Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দু’রকমের রেডিওলজিস্ট

Screenshot_2023-09-30-00-16-07-70_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 30, 2023
  • 7:49 am
  • No Comments
মোটামুটি আমাদের সময় থেকে, বা তার একটু আগে – অর্থাৎ যেসময় সিটি স্ক্যান মেশিন আশেপাশে দেখা যেতে শুরু করল, এবং মূলত সেকারণে রেডিওলজি ব্যাপারটা বেশ অর্থকরী ও গ্ল্যামারাস হয়ে উঠল – সেসময় থেকেই পোস্ট-গ্র‍্যাজুয়েট মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের একটা বড় অংশ, স্নাতকোত্তর স্তরে পছন্দের বিষয় হিসেবে রেডিওলজি বাছতে শুরু করলেন। নইলে তার আগে অবধি, হাতে-কলমে চিকিৎসা করা যায়, মেডিসিন সার্জারি অর্থোপেডিক্স পিডিয়াট্রিক্স গাইনি ইত্যাদি, এসব বিষয়ের চাহিদাই বেশি ছিল। এই বদলে যাওয়া পছন্দের পেছনে অনেকের যুক্তি ছিল, ডাক্তারিতে উত্তরোত্তর ডায়াগনস্টিক টেস্টের সংখ্যা বাড়বে, নিত্যনতুন ডায়াগনস্টিক টেস্টও আসবে। (সকলেই জানেন, সে অনুমান অভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়েছে।) কাজেই, রেডিওলজির বাজার ক্রমশ বিকশিত হবে, হতেই থাকবে। দ্বিতীয়ত, রেডিওলজিস্টকে কাজ করতে হয় ঠান্ডা ঘরে বসে। মাঠে-ময়দানে হাটে-বাজারে দৌড়াদৌড়ির চাইতে সেটা ঢের আরামের। ঝুট-ঝামেলা থেকে মুক্তও বটে। (এই অনুমান অবশ্য অভ্রান্ত ছিল না। কেননা, বর্তমান মামলা-মোকদ্দমার বাজারে রেডিওলজিস্ট-এর হ্যাপা কিছু কম নয়।) তৃতীয়ত, প্র‍্যাক্টিস জমবে কিনা, এই অনিশ্চয়তা রেডিওলজিস্ট-এর নেই। সিটি স্ক্যান বা এমআরআই করাতে এমনিই রোগী আসবেন, তার জন্য রেডিওলজিস্ট-কে বাড়তি উদ্যমী হয়ে উঠতে হয় না।
চিকিৎসাজগতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযুক্ত প্রয়োগ ঘটতে শুরু করলে রেডিওলজিস্ট-এর কাজের পরিসরটিই সর্বপ্রথম সঙ্কুচিত হবে, এমন আশঙ্কায় রেডিওলজি-র প্রতি মোহে কিঞ্চিৎ ভাটার টান এলেও চাহিদা (বা craze) পুরোপুরি মিলিয়ে যায়নি। এখনও রেডিওলজি স্নাতকোত্তর স্তরে শীর্ষ পছন্দের বিষয়গুলোর মধ্যে একটি।
অর্থাৎ, তরুণ বা মধ্যবয়স্ক রেডিওলজিস্ট যাঁরা, ধরে নেওয়া যেতে পারে, যে, তাঁরা পিজি মেডিকেল এন্ট্রান্সে একেবারে প্রথম দিকে র‍্যাঙ্ক করেছিলেন। (একসময় তো রাজ্যস্তরের পরীক্ষায় প্রথম দশের মধ্যে র‍্যাঙ্ক না করলে রেডিওলজি-তে এমডি করার সুযোগ পাওয়াটা রীতিমতো অনিশ্চিত হয়ে পড়ত।)
আরেকরকম রেডিওলজিস্ট-ও গত দেড়-দুই দশকে বাজারে এসেছেন।
প্রথমোক্তদের যদি ধরা যায়, যে, স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষায় চূড়ান্ত উৎকর্ষ বা দক্ষতার পরিচয় দেওয়া চিকিৎসক হিসেবে (মনে রাখা জরুরি, শীর্ষ স্থানাধিকারীদের অনেকে মেডিসিন পিডিয়াট্রিক্স অর্থোপেডিক্স সার্জারি ইত্যাদিও বাছতেন, বাছেনও – কাজেই, আমার এই পোস্টে তাঁদের কাউকে ছোট করা হচ্ছে না), তাহলে এই দ্বিতীয় দলের চিকিৎসকরাও কোনও এক জায়গায় শীর্ষে।
অর্থাৎ, অর্থবলে।
গত দেড়-দুই দশক ধরেই, প্রাইভেট মেডিকেল কলেজে, এমডি রেডিওলজি-র বাজারদর ক্রমশ চড়ছে। এবং মোটামুটিভাবে, বাকি সব বিষয়ের তুলনায় রেডিওলজি-র মূল্য, সর্বাধিক হয়েই থেকেছে।
এসব তথ্য সুনির্দিষ্টভাবে জানতে পারা মুশকিল, কিন্তু বাজারের খবর অনুযায়ী, গত দু’বছর যাবৎ এমডি রেডিওলজি সিটের দাম ছয়-সাত-আট কোটি রেঞ্জে ঘোরাফেরা করছে।
এবারে জানতে পারলাম – মানে, ওই একইভাবে, ভাসাভাসা খবর পেলাম – রাজস্থানের উদয়পুরের একটি কলেজে এমডি রেডিওলজি-র আসন বিক্রি হলো এগারো – হ্যাঁ, এএগাআআরোওও – কোটি টাকায়।
তো স্পষ্টতই, রেডিওলজি-র চাহিদা, দুই সেক্টরেই, তুঙ্গে। এবং রেডিওলজি-তে এমডি করে যাঁরা আসছেন, তাঁরা কোনও না কোনও ভাবে শীর্ষে – পিজি এন্ট্রান্স পরীক্ষার জন্য জরুরি যে দক্ষতা, তাতে – অথবা অর্থবলে।
আট-দশ কোটি (বা এগারো কোটি) টাকা খরচা করে যিনি এমডি করতে ঢুকছেন, তিনি উপার্জিত ডিগ্রিটিকে জ্ঞানার্জনের পাথেয় হিসেবে দেখবেন, এমনটাই প্রত্যাশিত। কিন্তু, হতেও তো পারে, যে, তিনি ডিগ্রি পেয়ে যাওয়াটাকেই চূড়ান্ত হিসেবে দেখলেন – অর্থাৎ, টাকা দিয়েছি, ডিগ্রি পেয়েছি, ল্যাঠা চুকে গেল, এরকম ভাবতে শুরু করলেন!! সেক্ষেত্রে…
অর্থাৎ, আপনার ডাক্তারবাবু যখন সিটি স্ক্যান বা এমআরআই করিয়ে আপনার শরীরে অসুখ রয়েছে কি নেই বা অসুখের গতিপ্রকৃতি জানতে বুঝতে চাইছেন – তিনিও জানেন না, রিপোর্টের নিচে স্বাক্ষরকারী ঠিক কোন দলভুক্ত রেডিওলজিস্ট। তিনিও বুঝতে পারছেন না, তাঁর সন্দেহের ডায়াগনোসিস-এর বিপ্রতীপ রেডিওলজি রিপোর্ট এলে – বা অনির্দিষ্ট ভাসাভাসা রিপোর্ট এলে – তিনি ঠিক কীসের ভরসায় এগোবেন।
পরিস্থিতিটা ইন্টারেস্টিং না??
(এবিষয়ে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন, এই রাজ্যের মেডিকেল কলেজগুলোতে সিটি স্ক্যান বা এমআরআই মেশিনগুলো – এমনকি ডিজিটাল এক্সরে মেশিনও – পাব্লিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে চলে। হাসপাতালের ডাক্তাররা সেখানে যুক্ত নন, মানে, মেডিকেল কলেজের অধ্যাপক-চিকিৎসকরা সেখানে রিপোর্টিং করেন না। অর্থাৎ, রাজ্যের মেডিকেল কলেজগুলোয় যাঁরা রেডিওলজি-তে এমডি করছেন, ছাত্রাবস্থায় তাঁরা হাতেকলমে সিটি স্ক্যান বা এমআরআই করার বিশেষ সুযোগ পাচ্ছেন না। সেক্ষেত্রে… কিন্তু সেসব নিয়ে কথা বাড়ানোটা নিরাপদ নয়, অতএব… 😊)
PrevPreviousLearning CPR on Restart A Heart Day
Nextদীপ জ্বেলে যাও ১৫Next
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

এনকাউন্টার

July 10, 2026 No Comments

অপরাধী অপরাধ করে। পুলিশেরা অপরাধী ধরে। বিচারের দেবী নাকি বুড়ি থুত্থুরে, হাতের পাল্লা-দাঁড়ি ভারী নড়বড়ে, যাদের পুলিশ ধরে পাঠায় শ্রীঘরে, জামিনে বেরিয়ে আসে ফাঁক ও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

সাম্প্রতিক পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

এনকাউন্টার

Arya Tirtha July 10, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648717
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]