Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফিরে দেখা হিরোশিমা-নাগাসাকি, আজও প্রাসঙ্গিক, দুনিয়া জুড়ে…

AHSD poster hiroshima nagasaki
Association of Health Service Doctors

Association of Health Service Doctors

An association of West Bengal health service doctors.
My Other Posts
  • August 10, 2023
  • 7:59 am
  • No Comments
বন্ধু,
ইতিহাসের পাতায় মাত্র আটাত্তর বছর আগে ফিরে যাওয়া। আজও মানবমননে অমলিন আধুনিক মানব সভ্যতার ইতিহাসের সর্বোচ্চ কলঙ্কময় নরমেধ যজ্ঞের দুর্বিষহ দগদগে স্মৃতি। ১৯৪৫ সালের ৬ই এবং ৯ই আগস্ট। লিটিল বয় আর ফ্যাট ম্যান– দুই পারমাণবিক বোমার আঘাতে নিমেষে শেষ হয়ে গেল জাপানের দুটো শহর। মারা গেল চার লক্ষেরও বেশি মানুষ। তেজস্ক্রিয় বিকিরণে পঙ্গু হয়ে গেল কয়েকটা প্রজন্ম। মানবতা খুনী, চূড়ান্ত আধিপত্য কামী, যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান যখন নারকীয় আনন্দে উল্লাসে মত্ত, তখন আতঙ্কে, আর্তনাদে, ক্ষোভে ফুটছে বিশ্বমানবতা। আজও ক্ষমা চায় নি ট্রুম্যান এর উত্তরাধিকারীরা। উল্টে আজও যুদ্ধের দামামা বাজানো চলছে সমান উচ্চগ্রামে, মার্কিন রাষ্ট্রশক্তির প্রত্যক্ষ প্রণোদনায়। বদলেছে ধরণ, বদলেছে মাধ্যম। পুরো বিশ্বকে হস্তগত করে, সমস্ত দেশকে আর্থিক ও রাজনৈতিক ভাবে পরাধীন করে রাখার উদগ্র লোলুপতা। যেখানেই প্রতিবাদ, সেখানেই যুদ্ধের হুমকি। রাষ্ট্রীয় মদতে নরসংহার আজও একইভাবে চলছে, বিরতি নেই। মানুষকে ভাগ করে, আর্থিক শোষণকে তীব্র করে এবং খেটে খাওয়া মানুষের ঘাম রক্তের শ্রমমূল্য লুঠে নিয়ে সর্বোচ্চ মুনাফার নিশ্চয়তা রক্ষা করার যুদ্ধ চালাচ্ছে তারা সমান তালে।
সেই হ্যারি ট্রুম্যানের ভাবনার প্রতিমূর্তিরা পৃথিবী জুড়ে আজও বিদ্যমান। বিরুদ্ধবাদী, শান্তিকামী মানুষের স্বরও বাড়ছে বিপ্রতীপে। এক অক্ষের স্বৈরাচারী আধিপত্য মানতে নারাজ বিশ্ব জোড়া সংগ্রামী শ্রমজীবী জনতার বিপুল অংশ।
আমাদের দেশও আজ কি কোনোভাবেই এর বাইরে? কি আমাদের অভিজ্ঞতা? মার্কিন রাষ্ট্রশক্তির রক্তচক্ষুর কাছে শিরদাঁড়া বিকোনো চলছে ।বন্ধক দেওয়া আছে দেশের আত্মসম্মান। আর্থিক ,রাজনৈতিক মতাদর্শগত প্রশ্নে অদ্ভুত একতা। তাঁদেরই নির্দেশিত ধান্দা পুঁজির রমরমায় মানুষ মরছে। ভুগছে ভারতবাসী।বৈষম্য চওড়া হচ্ছে। জাতি ধর্ম লিঙ্গের মৌলবাদী আগ্রাসন ও হানাহানিতে মানুষ সংক্রামিত হচ্ছে, মানুষ খুন হচ্ছে প্রতিনিয়ত । যুদ্ধ চলছে অবিরত।ফ্যাসিস্ট রাষ্ট্র বনাম সংগ্রামী জনতার। অন্যরকম যুদ্ধ চলছে গণতান্ত্রিক মানুষের মননে–একদিকে উগ্র মতাদর্শের ভোগবাদী হাতছানি, গোয়েবলসীয় বচনে আকস্মিক মোহগ্রস্ততা আর অন্যপাশে বিবেকের আহ্বানে মানবতার মুক্তি, সমাজ জীবনে শান্তির খোঁজে যুদ্ধবাজ দর্শন থেকে মোহমুক্তি।
মানবতার মতাদর্শই আর শ্রমজীবীর আপোসহীন সংগ্রামই পারে দেশ জুড়ে রাষ্ট্রের মদতপুষ্ট যুদ্ধ উন্মাদনাকে থামাতে। চিরতরে বন্ধ হতে পারে বহুমাত্রিক মানুষ খুন। একই সাথে ব্যর্থ হতে পারে শিক্ষিত মানুষের মননের উপর রাষ্ট্রীয় অনুপ্রেরণায় আক্রমণ, নষ্ট হতে পারে যুদ্ধ উপচারের সব জমানো যোগান।
আমরা চিকিত্সক। মানুষকে বাঁচাতে পারাতেই আমাদের আনন্দ। হ্যাঁ, আমরাই পারি, পাশে থাকা সহনাগরিককে সঙ্গে নিয়ে, মানবতার অটুট প্রাচীর নির্মাণ করে সব যুদ্ধবাজদের, প্রতিস্পর্ধী মশালের আগুনে খাক করে দিতে। চাই না আর একটাও নাগাসাকি বা হিরোশিমা । চিরতরে বন্ধ হোক মানবতার মৃত্যু। শেষ হোক বৈষম্য, বিভেদ, জাত ধর্মের দাপাদাপি। প্রতিষ্ঠিত হোক প্রকৃত মানবাধিকার , সমানাধিকার। মানুষ বড় কাঁদছে, সমাজটা একটু বদলাক– এই হোক আজকের দিনের স্মরণে শপথ। আমাদের। শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত সুধী গুণিজনের।
PrevPreviousব্যথাহীন জীবনের বহ্নিশিখা: ডা. সুব্রত গোস্বামী স্মরণে
Nextবুক রিভিউ-এর পরিবর্তে . . .Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 No Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657754
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]