Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির স্নাতক প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক দুর্নীতি: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল – এর সঙ্গে প্রতিবাদে সোচ্চার হোন

IMG-20240616-WA0001
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • June 17, 2024
  • 7:41 am
  • No Comments

এই বছরে NEET UG 2024 পরীক্ষা হয় ৫ ই মে তারিখে। মোট পরীক্ষার্থী ২৩.৩ লাখ।

পরীক্ষার অব্যবহিত পরেই পরীক্ষার নিয়ামক সংস্থা NTA একটি প্রেস রিলিজে জানায় রাজস্থানের সোয়াই মাধেপুরায় একটি কেন্দ্রে সামান্য সমস্যা ছাড়া গোটা দেশে নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া হয়েছে।

পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও ছত্তিশগড়ের হাইকোর্টে রিট পিটিশন দাখিল হয়, কেন না প্রথমে হিন্দির বদলে ইংরেজি ভাষায় প্রশ্নপত্র দেওয়া ও পরে হিন্দি ভাষায় প্রশ্নপত্র দেওয়ার কারণে তাদের কিছু সময় নষ্ট হয়। সেই রিট মামলাগুলোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেন।

পরীক্ষার ফল প্রকাশ পায় ৪ঠা জুন; ঘোষিত সময়ের বেশ কয়েক দিন আগেই।

উল্লেখ্য, ঐদিনই লোকসভারও ফল প্রকাশ পায়। সংবাদমাধ্যম, রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষ সকলেই সেই ফল নিয়ে ব্যস্ত ছিল। সেই আবহেই NEET UG 2024এর ফল প্রকাশ কি অভিসন্ধিপূর্ণ?

*কেন এই আশংকা?*
পরীক্ষার ঠিক পরেই প্রশ্ন ফাঁসের অভিযোগে বিহারে ১৩জনকে গ্রেফতার করা হয়। পটনা পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার তদন্তে লক্ষ লক্ষ টাকার লেনদেনের ঘটনা সামনে এসেছে।

গুজরাটের গোধরায় গণটোকাটুকির ঘটনায় এক কোচিং সেন্টারের মালিক সহ একজন শিক্ষক ও অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওড়িশা ও মধ্যপ্রদেশ থেকেও বহু পরীক্ষার্থী ঐ বিশেষ কেন্দ্রেই পরীক্ষা দিতে যায়। ১২ কোটি টাকা লেনদেন হয়েছে বলে শোনা যাচ্ছে।

৬৭ জন পরীক্ষার্থী ৭২০/৭২০ পেয়েছে। যা অসম্ভব না হলেও বিরলতম তো বটেই। এদের মধ্যে বহুজন একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী। ICS তে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিতে অনুত্তীর্ণ ছাত্রও NEET UG 2024-এ ৭২০/৭২০ পেয়েছে। এটা শুধুই বিস্ময়কর নয়, নানাবিধ নৈতিক ও পদ্ধতিগত প্রশ্ন উদ্রেক করে।

১৫৬৩ জন পরীক্ষার্থী ৭১৭-৭১৯ এর মধ্যে স্কোর করেছে। এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ, ১ টি মাত্র প্রশ্নের উত্তর ভুল করলে তার প্রাপ্য নম্বর হবে ৭২০-৪-১=৭১৫। আবার মাত্র ১টি প্রশ্নের উত্তর না করলে ও বাকি সবগুলো ঠিক করলে তার প্রাপ্য নম্বর হবে ৭২০-৪=৭১৬। অর্থাৎ, ৭১৭, ৭১৮, ৭১৯ নম্বর কেউই পেতে পারে না।

প্রথমাবধি সব অভিযোগ উড়িয়ে দিলেও বা বিরোধীদের ষড়যন্ত্র বললেও এই বিষয়টি আর উপেক্ষা করতে পারা গেল না।

অজস্র অভিযোগ ও মামলার পরে NTA জানাল, ঐ চারটি রাজ্যের (পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও ছত্তিশগড়) ছটি কেন্দ্রের (যদিও পরীক্ষার অব্যবহিত পরে রাজস্থানের একটি মাত্র কেন্দ্রের কথাই বলা হয়েছিল) ১৫৬৩ জন পরীক্ষার্থীকে নষ্ট সময়ের ক্ষতিপূরণ বাবদ কিছু গ্রেস মার্কস দেওয়া হয়েছে। তারই ফলে এমন কিছু অসঙ্গতি দেখা গেছে।

সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় NTA জানায় যে সুপ্রিম কোর্টের পূর্বতন একটি রায় (WP৫৫১ ,২০১৮) মোতাবেক তাদের এই সিদ্ধান্ত। এই রায়ে স্পষ্ট বলা রয়েছে যে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় এটি লাগু করা যাবে না।

এই প্রসঙ্গে মনে রাখা উচিত যে, ১) এটি অনলাইন পরীক্ষা নয়; ফলে নেটওয়ার্কের কারণে সময় নষ্টের সম্ভাবনা নেই।
২) হিন্দি প্রশ্ন পত্রে স্বাক্ষরের সময় মাত্র ৬ মিনিট দেরিতে। এই ছয় মিনিট সময় পরে অতিরিক্ত দেওয়া যেত। তার বদলে ৮০-১০০নম্বর গ্রেস মার্কস্ !?
৬৪০এর ঘরে নম্বর পাওয়া ছাত্র গ্রেস পেয়ে ৭২০!? ৪৫০র ঘরে নম্বর পাওয়া ছাত্র গ্রেস পেয়ে ৫৪০এর ঘরে !?

এরপরে NTA জানাল ফিজিক্সের একটি প্রশ্নের দুটি উত্তর ঠিক। একটি ছ’বছর আগের সংস্করণ অনুযায়ী, অন্যটি বর্তমান সংস্করণ অনুযায়ী‌। সেটিতেও গ্রেস মার্কস্ দেওয়া হয়েছে। ছ’বছর আগের ভুল তথ্যটিকে কেন এখনও মান্যতা দেওয়া হল?

সুপ্রিম কোর্টে NTA চাপের মুখে জানিয়েছে যে, ঐ ১৫৬৩ জন‌ পরীক্ষার্থী চাইলে আবার পরীক্ষা দিতে পারে; না হলে তাদের গ্রেসনম্বর বাদে মূল প্রাপ্ত নম্বরের ভিত্তিতে র‍্যাংকিং করা হবে। এ তো শুধু শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা! দুর্নীতির করাল অগ্নিকুণ্ডকে শান্তির পারাবতের ডানায় আড়াল করার কপটতা!!

এতে কি এই পাহাড় প্রমাণ দুর্নীতির অবসান ঘটবৈ? এটা তো পৌনঃপুনিক বিষয়। মহার্ঘ্য কোচিং সেন্টার, NTA ও শাসকের কদর্য নেক্সাস। এর মূলোৎপাটন হবে কীভাবে? কয়েকটি রাজ্যের তাকলাগানো সাফল্যের বিপরীতে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের তুলনামূলক খারাপ ফলের নেপথ্যে কি এইসব দুষ্ট চক্র??

গত বছরগুলোতে ৬০০ স্কোরে ২০০০০এর মত র‍্যাংক এলেও, এবারে তা ৭০০০০। অর্থাৎ সাড়ে তিনশ’ শতাংশ র‍্যাংক ইন্ফ্লেশন। তিন থেকে সাড়ে তিন শতাংশ হেরফের হতেই পারে। তার একশ’ গুণ বেশি হওয়া আশ্চর্যের শুধু নয়, গভীর উদ্বেগের! এই তথ্যটুকুই দুর্নীতি ব্যাপকতা ও গভীরতা বোঝাতে সক্ষম। ফলে, NEET UG 2024 কেলেঙ্কারি দ্বিতীয় ব্যাপম নয়, দ্বিগুণিত ব্যাপম কেলেঙ্কারি হয়ে দাঁড়িয়েছে!

বিনা প্রতিবাদে এই অনাচারকে মেনে নেওয়া যায় না; তাই পশ্চিমবঙ্গের চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ (JPD : Joint Platform of Doctors, West Bengal) উনিশে জুন ২০২৪ বুধবার রানুছায়া মঞ্চে বিকাল চারটেয় এক সমাবেশের আহবান করছে। বাংলার ডাক্তার – মেডিকেল ছাত্রছাত্রী, NEET UG পরীক্ষার্থী, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং সাধারণ দুর্নীতি বিরোধী মানুষ এই সমাবেশে এসে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন এমনটাই আশা।

১৫ ই জুন, ২০২৪

PrevPreviousবাবা দিবস
Nextইস্পাতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630616
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]