Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একজন ডাক্তারের উত্তরণের গল্পঃ আমার স্বপ্নের মানুষ ডাক্তার নর্ম‍্যান বেথুন চতুর্থ পর্ব

Norman_Bethune_graduation_1922
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 13, 2022
  • 6:18 am
  • No Comments

দিশা খোঁজার যাত্রা

আবার ডেট্রয়েট। ফিরে আসা। পুরোনো বন্ধুরা ওকে জানালে সুস্বাগতম। ডেট্রয়টে কিছুদিন থাকার পর চলে এলো নিউইয়র্ক। ওখানে স্টেট টিউবারকিউলোসিস হাসপাতালে কিছুদিন কাজ করার পর, ১৯২৯, নভেম্বরে ও যোগ দিলো রয়‍্যাল ভিক্টোরিয়া হাসপাতালে, ডাক্তার এডোয়ার্ড আর্চিবল্ডের কাছে। যিনি এই ধরণের চিকিৎসার পথপ্রদর্শক। সেখান থেকে কানাডার গেলো কানাডার ম‍্যাকগিল বিশ্ববিদ্যালয়ে। ওখানে নর্ম‍্যান এখন শিক্ষক।

কিন্তু ফ্রান্সেস, তার কি হলো? নর্ম‍্যান কি তাকে ভুলে গেলো? না। চিঠিপত্র চলতো নিয়মিত, অনেকটা রোজনামচা র মতো। “তুমি আমাকে দেখলে চিনতে পারবে না ফ্রান্সেস, আমি বদলে গেছি”

“তুমি আর আমি নাহয় এক শহরে আলাদা আলাদা থাকবো। তবু তো কাছাকাছি থাকবো, সত‍্যিকারের বন্ধুর মতো”। মনে হচ্ছে ক্ষ‍্যাপাটে ডাক্তার নয়, শেষের কবিতার অমিত রে’ লাবণ‍্যকে চিঠি লিখছে।

নিস্তব্ধ অপারেশন থিয়েটার। হঠাৎ নর্ম‍্যান চিৎকার করে উঠলো। ইস্পাতের পাঁজর কাটা যন্ত্রটা ছুঁড়ে ফেলে দিলো।

হয় না, এই সব পুরোনো যন্ত্রপাতি দিয়ে সূক্ষ্ণ অপারেশন হয় না। অপারেশনের পর ডুবে গেলো নতুন যন্ত্রের নকশা তৈরি করতে। তৈরি হচ্ছে একের পর এক নতুন যন্ত্র। আমেরিকায় ডাক্তার আর্চিবল্ড আর নর্ম‍্যান বেথুন ছাড়া কেউ এই অপারেশন নিখুঁত ভাবে করতে পারে না।অপারেশনের সময় পাঁজর টেনে রাখার একটা যন্ত্র আবিষ্কার করে ফেললো। “আয়রন রিট্র‍্যাক্টার”- হয়তো এখনও ব‍্যবহার হয়। পাঁজর কাটার একটা যন্ত্র তখন ব‍্যবহার হতো। ভালো কিন্তু নর্ম‍্যানের পছন্দ নয়। একদিন রাস্তায় এক মুচির জুতো সারানোর যন্ত্র দেখে তৈরি হলো বেথুন রিব শিয়ার্স। যন্ত্রটা ফ্রান্সেসকে দেখিয়ে নর্ম‍্যান শিশুর আনন্দে আত্মহারা হয়ে গেলো।

ও হ‍্যাঁ। আবার প্রেম জিতেছে। ফ্রান্সেস আর নর্ম‍্যান দ্বিতীয় বার বিয়েটা একদিন সাক্ষাতেই সেরে ফেলেছে। কিন্তু ফ্রান্সেস এই উন্মাদ ডাক্তারকে নিয়ে অসুখী হয়ে পড়েছিলো। দিন নেই রাত নেই শুধু কাজ আর কাজ। ক্ষ‍্যাপার মতো কাজ করা। ফ্রান্সেসের জীবনে তখন দ্বিতীয় পুরুষ এসে পড়েছে। যেদিন নর্ম‍্যান ভুল করে একটা মানুষের লিভার এনে ফ্রিজে রেখে’ একটা কঙ্কাল নিয়ে গবেষণা করতে শুরু করেছে, সেদিন ফ্রান্সেস বেরিয়ে গেলো। নর্ম‍্যান একটা মস্তো পুতুল এনে ওর বিছানার পাশে রেখে দিলো। এটা ওদের সন্তান। ফ্রান্সেস আবার আসবে, অন্ততঃ বাচ্চাটাকে দেখতে আসবেই। এই রকম তীব্র একমুখী প্রেম।

এরপর আবার কাজের ঝড়।

একটা ছোট্ট মেয়ে। সদ‍্য কিশোরী। দুটো ফুসফুস যক্ষ্মায় আক্রান্ত। বাঁচার আশা নেই। একদিন রাউন্ডে গিয়ে নর্ম‍্যান শুনলো মেয়েটা কাঁদছে “আমি বাঁচতে চাই। ভীষণভাবে বাঁচতে চাই। একটা চুম্বন, মৃত্যুর আগেও আমি পাবো না,…”

নর্ম‍্যান স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত। তারপর সেই সূর্যমুখী ফুলের মতো কিশোরীর ঠোঁটে চুমু খেলো। নার্স এই ভয়ানক ছোঁয়াচে রুগীর কাছ থেকে নর্ম‍্যানকে টেনে সরিয়ে আনলো। এক মৃত‍্যুপথযাত্রীকে এক ডাক্তার আর কিই বা দিতে পারে? এই ভালবাসা ওকে অনন্য করে তুলেছে।তবে এর মধ্যে অনেক অনেক মর্যাদা নর্ম‍্যানের কপালে জুটেছে।

এবার দুটো তিনটে ঘটনা লিখে এই পর্ব শেষ করবো।

একদিন ফ্রান্সেস নর্ম‍্যানের ফোন পেলো। “এক্ষুণি চলে এসো। তোমার সঙ্গে আমার দেখা হ‌ওয়া দরকার।” এ ভিক্ষা আর আদেশের এক মিশ্রণ।

“একজন রোগী মারা গেলো…অপারেশন করেছিলাম.. একজন রোগী মারা যাওয়া মানে, আমার শরীরের একটা অঙ্গ বাদ চলে যাওয়া….”

নর্ম‍্যান অস্থির হয়ে ঘরে পায়চারি করছে। ফ্রান্সেস ছাড়া কেই বা আছে, যাকে সব কথা বলা যায়?ফ্রান্সেস নর্ম‍্যানকে বুকে টেনে নেয়।

“মারা গেল, অপারেশন টেবিলে। কোথায় আমার ভুল?”

“তোমার তো কোনও দোষ নেই। মৃত্যু আছে থাকবে, এটা সত্যি”

“তাকিয়ে দেখো, সারি সারি বাড়ির সারি। আমাদের ওখানে যেতে হবে। জানো ভারতবর্ষের শিশু মৃত্যুর সংখ‍্যার পরেই মন্ট্রিয়ল আর কুইবেক শহরের শিশুমৃত্যু। ঐ যে দূরে দেখছো ঝাপসা দিকচক্রবাল.. ঐ খানে, দরকারে টাকা, ওষুধপত্র আমরা সরকারের কাছ থেকে আদায় করবো, সেই টাকায় ওদের খাবার, চিকিৎসা হবে”

নর্ম‍্যান হঠাৎ ফ্রান্সেসের হাতদুটো ধরে বললো “ফ্রান্সেস আমি কি স্বপ্ন দেখছি? তোমার কি মনে হয়?”

“আমি এরকম অদ্ভুত কথা জীবনে শুনিনি”

এরপর নর্ম‍্যান গেলো রাশিয়ায়,কনফারেন্সে। ওখানে তখনও পুরোপুরি সমাজতন্ত্র হয় নি।কানাডার সঙ্গে তখন রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। এই ভ্রমণের বিস্তারিত লেখা অসম্ভব।কিন্তু নর্ম‍্যান দেখলো ওখানে স‍্যানাটোরিয়ামগুলো অনেক ভালো। রোগীদের অনেক বেশী সুবিধে। সব থেকে বড়ো কথা সব কিছু সরকারি খরচে। যেটা নর্ম‍্যানের স্বপ্ন ছিলো।

“কেউ যদি আসন্ন প্রসবা কোনো নারীকে দেখে তাহলে তার মনে হবে একটা কুৎসিত দৃশ্য।সোভিয়েত রাশিয়াও এখন সেই অবস্থায়। এর শেষে কিন্তু আছে একটা নতুন প্রাণ। একটা সুন্দর জীবন।”

চতুর্থ পর্ব শেষ।

PrevPreviousআত্মসমীক্ষা
Nextলাভ লোকসানNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সরকার সমালোচনায় কণ্ঠরোধ সরকারি কর্মী,শিক্ষক,অধ্যাপক, চিকিৎসকদের

May 26, 2026 No Comments

সরকারের বিরুদ্ধে আলোচনা, কেন্দ্র রাজ্য সম্পর্ক ও দেশের অন্য রাজ্য নিয়ে সমালোচনা বন্ধ করতে ক্ষমতায় বসেই নতুন সরকার জারি করলেন নিষেধাজ্ঞা। সরকারি অফিসার, কর্মী ,

গগন মুখুজ্যের মোহর তৃতীয় পর্ব

May 26, 2026 No Comments

পলাশকান্তি শ্লথ পায়ে বাজার থেকে ফিরছিল। রোদ চড়ে গিয়েছে, বদ্ধ বাতাসে ভ্যাপসা ভাব – তার কেমন দমবন্ধ লাগছিল। কতক্ষণে বাড়িতে ঢুকে বাজারের ক্ষীণকায় ব্যাগটি নামিয়ে

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

সাম্প্রতিক পোস্ট

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

সরকার সমালোচনায় কণ্ঠরোধ সরকারি কর্মী,শিক্ষক,অধ্যাপক, চিকিৎসকদের

Sanjoy Mukherjee May 26, 2026

গগন মুখুজ্যের মোহর তৃতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 26, 2026

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625382
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]