Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অ্যানাফাইল্যাক্সিসঃ ব্যাপারটা কি?

IMG_20200119_221521
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 20, 2020
  • 1:36 pm
  • 3 Comments

ইতিহাসের দিকে তাকাই..

১৯০২ সালে চার্লস রিকেট (Charles Richet) তাঁর পোষা কুকুরকে sea anemone (প্রবাল জাতীয় সামুদ্রিক জীব) ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করেন। তিন সপ্তাহ বাদে একই ইঞ্জেকশন প্রয়োগ করলে কুকুরটির মারাত্মক অ্যালার্জিক রিয়্যাকশন হয়। তিনি বুঝতে পারেন বারবার প্রয়োগ কোনও সুরক্ষাকবচ দিলো না, উল্টে কুকুরটির প্রাণ সংশয় তৈরি হ’ল। এই ঘটনার নাম তিনি দিলেন a(without)phylaxis (protection)। পরে শ্রুতিমধুরতার বিচারে anaphylaxis কথাটি চালু হয়। আদপে গ্রীক শব্দ। ana-against, phylaxis-protection

এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য চার্লস রিকেট ১৯১৩ সালে মেডিসিনে নোবেল পুরস্কার পান।

অ্যানাফাইল্যাক্সিস কী?

খুব জটিল আলোচনায় যাবো না। মোদ্দা কথা হ’ল এটি এক ধরনের মারাত্মক অ্যালার্জি। বহিরাগত কিছু বস্তু শরীরে প্রবেশের পর মূলত শ্বেত রক্তকণিকা থেকে বিভিন্ন ধরনের প্রদাহ সৃষ্টিকারী পদার্থ (যেমন হিস্টামিন) ক্ষরিত হয়। তার ফলেই অ্যালার্জিক রিয়্যাকশনগুলো হয়।

লক্ষণগুলি কী কী?

নাক দিয়ে জল ঝরা, চামড়ায় র‍্যাশ, আমবাত, চামড়া লাল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, গলার স্বরের পরিবর্তন, পেট ব্যথা , বমি, পাতলা পায়খানা ইত্যাদি। অবস্থা আরও খারাপের দিকে গেলে প্রবল শ্বাসকষ্ট, রক্তচাপ আশংকাজনক ভাবে নেমে যাওয়া (শক), অজ্ঞান হয়ে যাওয়া.. ইত্যাদি দেখা যায়।

কোন কোন জিনিস থেকে হ’তে পারে?

এমন কোনও জিনিস নেই যেটা থেকে হ’তে পারে না। কার কোন জিনিস থেকে হবে সেটা আগে থেকে বেশিরভাগ সময়েই বোঝা যায় না। তবে মূলত বিভিন্ন ধরনের ভেনম (মৌমাছির হুল ইত্যাদি), সামুদ্রিক খাবার, ডিম, চিংড়ি, বিভিন্ন ওষুধ এসব থেকে বেশি হয়। তাছাড়া মাত্রাতিরিক্ত এক্সারসাইজ, বিভিন্ন হরমোনঘটিত পরিবর্তন, প্যাকেটজাত খাবারে মিশ্রিত বিভিন্ন রাসায়নিক থেকে অ্যানাফাইল্যাক্সিস হ’তে পারে।

আগে থেকে বুঝবো কী করে? কী করে সতর্ক হবো?

চামড়ায় অল্প পরিমাণে ইঞ্জেকশন দিয়ে কিছু কিছু রাসায়নিকে অ্যালার্জি বোঝা যায়। আগে থেকে বোঝা গেলে মেডিক্যাল হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই আপনার চিকিৎসককে জানান। অজানা মোড়ক, পুরিয়া, দানা ইত্যাদি যেগুলোর গায়ে কম্পোজিশন লেখা থাকে না সেগুলো ব্যবহার করবেন না।

অনেক সময় রক্তের কিছু উৎসেচকের (tryptase) মাত্রা, ইওসিনোফিল নামক শ্বেত রক্তকণিকার পরিমাণ, রক্তরসের IgE লেভেল পরীক্ষা করে আন্দাজ পাওয়া যায়।

চিকিৎসা কী?

রোগলক্ষণ বিচার করার পর আপনার ডাক্তার অ্যান্টি-হিস্টামিনিক জাতীয় ওষুধ, স্টেরয়েড ইত্যাদি দিতে পারেন। শক পর্যায়ে গেলে অ্যাড্রিনালিন ও অন্যান্য সহযোগী চিকিৎসা (অক্সিজেন, শিরায় দেওয়ার তরল, স্টেরয়েড ইঞ্জেকশন, বুক চেপে হার্ট পাম্প করা, বাইরে থেকে ফুসফুসে হাওয়া ঢোকানো ইত্যাদি) দেওয়ার প্রয়োজন হ’তে পারে।

এটা কি আমারও হ’তে পারে?

হ্যাঁ। পারে। যে কোনও দিন।

একটা হিসেব দিই। বছরে গড়ে প্রতি এক লাখ লোকের মধ্যে চার থেকে একশো জন আক্রান্ত হন। প্রত্যেক মানুষের অ্যানাফাইল্যাক্সিসে আক্রান্ত হওয়ার লাইফটাইম রিস্ক ০.০৫-২%।

অনেক সময়ই ‘ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যু’ ধরনের শিরোনাম যুক্ত খবর প্রচার করা হয়। সেগুলো কিন্তু অনেক সময় ‘অ্যানাফাইল্যাক্টিক শক’-এর ঘটনা। এসব ক্ষেত্রে অনেক সময়ই সব ধরনের সতর্কতা নিয়েও রোগীকে বাঁচানো সম্ভব হয়না। আমার নিজের ক্ষেত্রেও পেটে ব্যথার ইঞ্জেকশন নিয়ে অ্যানাফাইল্যাক্টিক শক হয়েছিলো। মারাও যেতে পারতাম। কাজেই বুঝতে পারছেন নিশ্চয়ই, ডাক্তার জেনেবুঝে রোগীর ক্ষতি চান না।

PrevPreviousPregnancy Loss in Early Months- 3
Nextসাপের কামড়ঃ কি করণীয়?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
subhendu bag
subhendu bag
6 years ago

দারুন লিখেছো ভাই। সুখপাঠ্য

0
Reply
Asim Gayan
Asim Gayan
6 years ago

অসাধারণ লেখা, স্যালুট ডক্টর ভাই

0
Reply
SK ABDUL MANNAN
SK ABDUL MANNAN
6 years ago

Khubei tottho purno…. Dhonnobad Dr Babu

0
Reply

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678080
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]