Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে আছেন আমাদের মধ্যে…

Sarat-Chandra
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 17, 2023
  • 9:14 am
  • No Comments
চাচার সাথে আমার আলাপ ফুলবেড়ে ইএসআই হাসপাতালের বেডে। জুটমিলের শ্রমিক হিসেবে চাচা ভর্তি। সিওপিডি পেসেন্ট। মাঝে মধ্যেই ভর্তি হত। একটু সুস্থ বোধ করলেই চাচা নানান গল্প শোনাতো। চাচার চাকরি জীবন প্রায় শেষ হয়ে এলো। চাচার ইচ্ছে চাকরি শেষে পি এফ-এর জমানো টাকা হাতে পেলে সে ফিরে যাবে কাশীপুর গ্রামে।
মাঠের ধারের নিজের ছোট্ট বাড়িটায় গিয়ে মেরামতি করাবে, নতুন করে খড়ের ছাউনি লাগাবো। পাশে ছোট হলেও একটা পুকুর কাটাবে। নতুন করে সাজাবে। আমায় বলতো, বুঝলে ডাক্তার একদিন সময় করে চলে আসবে আমার ওখানে। তোমায় দেখাবো গোয়াল ঘরখানা, নিয়ে যাবো টানতে টানতে। ওরা তখন আরামে গামলায় মুখ ডুবিয়ে খেতে ব্যস্ত। বলতে বলতে চাচার চোখের দৃষ্টি নরম হয়ে আসতো। নিজের শিরা বের করা হাত দুটোর দিকে তাকাতো চাচা। যে হাতে বাটাম তুলে চাচা মেরে ছিল তার আদরের দুলালকে একদিন সেই প্রচন্ড রাগের মাথায়।
চাচার কথায় স্পষ্ট ছবির মত দেখতে পেতাম। দেখতে পেতাম সেই হাত দিয়ে চাচা তার আদরের নতুন দুলালদের গলায় হাত বুলিয়ে দিচ্ছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ওরা হাম্বা বলে ডাক ছাড়ছে। চাচার কল্পনায় চাচা দেখতো পেত যে দূরে জমিদার বাড়িতে শুয়ে শুয়ে পক্ষাঘাতে বিছানা নেয়া শিবচরণ বাবু শুনতে পাচ্ছে সেই হাম্বারব। আমিনা দিদি এসে চাচা আর আমার সামনে ধরছে ফেনা ওঠা দুধের গেলাস। বাবলা তলায় কার যেন ছায়া পড়ছে বিকেলের পড়ন্ত আলোয়। কুষ্ঠরোগে বেঁকে যাওয়া আঙ্গুল দিয়ে কোনোক্রমে বাটিটা এগিয়ে ধরে ভিক্ষে চাইছে তর্করত্ন মশাই। চাচার গল্পটা বড্ড চেনা চেনা লাগতো, ধরতে পারতাম না।
তারপর একদিন গল্প গল্পই থেকে যায়। চাচার কারখানা লক আউট হয়ে যায়, মালিক পিএফ-এর টাকা মেরে চম্পট। চাচা এবার আরো অসুস্থ হয়ে ভর্তি হয়। চাচার অবর্তমানে তার আদরের আমিনাকে আড়কাঠির হাতে বেচে দেয় ফুলবেড়ে বস্তির মস্তান। চাচার আর ঘরে ফেরা হয় না। আমারও কাজের পালা শেষ হয়ে আসে।
চাচার নামটাই এদ্দিন জানা হয় নি। ফুলবেড়ে ইএসআই হাসপাতালে বসে আমার শেষ লেখা ডেথ সার্টিফিকেট লিখতে বসে জানতে পারি। গফুর মিয়া। হাসপাতাল সুপার মাথা চুলকে পাশে এসে দাঁড়ান। কি বিপদ বলুন তো, পেসেন্টের তো কোনো নেক্সট অফ কিন নেই যাকে বলে পেসেন্ট পার্টি। এই ডেডবডি নিয়ে এবার কি করবো? ডেড বডি শব্দটা মনে ধাক্কা দেয়। পুরোনো বেড হেড টিকিট গুলো বার করে খুঁজতে থাকি। এইতো লেখা আছে। নেম গফুর মিয়া, এজ সেক্স: ফরটি ফাইভ মেল, এড্ড্রেস: কেয়ার অফ শ্রী শরৎ সি চ্যাটার্জি, সামতাবেড়, হাওড়া।
বিদ্যুৎ চমকের মতো সব মনে পড়ে যায়। সেই কবে দশ বছর বয়সে বৃষ্টি ভেজা বারান্দায় বিকেলের আলোয় পড়ে ছিলাম। পড়ে ছিলাম আর কেঁদে ছিলাম। লজ্জায় কাউকে কোনোদিন বলতেই পারিনি। সুপার সাহেবকে বলি যে স্যার এ ডেডবডি বেওয়ারিশ নয়। কেউ না দিলে এই মানুষটিকে মাটি দেওয়ার ব্যবস্থা আমি করবো। এ আমার ঋণ।
গফুর চাচার কাছে আমার এই ঋণ পঞ্চাশ বছর ধরে জমা হয়ে আছে। এ ঋণ আমাকে শোধ করতে হবে। আজ আমার আরেকবার কেঁদে নেওয়ার দিন। সেই দশ বছর বয়সে যেমনটা কেঁদেছিলাম, তেমনটা আরেকবার কাঁদবো মহেশের গলা জড়িয়ে ধরে।
মহেশকে বাঁচাতে না পারার, আমিনাকে বাঁচাতে না পারার, গফুরকে বাঁচাতে না পারার পাপে আমি পাপী। পাপী মানুষদের কাঁদতে হয়। কাঁদতে পারলে অন্তত বুঝতে পারবো এখনো একটু খানি মানুষ আছি, পুরোপুরি অমানুষ হয়ে যাই নি। কমোডিটি ফেটিশ ভর্তি এই নিষ্ঠুর নাগরিক বিশ্বায়নের পৃথিবীতে আমাদের অমানুষ হওয়ার হাত থেকে যে মানুষটি দিয়ে বাঁচিয়ে গেছেন তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি মরতে পারেন না। বেঁচে থাকবেন, তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে।
PrevPreviousRagging at R G Kar Medical College Students’ Hostel
Nextপ্রাপ্তি – ২য় কিস্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 2 Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674328
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]