Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাজনৈতিক ফাঁসি

kolkata doctor rape murder mural ajmer
Debjit Bhattacharjyo

Debjit Bhattacharjyo

Researcher
My Other Posts
  • January 29, 2025
  • 7:48 am
  • No Comments

সমাজে এমন কিছু নেই যা রাজনীতির বাইরে। আধুনিক সমাজবিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন, তাঁদের নানা গবেষণাপত্রগুলোর মাধ্যমে। এখন অভয়া ধর্ষণ ও হত্যা ক্ষেত্রে রাষ্ট্র বারেবারে সমাজের এমন বৈজ্ঞানিক ভিত্তিকে অস্বীকার করতে চাইছে। তারই নজির প্রথম থেকে দেখা যায়। মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রশ্রয়প্রাপ্ত ও দুর্নীতির প্রসাদপ্রাপ্ত নেতা এবং মন্ত্রীরা বারে বারে একজন অভিযুক্তের ফাঁসি চেয়ে আসছিলেন। কেন্দ্রীয় সংস্থা সিবিআইও তাই চেয়েছে।

অথচ তদন্ত প্রক্রিয়ায় চূড়ান্ত অসঙ্গতি ধরা পড়েছে। এর কারণ রাজ্য সরকারের তথ্য-প্রমাণ লোপাট না সিবিআই-এর অপদার্থতা না কি গোটা রাষ্ট্রশক্তির ব্যর্থতা, সেই আকচাআকচি ছেড়ে যদি আমরা নজর দিই — কেন রাষ্ট্র ফাঁসি দেয়? এই ফাঁসির মূলে কী কারোর রাজনৈতিক ক্ষতি ও লাভের অঙ্ক থাকে? ফাঁসি দ্বারা সমাজে ধর্ষণ বা অপরাধ আদেও কমে?

এই সমস্ত বিষয়ে উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় — প্রথমত, অতি ধনীকশ্রেনির রাষ্ট্র ফাঁসি দেয়, অন্যদিকে তার দ্বারা পরিচালিত সমাজে দুর্নীতি, বেনিয়ম, অসততা চূড়ায় উঠেছে। সেই চূড়ার উপরটাকে বাঁচাতে বা আড়াল করতে তলার কাউকে বলি হতে হয়। যাঁর উদাহরণ পাহাড় সমান, ইতিহাস থেকে বর্তমান। আবার এই রাজনৈতিক পদ্ধতিগুলোর মাধ্যমে রাষ্ট্র শান দেয় ফ্যাসিবাদী রাজনীতিতে, যে প্রক্রিয়ায় অতি ধনিকশ্রেণি রাষ্ট্র ধাপে ধাপে উত্তীর্ণ হয়। সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে নানা ভয়ের মধ্য দিয়ে আদপে কেড়ে নিতে চায়।

দ্বিতীয়ত, অবশ্যই এই ধরনের ফাঁসির মূলে কারোর রাজনৈতিক ক্ষতি ও লাভের অংক থাকে। এটা থাকে বলেই রাজনৈতিক সরকারগুলো প্রথম থেকে ফাঁসি চায়। এই রাজনৈতিক সরকারের দলগুলো আবার যখন বিরোধি আসনে থাকেন, তখন তারাই অনেকে ফাঁসির বিরোধিতা করেন। যেমন করেছিলেন, খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, বামেদের আমলে ধনঞ্জয়ের ফাঁসির সময়। আসলে ফাঁসি দেওয়া কিংবা এনকাউন্টার করবার মধ্য দিয়ে রাজনৈতিক সরকার দেশের শ্রমজীবী জনগণের বিপুল রাগকে খানিক প্রশমিত করে এবং নিজেদের অক্ষমতাগুলোকে কাঁধ দিয়ে ঝেড়ে ফেলতে চায়। অথবা তা বিরোধীদের কাঁধে চাপায়। অভয়া ঘটনায় ঠিক এই রকমই করেছে, রাজ্য সরকার প্রথম থেকে। ১৪ই আগষ্ট রাতে আরজি কর হাসপাতালে ভাংচুরের দায় ও তথ্য-প্রমাণ লোপাট বিরোধিদের কাঁধে চাপানোর মাধ্যমে মাননীয়া আদপে অভয়া ধর্ষণ ও হত্যার ঘটনাও বিরোধিদের কাঁধে ফেলে দিতে চেয়েছিলেন। সর্বোপরি, এসব রাজনৈতিক অন্তর্ঘাতের মধ্যে ভবিষ্যতের তদন্ত প্রক্রিয়ায় স্তব্ধতা বা সেটাকে ভুল পথে পরিচালনা করাই মূল উদ্দেশ্য ছিল। ফলে লাভবান হয় রাজনৈতিক ক্ষমতার অধিকারীরা। আর ক্ষতি হয় পরিবার, জনগণ ও সমাজের।

তৃতীয়ত, ধর্ষণ একটি রাজনৈতিক ক্ষমতাবানদের হাতিয়ার। এমন উদাহরণ ইতিহাস থেকে বিদ্যমান। তাই সরকারি তথ্য মতে, ধর্ষণ আজও প্রতিদিন নব্বইটি-র বেশি ঘটছে যা কমবার বদলে সময় অনুসারে বাড়ছে বলা বাহুল্য। এই সমস্ত মূলেই রয়েছে দেশের সংখ্যাগুরু শ্রমজীবী জনগণের আর্থ-সামাজিক পরিস্থিতি ও রাজনৈতিক অধিকারহীনতা। এগুলো সুনিশ্চিত না হলে অভয়া প্রকৃত বিচার যেমন হবে না। তেমন ধর্ষণ শ্রমজীবী মেয়েদের বিরুদ্ধে পিতৃতান্ত্রিক-রাষ্ট্রের রাজনৈতিক হাতিয়ার তথা যুদ্ধ ঘোষণার স্বরূপ হয়েই বারেবারে ঘটবে।

রাজনৈতিক বিশেষজ্ঞেরা জানান, ধর্ষণ একটি যেমন রাষ্ট্রের রাজনৈতিক হাতিয়ার। তেমন ফাঁসিও শাসকশ্রেণি রাজনীতির অংশ। এই দুইয়ের পারস্পরিকতার মধ্য দিয়ে সরকার তথা রাষ্টশক্তি দেশের জনগণের উপর একচ্ছত্র আধিপত্য কায়েম করে। গণতান্ত্রিক সমাজের বদলে ভয়ের সমাজ গঠন করতে চায়।

PrevPreviousঅনেক মানুষ একলা মানুষ
Nextসিনিয়র চিকিৎসক নেতাদের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675757
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]