Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রবিবাসরীয়

of sunday
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • December 16, 2020
  • 9:56 am
  • No Comments

রবিবার ভোর ৬টা। ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তাও আবার শীতকালে। কিন্তু ফোন বাজলে উঠতেই হয়। যদি শুধু নম্বর উঠত, ফোনটা সাইলেন্ট করে পাশ ফিরে শুয়ে থাকতাম। কিন্তু পেশেন্টের নাম পাশে লেখা এ এন সি। মানে পেশেন্ট প্রেগন্যান্ট। হয়তো জল ভাংছে, ব্যথা উঠেছে। ফোন ধরলাম।

-স্যার, আজকেও বেরল না। কত চেষ্টা করলাম। এবার না বেরলে মারা যাব।

-কিন্তু বাচ্চা বেরনোর সময় আছে। ঠিক সময় সে বেরিয়ে যাবে। না হলে সিজার করে দেব। অত চিন্তা কোর না।

-না স্যার বাচ্চা নয় পটি। ৩ দিন হয়নি। আপনার ওষুধও কাজ করছে না।

মনে মনে ভাবছি তার জন্য রোববার ভোর ৬ টায় ফোন। কিন্তু মা জননী এত আবেগ নিয়ে বেগ না আসার কথা বলছিল যে আমি রাগ করতে পারলাম না। ওষুধ বলে ঘুমিয়ে পড়লাম। ঘুমতে ঘুমতে স্বপ্ন দেখলাম এক কুয়াশা ঢাকা বলে রেল লাইনের পাশে বসে উবু হয়ে বসে প্রাকৃতিক শোভা দেখছি।

আজ চেম্বার করতে হবে। করোনার ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। সকালেই শিখেছি কোনোকিছু বেশিদিন আটকে রাখা ভালো না। লিফটে নামছি। ১৪ তলা থেকে দুটো ছেলে উঠল। বছর ৮-৯ বয়স। একজন মাস্ক পরে অন্যজন না পরে। হাতে ব্যাডমিন্টন র‍্যাকেট। মাস্ক না পরা জন টি শার্ট পরা। সেটা উচু করে নাক, মুখ ঢেকে বলল, তুই আমার মাস্ক আনিস নি?

ছোট জন বলল, স্যরি ভুলে গেছি। তুই আমারটা পরে নে।

-ধ্যাত বুদ্ধু, তাই হয় নাকি!

লিফিট গ্রাউন্ড ফ্লোরে থামলে আমি বেরিয়ে এলাম। বাচ্চাগুলো আবার ওপরে উঠে গেল মাস্ক পরতে। ছোটদের থেকেও কত কিছু শেখা যায়।

আজকের শেষ রুগী এক বৃদ্ধা । বয়স ৮০ এর কাছাকাছি। বয়স তাঁকে চেষ্টা করেও ছুঁতে পারেনি। লকডাউনের পর আজ প্রথম বাড়ি থেকে বেরিয়েছেন। সুন্দর করে সেজে এসেছিল। সঙ্গে নাতি। চেম্বারে ঢুকে ৬ ফুট দূরের চেয়ারে বসলেন। কী বলে ওনাকে ডাকব ভাবতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল মাসিমা…
– কী সমস্যা মাসিমা?

– বুঝলে গোপাল খালি মনে হয় নীচে দিয়ে সব বেরিয়ে আসবে।

ওনার সমস্যার কী কী সমাধান আছে বোঝাচ্ছিলাম। কিন্তু কানে একটা শব্দই বাজছে- গোপাল, গোপাল। ডাক্তার, ডাক্তারবাবু, স্যার, কাকু, ডাকাত, শালা অনেক কিছু শুনেছি। গোপাল এই প্রথম। মোগ্যাম্বোও মনে হয় কোনোদিন এত ‘খুশ’ হয়নি। তা আমার সদ্য পাওয়া মাসিমা যাওয়ার সময় আমার টেবিলের দিকে এগিয়ে এলেন। নাতি হা হা করে উঠল। ডাক্তারবাবুর কাছে যেও না। করোনার সময় কাছে যাওয়া বারণ।

– তুই থাম তো।

-গোপাল, মাথাটা নীচু করোতো। তোমার মাথায় গুরুমন্ত্রটা পড়ে নিই। তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবে। করোনা ধারেকাছে আসতে পারবে না।

আমি মাথা নীচু করলাম। উনি আমার মাথায় হাত রেখে জপ করতে লাগলেন।

তাঁর মন্ত্র শুনে আমিও অবাক। তাঁর সঙ্গে সঙ্গে আমিও বলছি-
ওহে দয়াময়, নিখিল- আশ্রয়, এ ধরা পানে চাও
পতিত যে জন করিছে রোদন, পতিত পাবন তাহারে উঠাও
মরণ যে জন করিছে বরণ তাহারে বাঁচাও।
কত দুঃখ শোক, কাঁদে কত লোক, নয়ন মুছাও।

আজ আমার আর এক গুরুদেব শিব্রামের জন্মদিন। প্রণাম গুরুদেব।

ছবি: Ajoy Biswas এর দেওয়াল থেকে নেওয়া। অজয় খুব ভালো ছবি তোলে, ওর বেনারসের ছবিগুলো আমার বিশেষ প্রিয়।

PrevPreviousকবিরাজি গাছগাছড়া ও ওষধিঃ ছোট্ট একটা আলোচনা।
Nextআছড়ায় ফুলবেণীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678354
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]