Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যের সত্যি মিথ্যে ১২

himalayan-bath-salts
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • August 10, 2025
  • 7:36 am
  • No Comments
আজকের পর্বে হাইপারটেনশন নিয়ে আরও কিছু সাধারণ ধারণা পরিষ্কার করার চেষ্টা করছি।
প্রশ্নঃ ডাক্তারব্বাবু, আপনি বলেছেন লবণ খাওয়া যাবে না। এমনি লবণের পরিবর্তে রকসল্ট বা সৈন্ধব লবণ কি খাওয়া যেতে পারে?
উত্তরঃ রক সল্ট বা সৈন্ধব লবণের সোডিয়াম কন্টেন্ট সাধারণ লবনের প্রায় সমান। তাই হাইপারটেনশনে দুটোই ক্ষতিকর।
সৈন্ধব লবণ তৈরি হয় পাহাড়ের কোনো জলাশয় বা পূর্বের কোনো সমুদ্র শুকিয়ে গিয়ে। ফলে সহজেই বোঝা যায় রক সল্ট আর সি সল্টের মধ্যে বিশেষ পার্থক্য নেই। এতে কয়েকটি ট্রেস মিনারেল থাকতে পারে, যেটা আমাদের দেহে ভালো প্রভাব ফেলতে পারে। কিন্তু তাও নিঃসন্দেহে প্রমাণিত নয়। অতএব রক সল্ট খেলেও রোজ ৬ মিগ্রার কম খেতে হবে।
প্রশ্নঃ রেজিস্ট্যান্স হাইপারটেনশন কাকে বলে?
উত্তরঃ তিন বা তার অধিক হাইপারটেনশনের ওষুধ সর্বোচ্চ মাত্রায় খাওয়া স্বত্বেও যখন রোগীর রক্তচাপ সবসময় ১৪০/৯০ মিলি মিটার পারদের বেশি থাকে। তবে খেয়াল রাখতে হবে এটি সিউডো-রেজিস্ট্যান্সও হতে পারে।
সিউডো-রেজিস্ট্যান্সের কারণগুলি হল-
  • ওষুধ নিয়মিত না খাওয়া।
  • হোয়াইট কোট হাইপারটেনশন (চিকিৎসকের সামনে রক্তচাপ বৃদ্ধি)।
  • বয়স্ক মানুষদের রক্তনালীর দেওয়াল অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে মোটা হয়ে যাওয়া।
  • রক্তচাপ মাপায় ত্রুটি, ইত্যাদি।
সত্যিকারের রেজিস্ট্যান্স হাইপারটেনশন নির্ণয় করার জন্য রোগী ওষুধপত্র নিয়মিত খাচ্ছেন, সেটা নিশ্চিত করতে হবে। দরকার হলে ২৪ ঘণ্টা এম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে।
রেজিস্ট্যান্স হাইপারটেনশন খুব দ্রুত হৃদরোগ ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। রেজিস্ট্যান্স হাইপারটেনশনে অনেক সময়েই সেকেন্ডারি হাইপারটেনশনের কারণে হয়। তাই হাইপারটেনশেনের পেছনে কোনো কারণ আছে কিনা তা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুঁজে দেখা উচিৎ।
প্রশ্নঃ ডাক্তারবাবু, আমার অনেকদিন ধরে প্রেশার আছে এবং তার জন্য আমায় একাধিক ওষুধ খেতে হয়। আমার রক্তচাপ মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ইদানীং শোয়া বা বসা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে আমার মাথা ঘুরে যায়। এমন কেন হয়?
উত্তরঃ এটা হয় পস্টুরাল হাইপোটেনশনের (Postural or Orthostatic Hypotension) কারণে। বয়স্ক মানুষ, যাঁরা হাইপারটেনশনের জন্য একাধিক ওষুধ খাচ্ছেন তাঁদের শোয়া থেকে উঠে দাঁড়ালে হঠাৎ করে সিস্টোলিক প্রেশার ২০ মিলি মিটার পারদের বেশি এবং ডায়াস্টলিক প্রেশার ১০ মিলি মিটার পারদের বেশি কমে যেতে পারে। যার ফলে মস্তিষ্কে রক্ত চলাচল কমে রোগীর মাথা ঘুরে যেতে পারে, রোগী পড়ে যেতে পারেন, এমনকি রোগী অল্প সময়ের জন্য জ্ঞানও হারাতে পারেন।
তবে এর পেছেনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও দেখা উচিৎ। দরকার মতো ইসিজি, মাথার সিটি স্ক্যান বা অন্য কোনো পরীক্ষা করতে হতে পারে।
পস্টুরাল হাইপোটেনশন এড়ানোর জন্য শোয়া বা বসা থেকে হঠাৎ করে দাঁড়ান উচিৎ নয়। ধীরে সুস্থে দাঁড়াতে হবে। তাছাড়া অনেক সময় হাইপারটেনশনের ওষুধ বা ওষুধের ডোজ পরিবর্তন করতে হতে পারে।
প্রশ্নঃ আমার বয়স ৭০ বছর। আমি প্রেশারের ওষুধ খাই। আমার রক্তচাপ ১৪০/৬০ থাকছে। নীচের প্রেশার অনেক কমে যাওয়ার জন্য আমার কি ওষুধ কমানো উচিৎ?
উত্তরঃ না, ওষুধ কমানো উচিৎ নয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্তনালী অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে শক্ত হয়ে যায়। ফলে সিস্টোলিক প্রেশার বাড়ে, কিন্তু রক্তনালীর স্থিতিস্থাপকতা নষ্ট হওয়ায় ডায়াস্টোলিক রক্তচাপ কমে যায়। এক্ষেত্রে চিকিৎসার মূল লক্ষ্য সিস্টোলিক প্রেশারকে ১৪০ মিলি মিটার পারদের নীচে রাখা। ডায়াস্টোলিক প্রেশার যতই কম থাক সেটা নিয়ে মাথা ঘামানো উচিৎ নয়। মনে রখতে হবে ডায়াস্টোলিক রক্তচাপ বাড়লে ক্ষতি হয়, কিন্তু কমলে তেমন ক্ষতি নেই। ওষুধ কমানো হবে তখনই যদি সিস্টোলিক প্রেশার ১১০ মিলি মিটার পারদের নীচে নেমে যায়।
PrevPreviousবিবর্তনে বিপ্লব
Nextইনক্যাব হলিডে হোম, শম্পা মির্জা নগরের মিনিবাস এবং একনাথ সোলকারNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673798
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]