Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাধারণের গল্প ৫

396475368_6463860813723739_3139100690335272952_n
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 29, 2023
  • 7:28 am
  • No Comments
হঠাৎ করে কিছু মানুষ সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। আবার সবকিছু নতুন করে গুছিয়ে নিতে হয়। কিন্তু সব কিছু কী ঠিক আগের মতো হয়?
দশমীর সকালে রোগী দেখছিলাম। খুপরিতে ভিড় কম। বেশ কম। দুপুর একটার মধ্যে শেষ হয়ে যাওয়া উচিৎ। তারপর পুরো দিনটাই ছুটি।
বেশিরভাগই এমারজেন্সি রোগী। কারো পেটে ব্যথা, কারো ভয়ানক জ্বর। একজন তো আমার টেবিলেই বমি করে দিলেন। সেসব পরিষ্কার করে আবার রোগী দেখা শুরু হলো। একজন মধ্যবয়স্ক মহিলা ঢুকলেন। তিনি রংচটা ব্যাগ থেকে আমারই একটা পুরনো প্রেসক্রিপশন বের করলেন।
জিজ্ঞাসা করলাম, ‘কী হয়েছে?’
মহিলা বললেন, ‘ডাক্তারবাবু, সুগারটা বেড়ে গেছে।’
প্রেসক্রিপশনটা হাতে নিয়ে মাথা গরম হয়ে গেল। সেটা এক বছর আগেকার। বললাম, ‘এর পরে আর আসেন নি?’
‘না, এটাই শেষ দেখিয়েছি। তবে ওষুধ কিন্তু টানা খেয়ে গেছি।’
রেগে মেগে বললাম, ‘ওষুধ খেয়ে গেলেই হলো? এক বছরের মধ্যে একবারও আসবেন না? একবারও রক্ত পরীক্ষা করবেন না? আর এলেন তো এলেন একেবারে দশমীর দিন। সুগার তো বাড়বেই।’
মহিলা বললেন, ‘ডাক্তারবাবু, রাগ করবেন না। কিন্তু আমার উপায় ছিল না।’
মাথা গরমই ছিল। এবার গরমের বর্গ হয়ে গেল। শীতল স্বরে বললাম, ‘আমি রাগ করবো কেন? রাগ করার কী আছে? আপনার শরীর- আপনি কী ভাবে নষ্ট করবেন, কী ভাবে মারা যাবেন সেটা স্থির করার পূর্ণ অধিকার আপনার আছে। শুধু তার মধ্যে আমাকে না জড়ালে খুশি হবো।’
মহিলা কাঁদোকাঁদো স্বরে বললেন, ‘আপনি খুব রেগে গেছেন। আগে আমার কথাটা শুনুন। আমি দিল্লীতে থাকি। বছরে এই একবার পুজোর সময় দিন দশেকের জন্য বাড়ি ফিরি। তখন আপনাকে দেখাতে আসি।’
‘পুরো বছরটা দিল্লীতে থাকেন যখন তখন ওখানেই ডাক্তার দেখান না কেন?’
মহিলা মাথা নিচু করে বললেন, ‘আমি দিল্লীতে একটি বড়লোক পরিবারে বাচ্চাদের দেখাশুনোর কাজ করি। কিন্তু সেখানে আমার ফ্ল্যাটের বাইরে যাওয়ার অনুমতি নেই।’
‘মানে? আপনি গোটা বছর একটা ফ্লাটের ভেতর কাটিয়ে দেন?’ আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম।
‘হ্যাঁ, তাই কাটাই। ছোটোখাটো ফ্ল্যাট নয়। বিশাল ফ্ল্যাট। যে কমপ্লেক্সে থাকি সেখানে দোকান, ফাঁকা মাঠ, সুইমিং পুল সব আছে। কখনো সখনো বিকালের দিকে ম্যাডাম অনুমতি দিলে কমপ্লেক্সের মধ্যে ঘোরাঘুরি করি। তবে কমপ্লেক্সের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ওনারা বাইরে কোথাও গেলে আমাকে ফ্ল্যাটের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে যান।’
‘সেকি? এরকম জেলখাটার চাকরি করছেন কেন?’
‘না করে উপায় নেই বলে। আমার দুই ছেলে মেয়ে। স্বামী ছেড়ে গেছে। ছেলেমেয়েরা আমার বোনের কাছে থাকে। আমার পাঠানো টাকায় ওদের সংসার চলে। এখানে আয়ার কাজ করে যা মাইনে পেতাম তাতে এতো খরচ টানা সম্ভব হচ্ছিল না।’
‘কিন্তু এভাবে দিনের পর দিন, একটা ফ্ল্যাটের মধ্যে থাকতে আপনার ভালো লাগে?’
মহিলা বিষণ্ণ ভাবে হাসলেন। বললেন, ‘আমাদের আর ভালো লাগা, খারাপ লাগা। শুধু পুজোর সময় দু সপ্তাহের ছুটি পাই। মহালয়া থেকে লক্ষ্মী পুজো অব্ধি। সারাবছর অপেক্ষা করে থাকি কবে দুর্গাপুজো আসবে। কবে ছেলে মেয়ের মুখ দেখব। কবে স্বাধীন ভাবে রাস্তায় হেঁটে বেড়াবো। পুজোর একেকটা দিন কেটে যায়, আর বুকের মধ্যে হুহু করে ওঠে। আবার একবছর বন্দী জীবন। ছেলেমেয়েরা ভালো করে সংকোচ কাটিয়ে ওঠার আগেই ছুটি শেষ হয়ে যায়।’
চুপ করে থেকে বললাম, ‘এভাবে আর কতদিন থাকবেন?’
মহিলা চোখের জল আড়াল করে হাসলেন, ‘সেটা মা দুর্গাই জানেন।’
পুজোর কদিন বিকালে আর চেম্বার নেই। পুজোর সময় ভিড় ভাট্টা এড়িয়ে চলতেই ভালো লাগে। আজ সন্ধ্যায় বেরলাম। দুর্গাপ্রতিমা ভাসানে যেতে শুরু করেছে। রাস্তায় কত মানুষ। ক্ষয়াটে চেহারার বাবা মায়ের হাত ধরে খোকাখুকুরা হাঁটছে। তাদের হাতে বেলুন, ঝুমঝুমি, হাওয়াই মিঠাই। মুখে স্বর্গের দীপ্তি। এদেরও অনেক গল্প আছে, যে সব গল্প এ জীবনে আমার জানা হবে না।
PrevPreviousদেশভাগের লক্ষ্মী
Nextহাসপাতালে আক্রমণ ও জেনেভা কনভেনশনNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“নতুন সরকার #১”

May 8, 2026 No Comments

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

May 8, 2026 No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Dr. Sukanya Bandopadhyay May 8, 2026

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621203
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]