Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের থোড় বড়ি খাড়া

WhatsApp Image 2020-06-01 at 09.36.38
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • June 3, 2020
  • 9:47 am
  • No Comments

লক-ডাউনের জন্য বহুদিন শালবনী যেতে পারিনি। বাড়ির কাছের চেম্বারে নিয়মিত রোগী দেখলেও দূরের চেম্বারগুলোয় যাওয়া সম্ভব ছিল না। অনেক বাচ্চার ভ্যাক্সিন বাকি ছিল। তাছাড়া আরও হাজারো হ্যানা-ত্যানা-এটা-সেটা.. যেমন হয়। এর মধ্যে অনেক বাবা-মা বাচ্চাকে দেখাতে চেয়ে মেসেজ করেছেন কিন্তু হাত-পা বাঁধা। যোগাযোগের সুবিধে একেবারেই ছিল না। অবশ্য, এখনও খুব সহজলভ্য নয়। মহামারীর সত্যিকারের ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছে অদ্ভুত মানসিক ভীতি। মাঝে মাঝে সাধারণের মনোভাব দেখলে মনে হয়, দেশে বুঝি আর কোনও রোগ নেই! করোনার চেয়েও আরও বহুগুণ ভয়ানক সব রোগ এমনিতেই চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। মিডিয়ার প্রতি মুহূর্তে আপডেটের কল্যাণে সবাই সেসব ভুলে শুধু এবং শুধুমাত্র করোনা নিয়ে পড়েছেন। সেখান থেকেই থালা-বাটি বাজানোর পরবর্তী মুহূর্তেই স্বাস্থ্যকর্মীদের অচ্ছুৎ হয়ে যাওয়া..

যাক গে সেসব কথা.. সক্কাল সক্কাল বেরিয়ে পড়া গেল। কংসাবতী পেরিয়ে আবার সেই শালের জঙ্গল.. কতদিন বাদে!! কালো কুচকুচে রাস্তার দু’দিকে মনকেমনের সযত্ন আয়োজন। এই শালের দেশের কাছে আমি চিরঋণী। এখানে আসার আগে শুধু ‘রোগ’ চিনতে-দেখতে জানতাম.. মানে, আমার সামান্য যেটুকু সামর্থ্য। এই বনের দেশ আমাকে ‘রোগী’ চিনতে-দেখতে শিখিয়েছে। বুঝতে শিখিয়েছে, ‘চিকিৎসক’ হয়ে ওঠা আসলে রোগ সারিয়ে দেওয়ার প্রফেশনালের বাইরে আরও অনেক, অনেক কিছু। যার সবকিছু পাখিপড়া করে শেখানোও অসম্ভব। শিকনি ঝরা-পাঁজরা বেরোনো শিশুর চোখে কিংবা দামী গাড়ির স্টিয়ারিং ধরা হাতের পাঁচ আঙুলে সাতটি আংটিতে সেসব পাঠ লেখা থাকে। শুধু পড়ে নিতে জানতে হয়। আমার কাছে এই বনের দেশ সেই বিদ্যালয়। তাই বারবার ফিরতে চাই। নিজের প্রথম স্কুল কেউই ভোলে না বোধহয়..

আরও একটা ব্যাপার আমার খুব ভাল্লাগে.. এখানে অর্ধপক্ক লোকজনের সংখ্যা বেশ কম। স্ব-চিকিৎসার ঘাঁটাঘাঁটি কিংবা ইন্টারনেট-ডাক্তারের জ্ঞানগম্যি কম শুনতে হয়। ক্ষুদ্র ডাক্তারি-জীবনে কম তো দেখলাম না.. জ্বর ১০০ উঠলেই একবার করে অ্যান্টিবায়োটিক খাওয়ানো, মাথা ধরলে গ্যাসের বড়ি, বুদ্ধি বাড়াতে লিভার-টনিক.. আরও অসংখ্য হাবিজাবি যাঁরা ব্যবহার করে থাকেন তাঁরা কিন্তু এমনিতে বেশ আলোকপ্রাপ্তেরই তালিকায় পড়েন। ব্রাহ্মীশাকের সাথে ব্রাহ্মধর্মের সম্পর্ক অথবা বিদ্যাসাগরের সাথে বিশ্বব্যাঙ্কে মন্দার বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। এখানে এখনো মানুষ ‘ডাক্তার’ নামক প্রাণীটিকে সম্মান করে। বাড়ির আলু, আদা, ডাল কাঠফাটা রোদ পেরিয়ে ডাক্তারের জন্য পৌঁছে যায়। রোগের ইতিহাস শোনা আর প্রয়োজনীয় পরীক্ষার শেষে খসখসিয়ে কিছু ওষুধ লেখার বাইরেও আরও কিছু থাকে যাকে খুব সম্ভবত ‘বিশ্বাস’ বলে। যার জোরে আপাত গম্ভীর মানুষটির স্টেথোর তলায় নিশ্চিন্তে বুক পেতে দেওয়া যায়..

কিছুদিন বাদেই হয়তো আবার কোলকাতা ফিরে যেতে হবে। যত দিন যাচ্ছে আরও বেশি বেশি করে বুঝতে পারছি, ‘পিডিয়াট্রিক্স’-এর ‘প’ টুকুও শিখিনি। খানিকটা পড়াশোনা করতে কোলকাতার একটি বড়ো সরকারি হাসপাতালে যাওয়ার কথা ভাবছি.. তবু কিছু মানুষ এই প্রায় নির্বোধ আমার ওপরেও বিশ্বাস রাখেন ভাবলে অবাক লাগে। কীই বা জানি? কতটুকুই বা পরিষেবা দিতে পারি?

পুরো রাস্তায় ‘মাস্ক’ আর ‘দূরত্ব বজায়’-এর ব্যাপারটা বেমালুম বেপাত্তা! জটলা-আড্ডা সব মিলিয়ে বেশ মাখোমাখো পরিবেশ। লক-ডাউন একদিন উঠে যেতই কিন্তু একইসাথে স্বাস্থ্য-সচেতনতাও সোজা উঠে মগডালে চড়ে বসেছে। রাস্তার পাশে বাইরে থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য-পরীক্ষার লাইন। অথচ, বেপরোয়া ভিড়ের কমতি নেই কোনোখানে.. ভয় দেখিয়ে আর কবে কে সিধে হয়েছে! অবশ্য, ধর্মস্থান খুলে দেওয়ারও যখন আশু প্রয়োজন হয়ে পড়েছে সেখানে আর ঘোমটার আড়াল রেখে কাজ নেই। আশা রাখা যাক, সমস্ত ধর্মের উপাস্যরা মিলেমিশে দেশকে করোনা-টেবিলে আরও ভালো র‍্যাঙ্ক করার গৌরব অর্জনের সুযোগ করে দেবেন।

পেশেন্ট দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল। গাড়িতে উঠে পড়লাম। শালবনী পিছিয়ে যাচ্ছে.. মনোজিৎ-সুনীলের সাথে চকিত ভ্রমণ, মাসির দোকানে সারাদিনের খাওয়া, রেললাইনের পাশের গুমটিতে খাসির চর্বি দেওয়া ঘুগনি, সান্ধ্য-শরীরচর্চা ইত্যাদি নিত্যনৈমিত্তিক ব্যাপারগুলোই এখন কেমন নস্টালজিক লাগছে।

আবার ফিরে আসা যাবে কিনা জানিনা। আবার পাহাড়-জঙ্গলের বুকে কান পেতে ধুকপুক শোনার সুযোগ হবে কিনা জানিনা। তবু ইচ্ছে রইলো ষোলআনা..

(বি.দ্র.- মনোজিৎ আর সুনীল চেম্বারের শেষে ছবি তোলার সময় কয়েক সেকেন্ডের জন্য মাস্ক খুলেছে। এইটুকুর জন্য বকবেন না নিশ্চয়ই.. ? তার সাথে আলু-আদা-ডাল আমার জন্য উপহার)

PrevPreviousভাষার দূরত্ব, দূরত্বের ভাষা- মেডিকেল শিক্ষা- আরেক পিঠ
Nextশারীরবিদ্যা, ভয়, খবর, ব্যবসা এবং নির্বুদ্ধিতার জগাখিচুড়ীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 No Comments

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

ডিপ্রেশান বা অবসাদ রোগ

May 10, 2026 No Comments

এই মুহুর্তে পৃথিবীতে অন্তত 28 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আর ভারতবর্ষে এই সংখ্যা সাড়ে চারকোটির একটু বেশি। মানুষের সব থেকে মূল্যবান জিনিস হোল তার মন।

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 3 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

সাম্প্রতিক পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

ডিপ্রেশান বা অবসাদ রোগ

Dr. Sumit Das May 10, 2026

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621421
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]