Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পেরিমেনোপজাল সিন্ড্রোম

Screenshot_2026-01-03-00-23-41-60_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • January 3, 2026
  • 6:45 am
  • No Comments

হাতে একটা মোটা ফাইল নিয়ে চেম্বারে ঢুকলেন মধ্যচল্লিশের দম্পতি। ভদ্রমহিলা চেয়ার টেনে বসলেন। ভদ্রলোক শুন্য দৃষ্টিতে ফ্যালফ্যাল করে আমার দিকে অসহায়তার মৃদু হাসি দিলেন।

-অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তারবাবু। হাজার টাকা ভিজিটের ডাক্তারও দেখিয়েছি। কিন্তু সমস্যা তো কমছে না।অনেকে বললো আপনার কথা। যদিও আমার আসার ইচ্ছে ছিলো না। উনার জোরাজুরিতে আসতে বাধ্য হলাম।

কম ভিজিটের অসম্মান এখন গা সওয়া হয়ে গেছে। তাই এসব কথা গায়ে না মেখে ভদ্রমহিলাকে উনার কথার মাঝেই জিজ্ঞেস করলাম, ‘অসুবিধা কি হচ্ছে’?

ভদ্রমহিলা কোনো কথা না বলে হাতে ধরা মোটা ফাইলগুলো আমার দিকে এগিয়ে দিয়ে চোখের ঈশারায় দেখে নিতে বললেন। আমিও বাধ্য চিকিৎসকের মতো একটির পর একটি প্রেসক্রিপশন, রিপোর্ট সব খুঁটিয়ে দেখতে শুরু করলাম। কোনোটিতে মাসিকের অনিয়মিততার কারণে হরমোনাল চিকিৎসা দেওয়া। কোনোটিতে উচ্চরক্তচাপের জন্য চিকিৎসা ও সাথে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপদেশ। রক্তের রিপোর্ট প্রায় স্বাভাবিক। ইসিজি-তে হৃদস্পন্দনের হার বেশি। এছাড়া কহতব্য বিশেষ কিছু অস্বাভাবিকতা নেই।

ফাইল নিরীক্ষণ শেষ করে জিজ্ঞেস করলাম, মানসিক চিকিৎসকের প্রেসক্রিপশনটা কোথায়?

এবার ভদ্রমহিলা কটমট করে তাকিয়ে বললেন, আমাকে দেখে কি আপনার ‘পাগল’ মনে হচ্ছে? মাঝেমাঝে রক্তচাপ বেড়ে যায় বলে ওই ডাক্তার আমাকে মানসিক ডাক্তারের কাছে যেতে বলে দিলো। আমি কারুর ওষুধই খাই নি। আর আপনিও দেখছি আমার হাজব্যান্ডের মত পাগল বলার চেষ্টা করছেন। আমার হাজব্যান্ডের সাথে ‘সেটিং’ করেছেন নাকি?

উনার হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেলেও পরমুহূর্তেই ভদ্রলোকের অসহায় চোখের দিকে একঝলক তাকিয়ে নিজেকে সামলে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম- আচ্ছা, বলুন তো, আপনার বয়স তো পঁয়তাল্লিশ।ছেলে মেয়ে কয়টি?

-দুটি মেয়ে। ঝাঁঝিয়ে উত্তর দিলেন উনি।

-মাসিক কি নিয়মিত হচ্ছে?

-না, তিন চার মাস বন্ধ ছিলো, তারপর হঠাৎ গতকাল থেকে শুরু হয়েছে।

-ধরে নিন, সন্ধ্যেবেলা দুই মেয়ের সাথে বসে টিভি দেখছেন। কারুর কোনো সমস্যা নেই। কিন্তু আপনার হঠাৎ গরম লাগতে শুরু করলো।মাথা থেকে একটা গরম ভাব কানের পাশ দিয়ে নিচে নামতে শুরু করলো।সাথে তীব্র ঘাম আর অস্বস্তিভাব। মিনিট দশেকের পরেই আবার ঠান্ডা লাগতে শুরু করলো।

কথাটি জিজ্ঞেস করার পরেই ভদ্রমহিলা হঠাৎই ভোল বদলে আমার দিকে সম্ভ্রমের দৃষ্টি নিক্ষেপ করে বললেন, একদম ঠিক ধরেছেন ডাক্তারবাবু।এটা তো আমার প্রায়ই হয়। ঘামে ভিজে যাই একেবারে। দু-তিনবার গ্রামীণ চিকিৎসক এসে বলেছিলো গ্যাসটা মাথায় উঠে গেছে। খান কতক কি সব ইঞ্জেকশন আর স্যালাইন দিয়েছিলো এর জন্য।

আমি বললাম, সেই চিকিৎসার কোনো প্রেসক্রিপশন আছে? ভদ্রলোক এবার এগিয়ে এসে বললেন, না, বেশিরভাগ গ্রামীণ চিকিৎসকেরা তো প্রেসক্রিপশনই দেন না। কি ইঞ্জেকশন দিয়েছিলেন, সেটাও জানি না।

এহেন চিকিৎসকের প্রেসক্রিপশনহীন চতুরতা আমি ভালোভাবে বুঝলেও গ্রামের মানুষের অজ্ঞানতার সুযোগে এ অনিয়ম আজ সমাজে সর্বগ্রাসী। আমি আবার প্রশ্ন করলাম, মাঝে মধ্যে কি ঘুম কম হচ্ছে?

ভদ্রমহিলা স্তিমিতনেত্রে জবাব দিলেন- হ্যাঁ।

এবার ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মাঝে মধ্যেই কি হঠাৎ করে রেগে যাচ্ছেন উনি?

ভদ্রলোক যাইপরনাই সোৎসাহে চোখ গোলগোল করে বললেন- সে আর বলতে ডাক্তারবাবু। এ নিয়েই তো সংসারে অশান্তি। আমরা সবাই বুঝছি, মানসিক একটা সমস্যা হচ্ছে।  কিন্তু উনি কিছুতেই মানসিক রোগের চিকিৎসকের কাছে যাবেন না।

আমি আবারও প্রশ্ন করলাম- আপনাদের দাম্পত্য জীবন?

এবার ভদ্রলোক প্রায় কেঁদেই ফেলেন আর কি ।

আমি আর কথা না বাড়িয়ে মনে মনে হিসেব কষে নিলাম। বয়েস পঁয়তাল্লিশ। মাসিক বন্ধ হতে চলেছে অর্থাৎ কিনা মেনোপজ। মুড সুইং। ঘুম না হওয়া। হঠাৎ গরম ভাব, মানে-হটফ্লাশ। সবমিলিয়ে “পেরিমেনোপজাল সিন্ড্রোম”। নারী হরমোন ইস্ট্রোজেনের ঘাটতিই প্রধান কারন। পুরাতন চিকিৎসা পদ্ধতি মেনে এখনও অনেকে সরাসরি ইস্ট্রোজেন প্রয়োগ করে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচ.আর.টি) করলেও সাইড এফেক্টের কারণে আধুনিক চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী এ পদ্ধতি খুব কমই প্রয়োগ হয় আজকাল।

ইদানীং ফ্ল্যাভোনের একধরনের আইসোমার প্রয়োগ করে সাইডএফেক্ট ছাড়াই বেশ ভালো ফল পাওয়া যায়। সাথে মুড সুইংয়ের চিকিৎসা দিলেই অল্প কয়েকদিনেই সুফল পাওয়া যায়।

ভদ্রমহিলার ক্ষেত্রেও বেশ ভালোই ফল পাওয়া গেলো। তিন সপ্তাহের মধ্যেই তীব্র গরমবোধ, মুড সুইং, নিদ্রাহীনতা সব গায়েব। পরের বার এসে আমার ভিজিট কম নেওয়ার জন্য কত মানুষের উপকার হয় সেই নিয়ে প্রশংসা করে গেলেন। উনি বেরিয়ে যাবার পর ভদ্রলোক একগাল স্বস্তির হাসি হেসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, আপনার প্রেসক্রিপশন দেখে গ্রামীণ ডাক্তার বললো, ঘুমের ওষুধ দিয়েছেন। তাতে নাকি বেশ ক্ষতি হবে।

আমি মৃদু হেসে জবাব দিলাম, কোনটা ঘুমের ওষুধ,  কোন ওষুধের কি কাজ সেটা হজম করতে গিয়ে সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতার নিরিখে চিকিৎসক হয়েছি। মরলে না হয় পাশ করা চিকিৎসকের হাতেই মরবেন। কারণ ডেথ সার্টিফিকেটটা লেখার অধিকারও সরকার আমাদের হাতেই দিয়ে রেখেছেন।

PrevPrevious২০২৫ কেমন গেলো?
Nextচিল্লা-ই-কালান – এক চল্লিশ দিনের কাশ্মীরী আখ্যানNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

October 25, 2026 No Comments

★ “শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে, কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে? পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর। দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র। হাঁটুর

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

October 25, 2026 No Comments

উপর্যুপরি কিছু ঘটনার অভিঘাতে আমার স্বভাবতই বিষণ্ণ পুজো আরও ম্লান, আরও দিশেহারা আজ। ভীঈঈঈষণ লম্বা একটা লেখা দিলাম তাই। এমনিতেই বাজে লেখা। একজনও না পড়লে

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

October 25, 2026 No Comments

“No two fermions can occupy the identical quantum state .” This is the principle articulated by the Austrian physicist Wolfgang Pauli when he introduced his

যাদবপুরের ব্যারিকেড 

October 24, 2026 No Comments

“ভালস্ট্রাসের ব্যারিকেডে আজ পর্যন্ত একুশটি, মানে একবিংশতি আক্রমণ চূর্ণ হইয়াছে।  এবার বোধ হয় ট্যাংক আসিবে।” সপ্তমীর গভীর রাতে মোবাইলের পর্দায় যাদবপুরের বামপন্থী বই এর স্টলে

স্যার

October 24, 2026 No Comments

আমার সুখী সুখী জীবন। মাস গেলে ভালোই মাইনে, কাজকর্ম নিয়ে তেমন কোন টেনশন নেই। কর্তার ইচ্ছায় কর্ম করি। সরকার যা বলে সেটা পড়িয়ে দিনের শেষে

সাম্প্রতিক পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

Dr. Arunachal Datta Choudhury October 25, 2026

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

Dr. Sukanya Bandopadhyay October 25, 2026

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

K. Sahadevan October 25, 2026

যাদবপুরের ব্যারিকেড 

Debashish Goswami October 24, 2026

স্যার

Sanjoy Mukherjee October 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

694320
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]