Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একলা- একটি অসুখের নাম

FB_IMG_1635902757745
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • November 4, 2021
  • 7:34 am
  • No Comments

আমাদের এ সভ্যতায়,জন্ম থেকে যে একলাই হামাগুড়ি দিয়েছে, হেঁটেছে, দৌড়েছে, শেষে গড়িয়ে পড়েছে; যার হাতের কনুই পায়ের হাঁটুর চামড়া পুরু হয়ে গেছে ক্ষত শুকানোর পর; হাঁটতে হাঁটতে … হাঁটতে হাঁটতে যার চটির শুকতলা ক্ষয়ে গিয়ে পায়ের তলা হয়ে গিয়েছে শক্ত প্লাস্টিকের চটি; দৌড়াতে দৌড়াতে যার মাংসপেশী সবল‌ হবার বদলে ক্রমশঃ ভালোবাসাহীন অপুষ্টিতে ভুগে ভুগে শুকিয়ে গেছে এবং শেষে যাকে আবার ভরসা করতে হয়েছে হামাগুড়ির ওপর,

তাঁদেরকে আমরা তেমন চিনে উঠতে পারি না। দেখিও না ভালো করে।

আমাদের এ সভ্যতা গণতান্ত্রিক বলেই, এখানে একলা মানুষ চিরকাল নির্দল। সমষ্টির কাছে, থিওরি অফ রিলেটিভিটির চক্করে হেরে যাওয়া যে কোন একলা মানুষ, কি ভাবে বিনা বাধায় আস্তে আস্তে শিকার হয় ক্ষয়রোগের, কিভাবে তাঁর সামনের সবুজ ঘাসের জমিন দ্রুত জলশূন্য হয়ে, ক্লোরোফিলবিহীন হয়ে ধূসর হয়ে যায়, তারপর মরুভূমির মত হয়ে যায়, তারপর সেখানে আগুনমাখা বালির ঝড় ওঠে, তারপর সেই মরুভূমিকে গ্রাস করে সমুদ্রের নোনা জল- সে খবর আমরা কেউই তেমন রাখি না।
সমষ্টি মানে চিল্লার পার্টি, সমষ্টি মানে ধর্ম রাজনীতি সমাজনীতি অর্থনীতি, সমষ্টি মানে বাবুয়ানি, সমষ্টি আদব কায়দা, সমষ্টি মানে দেয়া নেয়ার সকল নৈতিক এবং অনৈতিক সম্পর্ক, সমষ্টি মানে – সব একলা র জন্য তিলে তিলে মৃত্যু।

আমাদের সভ্যতা এমনই!

আসলে এসব বলার কথা নয়… অথবা বললেও কেউ বোঝে না … বুঝলেও না বোঝার ভান করে… তবু বলে যেতে হয় … একলা মানুষ বলে যায় … কথায়, গল্পে, কবিতায় কিংবা নীরবতায় …বলে যায় …

সেই একলা মানুষটি বড্ড ঘরকুনো হয় … বড্ড ঘরের মায়া তাঁর … বাইরের পৃথিবীতে হেরে গিয়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া অশক্ত শরীর নিয়েও একটি ঘরের জন্য, কল্পিত ঘরের মানুষের জন্য, একটি কাঁধের জন্য, বুকের জন্য , হাতের ছোঁয়ার জন্য
কারো সাহায্য ছাড়াই একটি ঘরের দিকে সে হামাগুড়ি দিতে থাকে … সভ্যতার ধূসর কালচে রঙের মাঠের ওপর দিয়ে, মাঠের ওপারে আকাশের কোনায় একটা ঘরে তাঁকে পৌঁছাতেই হয়।
সেই ঘরের ওপর, ঘরের চারপাশে খানিকটা জুড়ে পড়ে থাকে সকালের একটু উজ্জল আলো অথবা নিষ্পাপ জোছনা … তাইই যেন অলৌকিক মনে হয় সব একলা মানুষের।

একলা মানুষটি শেষমেশ সেই আলেয়ার আলো দেখে ঘরে পৌঁছায় কিনা, সেই নিয়ে ও আমাদের সভ্যতার কোন মাথাব্যাথা থাকে না…বড়জোড় আদিখ্যেতা থাকে। দেখনদারি থাকে।
করুণা থাকে। তাঁকে নিয়ে ছবি আঁকা হয়, গল্প লেখা হয়, সিনেমা তৈরি হয় – সমষ্টির জন্য!

ভালোবাসা, সহানুভূতি, মায়া মমতা, দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদি – যে কোন একলা মানুষের কাছে শিখতে হতো আমাদের।
সমষ্টির কাছে নয়।

অথচ,
একলা- একটি অসুখের নাম!

Art: Christina’s World
Artist: Andrew Wyeth

PrevPreviousপাশে থাকো
Nextযে খাবার আপনার সুগার, কোলেস্টেরল কমাবে, কোষ্ঠবদ্ধতা সারাবে, ক্যানসারের হাত থেকে বাঁচাবে।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 1 Comment

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

June 1, 2026 No Comments

আমরা কিছুদিন আগে এক দৃশ্য মাধ্যমে দেখলাম হাবড়ার নবনির্বাচিত বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে সর্বসমক্ষে ঐ হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অপমান অসম্মান করে কথা বলছেন। এটাও শোনা যায়

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

May 31, 2026 No Comments

Shaheed hospital was born out of a simple dream of Shankar Guho Neogy. “Toiling masses will have their own hospital”-was Neogyji’s dream. The apparent justification

নতুন সরকার #৫

May 31, 2026 1 Comment

আজ দুটো পর পর ঘটনায় পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ঘটনা এক। রক্তদান শিবিরের আয়োজক এক ক্লাবের কর্তারা এসেছিলেন নেমন্তন্ন করতে। আগামী রোববার তাদের

সাম্প্রতিক পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

Dr. Hiralal Konar June 1, 2026

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

Dr. Asish Kumar Kundu May 31, 2026

নতুন সরকার #৫

Dr. Samudra Sengupta May 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627296
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]