Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা লগনে মেঘে ঢেকেছিলো তারা

IMG_20200811_232122
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • August 12, 2020
  • 9:06 am
  • No Comments

বিকেল হয়ে এলো। আমগাছের পাতার আড়ালে বেনে বৌ পাখিটা ডেকেই যাচ্ছে। পশ্চিম দিগন্তে ঘন মেঘ ঘনিয়ে এসেছে। আধো অন্ধকারে এক কাপ চায়ের ইচ্ছে হয়। কিন্তু এ্যাতো করোনা রোগী দেখে বাইরে দোকানে গিয়ে আর রোগ ছড়াতে ইচ্ছে হয় না। তাই ইলেকট্রিক কেৎলিতে জল বসিয়ে টি ব‍্যাগের বাক্স হাতড়ানো। ঈস যদি আমার গান শোনার যন্ত্রটাও অন্ততঃ এ ঘরে থাকতো তাহলে প্রথম জীবনের মতো দেবব্রত বিশ্বাসের ‘গোধূলি গগনে মেঘে’ গানটা চালিয়ে চা খাওয়া যেতো।

তিনমাস আউট হাউসে বন্দী। একটা বাথ্রুম আর একটা ঘর। এক‌ই কম্পাউন্ডে একটু দূরে মা বাবার করা বাড়িতে সবাই আছে। মা কী যেনো বলছে। কথা বুঝতে পারি না। শুধুমাত্র আওয়াজটা শুনতে পাই। সবাই বোধহয় চা নিয়ে বসেছে। বাবা একবার বারান্দায় এসে আমার ঘরে আলো জ্বলেছে কিনা দেখে গেলো। সময় আর কাটে না। ইচ্ছে করছে স‌ঈদ মুজতবা আলী সাহেবের দেশে বিদেশে আরেকবার পড়তে। রাতে খাবার দেবার আগে মণিকে- আমার মণিকাকে ফোনে বলে দেবো।

ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দূরে কোথাও বৃষ্টি নেমেছে। আগামীকালের যুদ্ধের সরঞ্জাম গুছিয়ে রাখি। পিপিই কিট, মাস্ক, লং হুড, গ্লাভ্‌ স‍্যানিটাইজার– সব কিছু সত্ত্বেও হয়তো আগামীকাল অথবা আগামী পরশু কিম্বা কোনও একদিন আমার জ্বর আসবে। আসবেই। ভাইরাল লোড বাড়ছে। এ্যাতো রোগী!

লোকজন আবার কেনো জানি না জ্বর হলে সেটা লুকিয়ে চেম্বারে আসে। মাস্ক নামিয়ে– বারবার বললেও ঠিক না করেই হাসি হাসি মুখে বলে ডাক্তার বাবু আমার খুব জ্বর আসতিছে– বুকে ব‍্যতা– গন্ধ পাই নাকো। আমার অসুখ হ‌ওয়া কেউ ঠেকাতে পারবে না। একজন এলো দাঁতে ব‍্যথা বলে। যখন দাঁত পরীক্ষা করে বললাম– কৈ কিছু নেই তো? তখন বললো আমার বড্ড জ্বর– গলায় ব‍্যথা – আসলে জ্বর বললে সরকার ধরে নিয়ে যাবে তাই…! স্তব্ধ হয়ে যেতে হয়। আজ স্টেথোটা স্টেরিলাইজ করতে ভুলে গেছি। দ্ধুর আর কী বা হবে?

ছেলে মেয়েদের পড়ার শব্দ পাচ্ছি। মা বোধহয় ঠাকুর ঘরে। আমার জীবনের জন্য ঠাকুরের সামনে বসে আছে। মণিকে একটা ফোন করি। গলাটা শুনতে ইচ্ছে হচ্ছে। শুধু মনের নয়– তীব্র শরীরের ইচ্ছে। য‍্যানো ওর গলার শব্দটা আমার শরীরটাকে জড়িয়ে ধরবে। আপনি যাকে ফোন করছেন তিনি এখন আপনার ফোন ধরতে পারছেন না। দ্ধুর। ও নিশ্চয়ই বাচ্চাদের পড়াচ্ছে। হুঁঃ পড়ে পড়ে সব পন্ডিত জহরলাল নেহেরু হবে। অন্ততঃ মিসকলটা দেখে তো ফোনটা ব‍্যাক করবে!

মাঝে মাঝে নিজেকে খুব অপ্রয়োজনীয় বলে মনে হয়। সব সময় মন-শরীর মানুষ সবাই কি যুক্তি মেনে চলে? রোমকূপে ক্রোধ জন্মায়। কিছু পরে পুষ্পদি রাতের খাবার দিয়ে যায়। মনে হয় থালাটা টান মেরে ফেলে দিই। পড়ে থাক। ছোটবেলার মতোন অভিমান হয়। বাইরে ফ‍্যান চলার মতোন খসখস শব্দ করে বৃষ্টি নামে। জানালার কার্নিশ থেকে– রেইন ওয়াটার পাইপ বেয়ে জল পড়তে থাকে। ক্ষিধে পায়। ঠান্ডা ভাত ঠান্ডা বাতাস ডাল মাছের ঝোল মিশিয়ে খেতে থাকি। এক টুকরো পেঁয়াজ– একটা লঙ্কা -সবাই জানে– মা’ও অথচ …… ফোন বেজে ওঠে “এই খেয়ে নিয়েছো? দ‍্যাখো না পুচাই কিছুতেই অঙ্ক করবে না … আমি ফোনটা শুনতেই পাই নি”। “খাচ্ছি”। “এমা স‌অঅব তো ঠান্ডা জল … ঈস … রাগ করে না সোনা আমার” ফোনে চুম্বনের শব্দ হয়।

বৃষ্টি হতে থাকে। গাছের পাতা বেয়ে টুপটাপ জল পড়ে। আলো নিবিয়ে নিবিড় হয় রাত শরীরে প্রেমের বাতি জ্বলে ওঠে । চোখ বন্ধ করে দেখতে পাই মণির কোলের কাছে পুচাই আর বালিশে বুক রেখে গাব্লু- অ্যাস্টেরিক্স পড়ছে। রাত‌ আলোর মৃদু মায়ায় মণিকে আবছা দ‍্যাখা যায়। পুচাই কাঁদছে। ও বাবাকে খুঁজছে। যদিও ফোনে দ‍্যাখা হয়েছে তবু তো মেয়েটা আমার বুকের মধ্যে ঢুকেই তো ঘুমোতো। মণি ওকে সামলাতে পারবে না। যদি আমি ……কিন্তু সেতো হ‌ওয়ার নয় এখন চলছে এক আতঙ্কের দিনলিপি। দেখতে পাই আবছা আলোয় মণির গালের ডৌলটি। দেখতে পাই শরীরে লেগে থাকা রাত্রিবাসের ভেতরে অলৌকিক সম্পদের আভাস। উচ্ছৃত শরীর জড়িয়ে ধরে বিছানার পাশ বালিশ।

মিনিদের বাড়ির ঘড়িতে বারোটার ঘন্টা বেজে গেছে। আজ বৃষ্টি থামবে না। রাতভোর বৃষ্টিতে ভেসে যাবে– ধুয়ে যাবে সব না পাওয়া বেদনা। হঠাৎ ফোন বাজে। পাশ ফিরে ফোন ধরি। জেগে উঠি আমি। শরীর ঘুমায়ে পড়ে। “ডাক্তারবাবু একটা এমার্জেন্সির ব‍্যাপারে ফোন করছি– আমার স্বামীর তিনদিন ধরে জ্বর -নাকে গন্ধ নেই- শ্বাসকষ্ট হচ্ছে, আপনি আগামীকাল বসবেন?”

PrevPreviousশয়তানের মৃত্যু
NextThe Fear of Corona Virus is Changing our PsychologyNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630785
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]