Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্টেরয়েড একটি শাঁখের করাত (প্রথম পর্ব)

IMG_20210523_003032
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • May 23, 2021
  • 9:23 am
  • No Comments

এই সিরিজটা দু’বছরের পুরোনো লেখা। করোনাকালে স্টেরয়েড নতুনভাবে বহুচর্চিত বিষয় হয়ে উঠেছে। আশঙ্কাজনক কোভিড রোগীর চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার হচ্ছে। স্বভাবতই স্টেরয়েড নিয়ে বিভিন্ন ভুল ধারণা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই কারণেই পুরোনো লেখাগুলো সামান্য পরিমার্জন করে নতুন করে আলোচনা করার চেষ্টা করছি।

প্রথমে বিশেষ কয়েকটা ঘটনা উল্লেখ করি। তাতে বিষয়টার গভীরতা ও গুরুত্ব বুঝতে সুবিধে হবে। প্রত্যেকটি ঘটনাই আমার নিজের চোখে দেখা। এবং ঘটনাগুলির প্রতিটিই ঘটে চলা এরকম আরো অসংখ্য ‘কেস’-এর সামান্য হিমশৈলের চূড়া।

১.

৪০ বছরের পুরুষ। গলার চারদিকে অনেকগুলো উঁচু উঁচু ডিমের মত দেখতে জিনিস লক্ষ্য করছেন মাস তিনেক ধরে। মাঝে মাঝে ঘুসঘুসে জ্বর, দুর্বলতা। ফোলা অংশগুলোয় ব্যথা সেরকম নেই। পাড়ার কোয়াক, এ ডাক্তার সে ডাক্তার ঘুরে শেষমেশ ডায়াগনোসিস হ’ল টিউবারকুলার অ্যাবসেস। সোজা ভাষায় বললে টিবির ফোঁড়া। ভদ্রলোকের মোটেই বিশ্বাস হ’ল না তাঁর শরীরে টিবি আসতে পারে। তিনি বেশ অবস্থাসম্পন্ন, স্বচ্ছল পরিবারের। তিনি জানেন, টিবি-ফিবি ওসব গরীব লোকের রোগ। তাঁর এই চিকিৎসা পছন্দ হ’ল না। শহরের নামকরা হোমিওপ্যাথের কাছে গেলেন। তিনি প্রথমেই ‘বিষাক্ত ও অপ্রয়োজনীয়’ অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করার নিদান দিলেন। তারপর অর্থলোলুপ মডার্ন মেডিসিনের ডাক্তারকে বাক্যবাণে সংহার করলেন। তারপর তাঁর হোমিও দাওয়াই শুরু হ’ল। বলে দিলেন ওগুলো আসলে টিউমার। ওষুধ চলাকালীন পেঁয়াজ বন্ধ করতে হ’ল। তারপর দীর্ঘদিন বিশ্বাস রেখে ওষুধ খেয়ে যেতে বললেন। প্রায় তিনমাস কাটার পরেও রোগ সারার নাম নেই বরং বেড়ে চললো। এদিকে একদিন পাড়ার দোকানের ছেলেটা ফিসফিস করে বলে গেল হোমিও পুরিয়ার মধ্যে একটা ট্যাবলেট গুঁড়ো করে মেশানো হয়। সেটাই তাঁকে তিনমাস ধরে খাওয়ানো হচ্ছে। ট্যাবলেটের স্ট্রিপের গায়ে লেখা- প্রেডনিসোলোন!! যাইহোক অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার আগে তিনি সরকারি হাসপাতালে আসেন। ততদিনে টিবি ছড়িয়ে গেছে অনেকটা। যে সরকারি হাসপাতালকে চিরকাল গালাগালি দিয়ে এসেছেন সেখানেই প্রায় মাস দুয়েক ভর্তি থেকে তারপর নিয়মিত আউটডোরে চিকিৎসার পর সুস্থ হন।

২.

আমাদের হোস্টেলের মেসে যে রোগা লিকলিকে ছেলেটা কাজ করতো সে একদিন বাড়ি গিয়ে চটজলদি মোটা করে দেওয়ার আয়ুর্বেদ ডাক্তারের খোঁজ পায়। চেম্বারের সামনে বড় বড় বিজ্ঞাপন- “আপনার হাড় জিরজিরে চেহারা নিয়ে চিন্তিত? ছ’মাস ওষুধ সেবন করে সুস্বাস্থ্যের অধিকারী হোন” অতঃপর ছেলেটা কিছু কালো কালো শিকড়-বাকড় আর রোজ একটা করে ট্যাবলেট নিয়মিত খেয়ে গেল। মাস চারেক বাদে তার এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট) টিবি ধরা পড়লো। এই টিবি মারাত্মক রকমের প্রাণঘাতী আর সাধারন টিবির ওষুধ দিয়ে এর চিকিৎসা করা যায় না।

ট্যাবলেটটা ছিল ডেক্সামেথাজোন!!!

৩.

পাঁচ বছরের বাচ্চা। কাশি আর ধূম জ্বর। হাসপাতাল প্রায় পনেরো কিলোমিটার দূরে। গ্রামে পাশ করা ডাক্তার নেই। পাড়ার কোয়াক ভরসা। দু’দিনে জ্বর কমছে না দেখে কোয়াক বাচ্চার বাবার হাতে ধরিয়ে দিল ওমনাকর্টিলের বোতল। কোয়াক শুধু জানে, আর কিছুতে কাজ না হ’লে ওমনাকর্টিল দিলেই সব রোগ সেরে যায়। একদিন যায়,দু’দিন যায়… জ্বর কমে না। দশদিনের মাথায় প্রায় ধুঁকতে থাকা বাচ্চা হাসপাতালে এসে পড়লো। অবস্থা অভিজ্ঞ ডাক্তারের চোখ এড়ালো না। শহরে রেফার করা হ’ল। বুকের খোলে পুঁজ থিকথিক করছে। নিউমোনিয়া বাড়তে বাড়তে এই অবস্থা!! আইসিইউ-তে হপ্তা তিনেক,তারপর অপারেশন টেবিল ঘুরে টুরে প্রায় মাস দুয়েক বাদে বাড়ি ফিরেছিল ছেলেটা।

৪.

এবার পাশ করা মডার্ন মেডিসিনেরই ডাক্তার। সাত বছরের মেয়েটার দাদ। প্রেস্ক্রিপশনে বাজার চলতি দাদের ওষুধ লিখে দিলেন। তার কম্পোজিশনে লেখা ছিল, নিওমাইসিন-মাইকোনাজোল-ক্লোবিটাসল। প্রথম পাঁচ-ছ’দিনে ম্যাজিক! অনেকটা কমে গেল! চুলকুনিও ভ্যানিশ! কিন্তু তারপর… দুদিন ওষুধ বন্ধ হলেই দাদ আবার ঘুরে ঘুরে আসে। চাকার মত দেখতে দাদের আকার-আকৃতিও কেমন বদলে যায়। এদিকে দীর্ঘদিন ওই মলম লাগিয়ে আশেপাশের চামড়াটা কেমন পাতলা আর লাল হয়ে এসেছে…

৫.

প্রায় একইরকম ঘটনা হয়েছিল চটজলদি ফর্সা করার ক্রিম মেখে।

………

ওপরের ঘটনাগুলোর কোনটাই বিক্ষিপ্ত ঘটনা নয়। আর প্রত্যেক ক্ষেত্রেই একটা মিল আছে, যাকে আমরা স্টেরয়েড বলি। স্টেরয়েড নামটা শুনেই অনেক শিক্ষিত মানুষ চমকে ওঠেন। সত্যিই কি স্টেরয়েড এরকম ক্ষতিকর জিনিস? চোখ রাখুন পরবর্তী পর্বগুলোতে।

PrevPreviousমিউকরমাইকোসিস
Nextলক ডাউন না গরীব মানুষর নক ডাউন??Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656645
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]