Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমাদের শিক্ষক

Screenshot_2022-09-06-23-39-33-05_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • September 7, 2022
  • 8:05 am
  • No Comments

তখন সেকেন্ড ইয়ার এম বি বি এস-এর। রাত্রিবেলা ইমার্জেন্সিতে গিয়ে নতুন ইঞ্জেকশন দেওয়া শিখেছি। শিখেছি কিভাবে কাঁচের এম্পুল ভাঙ্গতে হয়, ঠিক কোন জায়গায় আঘাত করলে এম্পুলের মাথাটা ভাঙ্গে কিন্তু ওষুধটা পরে যায় না। ধীরে ধীরে আত্মবিশ্বাস বেড়ে উঠেছে। তখন রাত দুটো, এক এস্থমা রোগীকে ইঞ্জেকশন দিতে গিয়ে প্রবল আত্মবিশ্বাসে এম্পুলের মাথায় বাড়ি দিয়ে মাথাটা ভাঙ্গলাম বটে কিন্তু জোরে চেপে ধরার জন্য পুরো এম্পুল ভেঙ্গে ওষুধ আমার হাতে পরে গেল, সাথে দু’একটা কাঁচের কুঁচি আঙুলে ঢুকে রক্তারক্তি। আঙুলের ব্যথার চেয়ে অনেক বেশি অপ্রস্তুত হয়ে গেলাম এটা ভেবে যে ওষুধটা রোগীর বাড়ির লোক বাইরে থেকে কিনে এনেছিলেন। পকেট হাতরে টাকা বের করে দিতে গেলাম, রোগীর ছেলে বললেন “না না ডাক্তারবাবু, (আমি যে তখনো ডাক্তার হইনি তা ঊনিশ বছরের আমি-কে দেখে যে কেউ বুঝতে পারে) এরকম তো হতেই পারে। আপনি বিব্রত হবেন না আমি এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি।” রাত দুটোয় উনি বাইরে ছুটলেন ওষুধ আনতে।

তখন ইণ্টার্ণ, সন্ধ্যা বেলা বাস থেকে পরে গিয়ে হাত কেটে গিয়েছে এক মধ্যবয়সী অফিস ফেরতা ভদ্রলোকের। আমি সুঁচ সুতো নিয়ে সেলাই করতে তৈরি হয়েছি ইমার্জেন্সিতে। সিনিয়র সার্জারির পিজিটি দাদা বলল “কি রে পারবি? না থাক, সর আমি করছি”

হাতে চার ইঞ্চি কাটা নিয়ে ভদ্রলোক বললেন “পারবেন পারবেন, কেন পারবেন না, ওনাকে চেষ্টা করতে দিন না।” মনপ্রাণ দিয়ে সেলাই করলাম ওনার হাত।

লক্ষ্ণৌ-এর এক গ্রীষ্মের দুপুর। রেডিয়েশন দেবার সময় রোগীর মাথা স্থির রাখার জন্য যে প্লাস্টিকের মাস্ক বানানো হয় তা বানাচ্ছি, একজন প্রৌঢ়া রোগীনির মুখে। দুবার বানানোর চেষ্টা করলাম, হলো না, তখন এম ডি ফার্স্ট ইয়ার। বার বার গরম মাস্ক রোগীর মুখে লাগানো হচ্ছে ওনার কষ্ট হচ্ছে। বললাম “সরি আম্মা”। রোগী বললেন ” কোই নেহি বেটা, ইসবার জরুর সহি সে বনেগা “। তৃতীয়বার সঠিক হোল।

এক বছর পনেরোর বালিকা, ব্রেন টিউমার। খুব জোরে ডাকলে চোখ খুলছে কোন মতে। নিউরো সার্জন বলেছেন কিছু করা যাবে না। আমি তখন এম ডি থার্ড ইয়ার। আমার প্রফেসর রাঊন্ড দিয়ে বললেন কিছু করার নেই বাড়ি নিয়ে যাও।

ওয়ার্ড থেকে বেড়িয়ে আসার সময় প্রফেসর চলে যাবার পর মেয়েটির বাবা এসে বললেন “আপ হি কুছ করলো ডক্টর সাব, কুছ ইলাজ তো হো, এয়সে বেটিকো বিনা ইলাজ মরতে হুয়ে নেহি দেখ সকতা মেয়, কম সে কম একদিন ভি মুঝে দেখকে পেহচান লে, একবার মু সে খানা খিলা দু, আখরি বার” হাত জোড়া চোখে জল। দৌড়ে প্রফেসরকে গিয়ে বললাম “স্যার একে একবার রেডিয়েশন দিয়ে দেখি যদি কিছু হয়।” উনি বললেন “করতে চাইছ কর কিন্তু খুব একটা লাভ হবে বলে মনে হয় না ”
স্ট্রেচারে করে এনে প্ল্যান করে রেডিয়েশন দিলাম। মনে রাখলাম বিখ্যাত রেডিয়েশন অনকোলজিস্ট ও শিক্ষক প্রফেসর বি ডি গুপ্তার উপদেশ। “রেডিয়েশন দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দেবে, মিরাকল ক্যান হ্যাপেন”। মেয়েটি পায়ে হেঁটে বাড়ি গেল বাবার হাত ধরে। বাবার চোখে দেখেছিলাম, না শুধু কৃতজ্ঞতা নয়, আমার প্রতি বিশ্বাস।

এই বিশ্বাসই আমাদের ডাক্তার বানায়, ডাক্তারি শেখায়। এঁরাই আমাদের প্রকৃত শিক্ষক। তাই শিক্ষক দিবসে এঁদের প্রণাম।

PrevPreviousস্মরণ
NextPagbet App: Acesse E Aposte Com SeguranNext
2 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 No Comments

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673041
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]