযোগ চেয়ে, কেউ বা আবার চাইল্ড কেয়ার লিভ চাইতে গিয়ে কর্তৃপক্ষের মুখ ঝামটা শুনে।
এরা তো তাও সংগঠিত শ্রমজীবী। মাস গেলে কিছু একটা হাতে পান। আর যারা অসংগঠিত, তাদের তো কথাই নেই। ইটভাঁটার মহিলা মজুর, যাদের ভাঁটা বন্ধ ছিল করোনা কালে, কিংবা কাজের মাসি, গৃহ পরিচারিকা, যার কাজটাই চলে গেছে, পিএফ নেই, পেনশন নেই তাদের বেলায়? তারা আছে আরো মলিন মুখে।
এদের শ্রমদানটা তাও চোখে দেখা যায়। কিন্তু সেই গর্ভবতী বধুটি? গর্ভাবস্থাতেও যা’র ছুটি মেলে না, সংসারের সব গৃহকাজ মুখ বুঁজে করে যেতে হয়, হাজার হাজার গৃহসমীক্ষায় যারা “আপনি কি করেন?” এই প্রশ্নের উত্তরে জানান যে “তারা কিছুই করেন না, তারা স্রেফ গৃহিণী”। সমাজ তাদের অমনি উত্তর দিতে শিখিয়েছে যে।
হ্যাপি উইমেন্স ডে তাই একটা নিষ্ঠুর পরিহাস। তাই হ্যাপি বলবো না। আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস আসলে তাদের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে আরো দৃঢ় সংকল্প হয়ে দাবি আদায় করার দিন। যেদিন শ্রমজীবী মহিলাদের সব দাবি আদায় হবে, তাদের শ্রম সমাজের চোখে সমান মর্যাদা পাবে, সেদিন বলবো হ্যাপি উইমেন্স ডে। আজ আনহ্যাপি ডে টাই পালন হোক সংগ্রামী চেতনাকে ভোঁতা করে দেওয়ার সমস্ত চক্রান্ত ছিন্ন করে। সংগ্রামী অভিবাদন সমস্ত শ্রমজীবী মহিলাদের।
PrevPreviousরঙের উৎসবে ত্বকের যত্নে কী কী বিষয় মনে রাখবেন?
Nextআলো জ্বেলে যাও ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630687
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]