Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চেম্বার কড়চা: ফিরে এল স্রোতে

FB_IMG_1691109390333
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • August 12, 2023
  • 6:32 am
  • No Comments

একটা ফুটফুটে বাচ্চা সেদিন চেম্বারে দেখাতে এসেই তড়বড় করে বলল–‘আমাকে একটা নৌকো বানিয়ে দেবে?’ একটু অবাক তো হলামই–ঘরে ঢুকেই এ আবার কেমনতর আবদার।

সঙ্গে ঝকঝকে বাবা মা মিটিমিটি হাসছিলেন। ওনারা বললেন –‘ওকে দেখুন দিদি, নৌকোর ব্যাপারটা পরে বলছি।’

অ্যাটপিক ডার্মাটাইটিস নামে একটা সমস্যা আছে ক্ষুদে রোগীর, খুব কমন চামড়ার সমস্যা শিশুদের, কিছুটা বংশগত –কষ্ট কম বেশি, তেমন ভয়ের রোগ নয়, একটু বড় হলে এমনিতেই কমে যায় অনেক ক্ষেত্রে। শীতে বাড়ে –এনার ঝামেলাটা সেখানেই, ইনি বারোমাসই শীতের দেশে থাকেন। কিভাবে কি যত্ন নিতে হবে সব বলাটলা হল। কিছু ওষুধপত্তর লিখলাম।

এবার ক্ষুদে রোগীর বাবা বললেন –‘আপনি হয়তো আমাকে চিনতে পারবেন না, এত বছরে কত পেশেন্ট দেখেছেন –‘

তরুণ ভদ্রলোকের মুখের দিকে তাকাই– সত্যিই মনে এতটুকু কোন স্মৃতি নেই। চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত চোখ, ফিটফাট ড্রেস- -পাশে স্মার্ট সুন্দরী স্ত্রী। নাহ –একটুও মনে পড়ছে না।

তরুণ বললেন –‘আমি তিরিশ বছর আগে আপনাকে দেখাতে এসেছিলাম আমার দিদার সঙ্গে।’

নিজের পাকা চুলে একবার হাত বোলাই– হায় রে! মেঘে মেঘে যে সাঁঝ ঘনাল, তেত্রিশ বছর হয়ে গেল, একই শহরে ডাক্তারি করছি!

‘আমার তখন আট বছর বয়ে…’

এরপর সেই তরুণের কথায়, তিন দশক আগের কোন এক ভুলে যাওয়া সন্ধ্যার চিত্ররূপ নির্মিত হতে থাকে আমার মনে —

ডাক্তার দিদি–‘আপনারা বাচ্চাটার একদম যত্ন নেন না, এরকম খড়ি ওঠা গা হাত পা থাকলে এ রোগ কোনদিন সারবে না।’

দিদা বললেন ‘কি করব বলুন –আমার বয়স হয়েছে, প্রেশার সুগার আর্থ্রাইটিস– একা পেরে উঠি না।’

–‘আপনার পক্ষে সম্ভব নয় মানছি, ওর মা বাবা কি করে?’

–‘ওর মা নেই, মারা গেছে দু’বছর হল। বাবা আবার বিয়ে করে নতুন সংসারে, ওকে দেখে না একেবারেই, আমার কাছেই থাকে নাতি।’
‘

নীরবতা’ ছাড়া ডাক্তারদিদির এ সময়ে আর কিছু করার থাকেনা। পরের বার যখন দেখাতে এল, নাদুসনুদুস ছেলেটা বলল–‘আন্টি আমি এখন নিজে নিজে তেল মাখি, ময়শ্চারাইজার মাখি –দেখো , কতটা সেরে গেছে। অভীক, সোনু ওরা পারে না, এখনো ওদের মা চান করিয়ে দেয়।’

খুঁড়িয়ে হাঁটা দিদিমা চোখ মুছে বলেন –‘যার যেমন কপাল। ছ’টায় ইস্কুলের বাস আসে, আমি প্রায়ই অসুস্থ হয়ে পড়ি, কোনদিন সকালে উঠতে না পারলে নাতি আমার নিজেই পাঁউরুটিতে মাখন মাখিয়ে টিফিন নিয়ে যায়।’

ছেলেটা বলল–‘আমি নিজে জামা ইস্ত্রী করতেও পারি। দিদা রাতে ফোৎ ফোৎ করে ঘুমিয়ে পড়ে, আমাকে গল্প বলে না –অভীকের মা ওকে বেডটাইম স্টোরি শোনায়।’

ডাক্তারদিদির ছেলের বয়স তখন সবে এক বছর, সেই বাচ্চাটাকে উজাড় করে অনেক কিছু দিতে ইচ্ছে হল। সাধ্য আর কতটুকু। সে সময় ফাঁকা চেম্বার –একটা দুটো পেশেন্ট।

তরুণ বলে –‘আপনি সেদিন প্যাডের পাতা ছিঁড়ে আমাকে একটা কাগজের নৌকো বানিয়ে দিয়েছিলেন– আর  বুদ্ধু ভুতুমের রূপকথার গল্প বলেছিলেন। তখন আপনার এত বড় চেম্বার ছিল না, ছোট্ট একটা টেবিলের উপর হাতে ঠেলে কাগজের নৌকো চালিয়ে বলেছিলেন–“খুব ভালো করে পড়াশোনা কর, তাহলেই এই নৌকো চড়ে কলাবতী রাজকন্যার কাছে পৌঁছে যাবে। তুমি সত্যি ভালো লেখাপড়া করলে দেখবে নৌকোটা নিজেই চলছে একদিন।”

আমি তখন শ্রোতা , তরুণ বলে চলে –‘আমি জানেন তো যত্ন করে ড্রয়ারে রেখে দিয়েছিলাম কাগজের নৌকোটা, মাঝে মাঝে বের করে টেবিলে রেখে দেখতাম নিজে চলছে কিনা –তারপর আবার পড়তে বসতাম –‘

থামলে বলি, ‘তারপর তুমি তো ইঞ্জিনিয়র হলে আর কলাবতী রাজকন্যেকে পেলে কোথায়?’

পাশে জিনস টপ পরা তরুণী এবার ঠোঁট টিপে একটা মিষ্টি হাসি গিফট দিয়ে বলল– ‘কলেজেই। সেই ছোটবেলার গল্পটাই ওকে আপনার কাছে আসার সময় বলছিল ওর বাবা, তাই নৌকোর বায়না আমরা এক আত্মীয়ের বিয়েতে এসেছিলাম ইউএসএ থেকে–ছেলেও বাবার স্কিন প্রবলেমটা পেয়েছে, ভাবলাম -আপনাকে একবার দেখিয়ে যাই।

ওহ এই কথা, দাঁড়াও –ঝটপট একটা কাগজের নৌকো বানিয়ে হাতে দিলাম –নিল হাসিমুখে। মনে মনে বললাম –‘তোমার বাবার মনখারাপ নদীতে সেদিন এ নৌকো চলেছিল, তোমার সুখ সাগরে হয়তো টুপ করে কোথায় ডুবে যাবে, মনেই থাকবে না –‘তবু মনে রেখো –।’

ওরা চলে গেল।

অসুখের হাত ধরে কত সুখও যে আসে আমাদের কাছে –গলার কাছে কি যেন একটা আটকে চোখে জল এল।

PrevPreviousপাল্টে যাওয়া তুই
Nextস্মরণে সহযোদ্ধারাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

“নতুন সরকার #৪”

May 21, 2026 No Comments

নতুন সরকার এর কর্তাব্যক্তিরা সঠিক ভাবেই স্বাস্থ্যব্যবস্থা এর অন্যতম দুর্বল জায়গা রেফারাল সিস্টেমকে চিহ্নিত করেছেন এবং দুর্বলতা কাটিয়ে ওঠাকে আশু প্রয়োজনীয় লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 1 Comment

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

“নতুন সরকার #৪”

Dr. Samudra Sengupta May 21, 2026

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624106
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]