Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অর্ডার! অর্ডার!

FB_IMG_1692200412806
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 20, 2023
  • 7:47 am
  • One Comment

একটা জটিল আর অত্যন্ত কুচুটে কাহিনি
______________________________

আমার নিজের বংশের শাখাটিতেও পাশকরা উকিল ছিলেন। এক না, দুই দুই জন। দুজনই স্বর্গত। একজন আমার পিতামহ, অন্যজন আমার খুল্লতাত, আমার পিতৃদেবের যমজ ভাই।

পিতামহ ওকালতি পাশ করলেও পরবর্তী কাজটাজ বিবেচনা করলে সেই অর্থে আদৌ আইনজ্ঞ ছিলেন বলে মনে হয় না। কিন্তু খুড়ামশাই বিলক্ষণ আইনজ্ঞ ছিলেন। ব্যাঙ্কশাল কোর্টের সরকারি আইনজীবী ছিলেন রিটায়ারমেন্টের আগে অবধি। তারও বহু আগে বেলঘরিয়ার ইনু মিত্তির বা এই জাতীয় কোনও নামের দুষ্কৃতীকে শায়েস্তা করার আইনি ব্যাপারে তিনি জড়িত ছিলেন। সেই গুণ্ডাটি, আজ লিখতে গিয়ে মনে হচ্ছে তত নামকরা কেউ ছিলোও না। কেন বলছি? নইলে, সর্বজ্ঞ গুগল বাবুর কাছে তার উল্লেখমাত্র নেই কেন?

যা হোক, যে কথা বলতে গিয়ে এত কথার অবতারণা সেটি বলি। কাকাকে কোনও আইনি ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তা শুনতেন না তা নয়, মন দিয়েই শুনতেন। কিন্তু উপদেশ চাইলে দিতে চাইতেন না। দুটি কথা বলতেন। তার প্রথমটি যে কোনও জাগতিক ব্যাপারেই প্রযোজ্য বলে মনে করি। দ্বিতীয় কথাটি আমার লেখার শেষে বলব।
প্রথম কথাটি হল, সেধে কারওর উপকার করতে নেই।

তার আগে ব্যক্তিগত প্রসঙ্গ একটু বলে নিই। আমার ডাক্তারি ডিগ্রি মানে এমডিতে একটা আইনি অমীমাংসিত প্যাঁচ জড়িয়ে আছে। মহামান্য কলকাতা হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়ে আমাকে এমডি কোর্সে ভর্তি করার নির্দেশ দেন। এই জাতীয় ভর্তির পরে প্রতিটি স্তরে ইউনিভার্সিটি তার তরফে যা যা বাধা দেওয়ার দিতে থাকে। যেমন ভর্তি করতে অর্ডার দিয়েছে, পরীক্ষা তো নিতে বলেনি। ইত্যাদি প্রভৃতি। প্রত্যেক বারই পড়াশুনো, সংসারধর্ম, চাকরি ইত্যাদি সামলে আদালতের নির্দেশ আনতে হয়েছি। পরীক্ষাও দিয়েছি। লোকশ্রুতিতে শুনলাম নাকি প্রথম হয়েছিলাম। প্রমাণ নেই। ইউনিভার্সিটির ওই এক কথা, পরীক্ষা নিতে বলেছে, মার্কশিট তো দিতে বলেনি। মনের দুঃখ চেপে দিন কাটাচ্ছি। আমার পিতৃপ্রতিম অ্যাডভোকেট আরএন মিত্র মারা গেলেন এরই মধ্যে। আমি হতোদ্যম। একদিন ইউনিভার্সিটির তরফে চিঠি এলো। সমাবর্তনে ডাক এসেছে। আমি সেই কনভোকেশনে ডিগ্রির সার্টিফিকেটটা কোনওক্রমে হস্তগত করে সুট করে অনুষ্ঠান শেষের আগেই কেটে পড়লাম। পাছে কেউ কান ধরে, ‘অ্যাই, তুই তো সাবজুডিস, দে আমাদের কাগজ ফিরিয়ে দে’ বলে কেড়ে নেয় সেই সাত রাজার ধন এক মাণিক ডিগ্রিটাকে।

শেষ অবধি যদি ইউনিভার্সিটি কেসটাকে শেষ অবধি টেনে নিয়ে যায়, আর আমার তো সুপ্রিমে যাবার রেস্ত বা যোগ্যতা কিছুই নেই, ভেবেই অস্থির।

আনুপূর্বিক ইতিহাস শুনিয়ে কী করণীয় জিজ্ঞেস করায়, যেটুকু মনে পড়ে মানে আমি যা বুঝেছিলাম কাকার কথা থেকে, তা হল, কিচ্ছুটি করার দরকার নেই। ওরা ভুলে যাবেই। ডিগ্রির কাগজই যথেষ্ট। মার্কশিটের জন্য মন খারাপ করিস না। কুড়ি তিরিশ বছর ডিগ্রি ভোগদখল করলে তোর একটা অধিকার সত্ত্ব জন্মে যাবে। কাকার উপদেশ মেনে অ্যাদ্দিন অবধি দিব্যি চলে গেল।

যে কথা বলছিলাম। হ্যাঁ, ওই সেধে উপকার করতে গিয়ে একাধিক বার ইয়ে হয়েছি।

আমার এক আত্মীয়া বলতেন, ওদের বাড়ি আর যাব না। কিল মেরেছে, চড় মেরেছে, মুখে থুতু দিয়েছে। এর পর গেলে যদি অপমান করে!

সেই রকমের আশঙ্কা হয়, সেধে উপকার করতে গেলে।

কাকার দ্বিতীয় যে কথাটা শেষে বলব ভেবেছি, ডাক্তার বা উকিল হতে গেলে, লজ্জা, ঘেন্না অপমানের তোয়াক্কা করলে চলবে না।

এখন বুঝি।

লগে রহো মুন্নাভাই।

আরে আমিও তো ডাক্তার ছিলাম একদা। না কি?

PrevPreviousশিশুদের পেট ব্যথা
Nextরোগীকে প্রত্যাখ্যান করার অধিকারNext
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Timir
Timir
2 years ago

আর সেধে ক্ষতি

0
Reply

সম্পর্কিত পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

সাম্প্রতিক পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620285
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]