Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাসপাতালের জার্নাল: কাশ্যময় এক একদা ডাক্তার

Screenshot_2024-06-03-08-33-35-00_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 3, 2024
  • 8:34 am
  • No Comments

__________

আমার তারাবাজি দর্শন আর তারপরের পতন ও প্রায় মূর্ছার কাহিনি বিবৃত করার পর কী যে তীব্র ভর্ৎসনা সইতে হল বলার না। এত ভালোবাসার মানুষ! সবাই সাবধানে থাকতে বলেছেন। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। প্রকাশ্যে মানে, এখানে এই ফেসবুকেই। অপ্রকাশ্যে মানে, হোয়াটসঅ্যাপে আর সরাসরি ফোনে।

সাবধানে থাকতে হবে শুধু নয়। একজন চোখ পাকিয়ে বলেছে এর পরও এরকম বাঁদরামি করলে আমাকে সাসপেন্ড করবে। না, এই বন্ধুত্বের অপূর্ব জাল থেকে সাসপেনশন আমি মোটেই চাই না।

উপরন্তু তাঁদের দাবী, ভালো ডাক্তার দেখাও। যাঁরা ফোন করেছেন, তারা এও বলেছেন “তুমি ডাক্তারির কিস্যু বোঝো না”!

হ্যাঁ ওইটেই বলেছেন। “কিছুই”বোঝো না বলেননি, “কিচ্ছু” বোঝো না বলেননি। বলেছেন “কিস্যু বোঝো না”
★
আমি নিজেও যে ডাক্তার, মানে ডাক্তার ছিলাম একদা, সে কথা, হ্যাঁ, আমিও মাঝে মধ্যে ভুলে যাই। এই প্রসঙ্গেই কিছু বলব বলে আজকের এই অবতারণা।
★
সম্প্রতি বেশ কিছুদিন আমি সাঙ্ঘাতিক কাশিতে ভুগছিলাম। বেশ কিছুদিন মানে মাস ছয়েক(নাকি বছর খানেক) প্রসঙ্গত বলি, ডিগ্রি মোতাবেক আমি ওই ইয়ে, কী বলে চেস্ট স্পেশালিস্ট। হালফিলের লব্জে পালমোনোলজিস্ট। এই কাশি আর বুকের অন্যান্য অসুখ নিয়েই যাদের কাজ।

কাজেই নিজের চিকিৎসা নিজেই করছিলাম।

আমার কাশিটা একেবারে ধাপে ধাপে এগোলো। বাংলা গানের স্তরবিন্যাসের মত। প্রথমে দু তিন মিনিট। পরে রাগপ্রধান আধুনিক। আর তারপরে পুরো ভারতীয় মার্গ-সঙ্গীত। শুরু হলে থামতেই চায় না। রাত্রে ঘুমের মধ্যে কাশি। পুত্রকে, “বাবুরে, তোর জন্য চিন্তা হয় খুব”, বলার সময় কাশি। প্রেমিকাকে “আমি তোমায় বড় ভালোবাসি” বলার অমূল্য মুহূর্তেও কাশতে কাশতে, সে কথা বলা হয়ে ওঠে না।

জেরবার হয়ে যাচ্ছি। আমি শুধু নয়। এবার বাড়ির লোকও। আমার গিন্নি জানালো, “না, তোমার ওই ডাক্তার দত্তচৌধুরী কে দেখাচ্ছি মার্কা গর্বিত ভাষণে চলবে না। চলো, আজই ডাক্তার দেখাতে যাব।”

আমার বর্তমান আবাস স্থলের এক কিলোমিটারের মধ্যে ডাঃ Parthasarathi Bhattacharyyaর ইন্সটিটিউট অফ পালমোকেয়ার। সেখানে গিয়ে ডাঃ পার্থসারথি ভট্টাচার্যকে দেখালাম। এক্সরে রক্ত ইত্যাদি ইনভেসটিগেশন আগেই করা ছিল।

সেদিন রোগীর বেশ চাপ থাকা সত্ত্বেও বেশ সময় নিয়ে দেখে ডাক্তার পার্থসারথি প্রেসকৃপশন করে দিলেন।

আমি অ্যাদ্দিন যা চিকিৎসা চালাচ্ছিলাম, তার একশ আশি ডিগ্রি বিপরীত সেই নিদান।

প্রচলিত কথায় বলে ডাক্তারের ওষুধ নাকি বিশ্বাস না থাকলে কাজ করে না। বিশ্বাস করুন, আমি অপছন্দের সেই প্রেসকৃপশনের সব ওষুধ যথেষ্ট আপত্তি সত্ত্বেও, বিশ্বাস না থাকা সত্ত্বেও খেলাম। মানে খেতে বাধ্য হলাম। আমার গিন্নিটির উৎপাতে।

এবং…

হ্যাঁ এই “এবং”টি বলার জন্যই এতটা বলা।

সেই শাস্ত্রীয় সঙ্গীতসম কাশির দমক উধাও। আজ দশদিন পরে আমি একদম সুস্থ। কাশি সম্পূর্ণ গায়েব। ডাক্তারবাবুকে ফোনেও আরোগ্যের খবর জানালাম।
★
এই যে এতক্ষণ বকলাম, এ কি ডাঃ পার্থসারথি ভট্টাচার্যের বিজ্ঞাপন? Institute of Pulmocare & Research এর বিজ্ঞাপন।

না, মোটেই না।

এই লেখাটা পুরোটাই ওইটুকু জানাতে চাওয়া যে আমি এখন আর ডাক্তারি “কিস্যু” জানি না।

মহাকাব্যের প্রেক্ষিতে বললে, পরশুরামের অভিশাপে তার অধীত অস্ত্রবিদ্যা শেষ যুদ্ধের সময় অন্তর্হিত হয়েছিল।

সেই রকম আমারও। আমার বিদ্যা আমাকে ছেড়ে গেছে। রথের চাকা বসে গেছে মাটিতে।

★

PrevPrevious“And you will know the truth, and the truth will set you free.”
NextভোটNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678569
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]