Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হো চাচা লাল সেলাম।

FB_IMG_1747698788083
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 21, 2025
  • 7:04 am
  • One Comment

১৯ মে ২০২৫

হোচিমিন এর সাথে আমাদের দেশের বৌদ্ধিক সম্পর্ক বহুদিনের। উনি নানান প্রবন্ধ লেখেন ভারত নিয়ে যেমন ব্রিটিশ উপনিবেশিক নীতি (১৯২৩), লেটার ফ্রম ইন্ডিয়া (১৯২৮), ভারতীয় শ্রমজীবীদের আন্দোলন (১৯২৮) ইত্যাদি। ১৯২৭ সালে বেলজিয়ামে ওঁর আলাপ হয় মতিলাল নেহেরুর সাথে উপনিবেশবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে। নেহেরু পরিবারের সাথে ঘনিষ্ঠতার এই সূত্রপাত। হোচিমিন তাঁর প্রিজন ডায়েরিতে জবাহরলালের কারাবাসের উল্লেখ করে গেছেন।

উনি ভারতে আসেন প্রথমবার ১৯৪৬ সালে প্যারিস যাওয়ার পথে কলকাতায়। বামপন্থী বিপ্লবী নেতা মোহিত সেনের লেখায় আমরা তার বিবরণ পাই, “পাতলা চেহারা, রুপোলি অল্প দাড়ি, হাস্যময় দুটি চোখ। চিনা কমিউনিস্ট দের মতো সাধারণ জামাকাপড়, পায়ে চপ্পল।

কূটনৈতিক সম্পর্ক ও বহুদিনের। এর পরের ভারত সফর স্বাধীন ভিয়েতনাম এর রাষ্ট্রপ্রধান হিসেবে ১৯৫৮ সালে ভারত সরকারের আমন্ত্রণে। অনেক সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি হোচিমিন যে কাজটি করলেন সেটার জন্য ই আজ লিখতে বসা। উনি কলকাতায় এসে রাজভবনে ডেকে পাঠালেন । কে এই রণমিত্র সেন ? সেটা জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে।

নিখিল ভারত ছাত্র ফেডারেশনের ডাকে ১৯৪৭ সালের ২১ জানুয়ারি পালিত হয় ‘ভিয়েতনাম দিবস’, ভিয়েতনামে ফরাসী আগ্রাসনের প্রতিবাদে। ওইদিন পুলিস গুলি চালালে প্রাণ হারান স্কটিশচার্চ কলেজের ছাত্র সুখেন্দুবিকাশ নাথ এবং কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র ধীররঞ্জন সেন। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের সামনে পড়েছিল সুখেন্দুবিকাশের গুলিবিদ্ধ মৃতদেহ। পুলিশের গুলিতে আহতদের মধ্যে ছিলেন ছাত্র ফেডারেশন কর্মী রণমিত্র সেন। এই রণমিত্র সেন এর সাথে দেখা করেন হো। এই হল ভারতের সাথে ওঁর রক্তের সর্ম্পক।

রক্তের সম্পর্ক এখানেই শেষ নয়। ১৯৭২ সালেরই ২২-২৭ মে মার্কিন ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
ভিয়েতনামের অসম কিন্তু বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় মার্কিন প্রচার দপ্তরের সামনে ছাত্র যুব মহিলা সংগঠনগুলি অবস্থান বিক্ষোভ সংগঠিত করে। “২২মে পালিত হয় ছাত্র-যুব দিবস। ঐদিন প্রচার দপ্তরের সামনে সমাবেশে ভাষণ দেন বামফ্রন্টের নেতৃবৃন্দ , প্রমোদ দাশগুপ্ত, সুবোধ ব্যানার্জি , জ্যোতি ভট্টাচার্য , সুনীল সেনগুপ্ত , সুধীন কুমার। ২৩ মে পুলিস সমাবেশে নৃশংসভাবে লাঠি চালায় । গ্রেপ্তার করে বুদ্ধদেব ভট্টাচার্যসহ ছাত্র যুব সংগঠনগুলির বেশ কয়েকজন নেতাকে। ২৬ মে তারিখেও পুলিস সমাবেশে লাঠি চালায়। ২৪ মে পালিত হয় শ্রমিক-কর্মচারী দিবস। ২৫ মে পালিত হয় সাম্রাজ্যবাদ-বিরোধী দিবস। ২৫ মে পালিত হয় সাম্রাজ্যবাদ-বিরোধী দিবস। ২৬ মে পালিত হয় মহিলা দিবস।” হো সেদিন ছিলেন না (১৯৬৯ সালে প্রয়াত)। কিন্তু তাঁর প্রতিনিধি হিসেবে ২৭ মে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উত্তর ভিয়েতনামের প্রতিনিধি লে মিন।

ব্রিটিশদের লাঠি গুলি, কংগ্রেসীদের লাঠি গুলি কিছুই দাবিয়ে রাখতে পারেনি ভারতের কমিউনিস্টদের কারণ হো এর সাথে তাদের রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদের অন্যতম সেরা স্লোগান তাই আজও “তোমার নাম, আমার নাম ভিয়েতনাম”। ভারতবন্ধু হো চাচার আজ জন্মদিন। দেশপ্রেমী হওয়ার সাথে কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদের কোনো বিরোধ নেই বলেই আমাদের দেশের শোষণ মুক্তির সংগ্রামের প্রেরণা তাই আজও সেই, “তোমার নাম, আমার নাম ভিয়েতনাম”। অনেক রক্ত, অনেক ঘাম। হো চাচা লাল সেলাম।

PrevPreviousরূপকথার রাক্ষসী
Nextসে চারখানাNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

দারুণ দারুণ। দূর্দান্ত লেখা।
”দেশপ্রেমী হওয়ার সাথে সাথে কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদের কোনো বিরোধ নেই”।এই যে,এইটায় এইজায়গাটাতেই সর্বত্র গণেশ উল্টে দেওয়ার মতো করে গুলিয়ে দেওয়ার চেষ্টার। নিচ্ছি প্রোফাইলে লেখাটা।

Last edited 1 year ago by Shabnam Talukdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678592
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]