Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শ্রুতিলেখা-ওটি টেবিল থেকে

IMG_20210725_085701
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • July 25, 2021
  • 9:17 am
  • No Comments

অনেকক্ষণ থেকেই আমি একটা কথা বলতে চাইছি। অন্ততঃ যদি কেউ একটা কাগজ কলম দিতো। আমার মুখ নাক সব একটা মুখোশে ঢাকা। গলার ভেতরে কষ্ট- কী একটা ভেতরে আটকে আছে।

সেদিন তখন সকাল। আমি বেরিয়েছি খাবার এনে আমি আর বুজুবুজু (বুজুবুজু আমার কুকুর) খেয়ে তারপর ওকে আদর টাদর করে কাজে বেরোবো। শ্রাবণী আকাশ। আধো অন্ধকার। দুটো একটা একলা বৃষ্টি ঝরে পড়ছে। আমার ট্র‍্যাক প‍্যান্টের পকেট থেকে পিয়ানো বেজে উঠল। ফোন আসছে। সবে মুদির দোকানটা পেরিয়েছি। এখন স্কুটার থামিয়ে ফোন ধরলেই ভিজে যাবো। দোকানে গিয়ে ফোন করে নেবো। আবার ফোন বাজছে। উফফ মানুষ যে কী পরিমাণ অধৈর্য হয়! পিয়ানো থামলো। থেমেই আবার শুরু হলো একঘেয়ে টিং টং। তাহলে কি কোনও এমার্জেন্সি? ধরেই নি ফোনটা। বড় রাস্তা এসে গেছে। “হ‍্যালো হ‍্যালো…”

হঠাৎ একটা বাজ পড়ার মতো শব্দ, বিদ‍্যুতের ফলা এসে বুকের ডান দিকটা ছিঁড়ে দিলো, মাথায় একটা ভোঁতা ব‍্যথা… হেলমেট… আমার হেলমেট কৈ? তারপর থেকে অন্ধকার। এখন আলো দেখতে পাচ্ছি। বুজুবুজু কী খেলো কে জানে? ও নিশ্চয় গেটের সামনে থাবায় মুখ গুঁজে বসে আছে- ভাবছে এ্যাত্তো দেরী কেন হচ্ছে? একটা গাড়িতে শুয়ে শুয়ে কোথাও যাচ্ছি। আমার পিঠে লাগছে। কী ঠান্ডা আর শক্ত আমার পিঠের কাছটা।

“কনশাশ হয়েছে… ভালো… গত দুদিন তো আনকনশাশ পড়ে ছিল”

গাড়ি দাঁড়ালো। একটা কম আলোর ঘরে ঢুকলাম। হঠাৎ মাথার ওপরে জোরালো আলো এসে চোখ ধাঁধিয়ে দিলো। সবুজ ঘাসের জামা পরে কয়েকজন ঘুরে ঘুরে মুখের ওপর নেমে এলো। হাতে মানুষের স্পর্শ। মনে হচ্ছে কতোদিন পরে মানুষের ছোঁয়া… একটু যদি বলতে পারতাম… বুজুবুজু খায়নি, আমার বড্ড লাগছে… মাগো। পুরো পিঠ বুক জুড়ে ঠান্ডা একটা নরম কিছু ঘসা হচ্ছে… হাত তুলে লেখার ভঙ্গি করলাম।বুজুবুজু…।

“পেশেন্ট রেসপন্স করছে… বেরা তুই তাড়াতাড়ি আন্ডার কর্… হাতে আর বেশী ব্লাড নেই”

“পেশেন্টের বাড়ির কেউ এসেছে?”

“ন্নাহ। বুড়োর বোধহয় কেউ নেই… ন্নে চল একটা জুয়ো খেলি। পাঁজর ভেঙে চুরে লাঙ্গস ফুটো করে দিয়েছে.. বোধহয় অ্যান্টিপ্লেটলেট কিছু খায়… অ্যাবসোলিউটলি নো ক্ল‍্যু…. মোবাইল ফোনটাও অ্যাক্সিডেন্টের সময় কেউ ঝেড়ে দিয়েছে….”

“যদি মালটা বেঁচে যায় তাহলে তোকে একটা ….ন্নে চল জ্জ‍্যয় মা বলে ভাসা তরী…”

বাঁ হাতে একটা কিসের খোঁচা লাগলো। বুজুবুজু ঘরে একা…. বুজুবুজু……

সব অন্ধকার হয়ে গেলো। অফিস লীগে টাকার জন্য খেপ ফুটবল…..। উল্টো দিক থেকে ওদের ডিভিশন খেলা স্ট্রাইকার আসছে…. এগিয়ে গিয়ে পায়ের ওপর থেকে বলটা বুকে তুলে নিলাম। স্ট্রাইকার ওর হাঁটু দিয়ে… পুরো ওজন দিয়ে আমার বুকের ওপরে পড়লো। ব‍্যথা… অসহ্য ব‍্যথায় বুকের ডান দিকটা ছিঁড়ে যাচ্ছে।

আআআহ সব ব‍্যথা চলে গেল। একবার খুব ছোটবেলায় …. উত্তরবঙ্গে জানালা দিয়ে দেখছিলাম একটা বড়ো গরু একটা ছোট্ট গরুকে চেটে দিচ্ছে। “মা ওরা কী করছে রে?”

“বড়ো গরুটা মা আর ছোটোটা ওর বাচ্চা… তপ্পি যেমন আমার বাচ্চা…. বড়ো গরুটা বাচ্চাটাকে আদর করছে”

“ক‌ই তুই তো আমায় চাটিস না?”

বুজুবুজু আমার মাথা চেটে দিচ্ছে। বুকের ব‍্যথার জায়গায় চেটে দিচ্ছে।

একবার খেলতে যাওয়ার সময় এক ঝড়বৃষ্টির বিকেলে ছাতা আর সাইকেল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়েছিলাম। একটা আধবুড়ো লোক কুটিল দৃষ্টিতে তাকিয়ে বলেছিলো “কি হে ছোকরা, এই বয়সে পড়ে গেলে?”

“পড়ার কি আর বয়স আছে কাকু?” একটা দমকা হাসি পেট থেকে মাথা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে।

চেতনার আরেকটা স্তর পেরিয়ে গেলাম। এখানে শুধু ঝাপসা আলো। দূরে দূরে একটা দুটো উজ্জ্বল আলো কাছে এগিয়ে এসে আবার মিলিয়ে যাচ্ছে। অন্ধকার রাস্তায় পেরেক ছড়ানো। একটা একটা করে বাসের চারটে টায়ার‌ই পাঙ্কচার হয়ে গেল। ইলামবাজারের জঙ্গল। দুপাশে ঘন কালো। এখানে ডাকাতরা এভাবে গাড়ি থামায়। গাড়ির রীম থেকে আগুনের ফুলকি ছড়াচ্ছে। বাস থামিও না ড্রাইভার। জ্বলন্ত হাউইয়ের মতো বাসটা ছুটে চললো। সবুজ ঘাসের জামা পরে ড্রাইভার আমার মুখের কাছে মুখ নিয়ে এসেছে। সব অন্ধকার। ড্রাইভার বাস থামিয়ে দিও না।

“সুরজিত সার্জিক্যাল প্লেইনে এসে গেছে। ন্নেহ এবার স্টার্ট কররে। আমি ইতিমধ্যে একটা ইন্টার্নকে ভারস্ট‍্যান্ডোমিটারের রিডিংটার কপি বার করতে বলি”

“হ‍্যাঁ দ‍্যাখা যাক জার্মানদের কারিগরি”

“তবে এর গ্র‍্যাফিক‍্যাল লাইনগুলো দেখেই বুঝতে পেরেছি… মালটা সার্জিক্যাল প্লেইনে ঢুকে গেছে… এনি হাও ইটস হেল্পফুল”

(কৃস্টোফার ডানকানের “সাবকনশাশ মাইন্ড রিডিং”এর ওপরে লেখা একটি ব‌ই এবং অজ্ঞানবিদ‍্যার অল্পবিদ‍্যা এই কল্পবিজ্ঞান গল্পটার ভিত্তি)

PrevPreviousঅ-কারণ
Nextমায়ের বুকে কেন দুধ হয় না?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 1 Comment

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

OCD কী?

June 6, 2026 No Comments

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

সাম্প্রতিক পোস্ট

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

OCD কী?

Dr. Aditya Sarkar June 6, 2026

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628671
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]