Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাঁটুল ফুলের গল্প

IMG_20210319_205914
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • March 20, 2021
  • 10:06 am
  • No Comments

ভুঁড়ি বাড়ছিল|অন্তত মাসখানেক অ্যালার্ম বন্ধ করে আগামী কাল থেকে শিওর উঠবো’র পর মৃন্ময়ী আর আমি দুজনেই এ ব্যাপারে নিশ্চিত হলাম যে এবার শুরু না করলে শিগ্গিরি আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ্য পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে একটি গোলক সদৃশ বস্তুরূপ ধারণ করবে যেটি বড়ই বেদনার|

-আজকের আউটডোরে কি ওই মোটা ডাক্তারবাবু বসবেন? কিংবাএকজন মোটা করে ভদ্রমহিলা কাউন্টারে ছিলেন কাল| আজ আসেননি?–কেই বা এসব সুমধুর বৃহৎবৃহৎ বিশেষণে আপ্লুত হয় বলুন! অতএব রাত এগারোটার মধ্যে মশারি টসারি গুঁজে আমরা চল্লাম নিদ্রার দেশে|কিন্তু চল্লাম বল্লেই কি তিনি যেতে দেন|এতদিনের মোবাইল ঘষা, ইউটিউব চটকানো নেত্রযুগলে ঘুম আসে কই!! তবে কি জানেন কবি তো কবেই বলেছেন ভীষণ ইচ্ছাদের দাবায় রাখা যাবে না (একথা কোন কবি বলেছেন মনে নেই| কবিরা অনেক কথাই বলেন| সবাই তার খবর রাখবে তার মানে নেই)|

আসল কথা হইলো আমাগের দুর্নিবার ইচ্ছায় অবশেষে নিদ্রাদেবী পরাভূত হইলেন| শুরু হইলো দেবা দেবীর প্রাতঃভ্রমণ|

মর্নিংটা সত্যিই অসাধারণ একটা সৃষ্টি| বিশেষত প্রাক বসন্তে| সকালের দিকটায় এই মফস্বলে হালকা শীত শীত ভাব| নরম আলোয় একধরণের উদাস স্থবিরতা হালকা শিশির ভেজা ঘাসে চুপ করে বসে থাকে| হলুদ বৌ-কথা-কও তিড়িং বিড়িং লাফায়|ঝগড়ুটে শালিক বেস্ততায় খাবার খোঁজে এদিক ওদিক|

নিমাই ধর তার দোকানের সামনেটা ঝাঁট দেয় পরম মনস্কতায়| একটু পরেই সামনের রেলিংগুলি উপচে পরবে কুড়কুড়ে ল্যেস পপকর্নের বাহারি মালায়| বাজারের চায়ের দোকানে সাঁ সাঁ স্টোভ ধোঁয়া ওঠা চা বানায় হাটুরে খদ্দেরদের জন্যে|

পিচরাস্তার কালো ক্যানভাসে ফ্লোরাল আল্পনা আঁকে সজনে ফুল| রেল লাইনের ধারঘেঁষা সুঁড়িপথের ধারে ঝোঁপালো ভাঁটুল তার সাদা ফুলের বুনো মৌতাতে আলোকরে রাখে দুইপাশ| লহমায় চলে যাই ক্লাস ফোর| নিম্ন বুনিয়াদী বিদ্যালয়| রাবণের বাগান|

রাবণের বাগানে আমরা যেতাম বচ্ছরভর| শরতের শিউলী দিনে| বর্ষার ভীষণ সবুজ হয়ে ওঠা অজানা ঝোপ ঝাড়ে| বসন্তের ভাঁটুল গাছেদের বুনো গন্ধ দুপুরে| স্কুলে তখন পাঁউরুটি দিত| চৌকো করে কাটা দুটো পাঁউরুটির টুকরো নিয়ে হাজির হতাম প্লাস্টার উঠে যাওয়া পুরোনো ভাঙা একটা ঘরে|এই ঘরের দেওয়ালে ইঁটের আঁকিবুঁকিতে লেখা থাকত তীর ফুঁড়ে দেওয়া লাভ চিহ্ন, এস প্লাস এম, ইত্যাদি| তার দেওয়ালের দিকে হেলান দিয়ে একটা ভাঁটুল ফুলের বোঁটা থেকে মধু চুষতে চুষতে শুকদেব বলেছিলঃ এই চিঠিটা দিতে পারবি? মৌপ্রিয়ার ব্যাগে?

বাড়িতে তখন চিঠি আসতো দুপ্পুরবেলা পোস্টম্যান গৌরকাকুর সাইকেল ক্রিং ক্রিং ফেলে দিয়ে যেত হলুদ পোস্টকার্ড কিংবা নীল ইনল্যান্ড লেটার|শীতের দুপুরে সেলাই ফোঁড়াইয়ের ফাঁকে চোখে চশমা লাগিয়ে মা পড়তে বসতো চিঠিঃ শ্রী চরণেষু মামা ও মামী| আশা করি আপনারা মঙ্গলময় ঈশ্বরের কৃপায় কুশলেই আছেন|….’

এহেন চিঠি কেন রাখতে হবে মৌপ্রিয়ার ব্যাগে!

শুকদেব অদ্ভুত বিজ্ঞতায় আকাশের দিকে চেয়ে বলেছিলঃ এ হল লাভ লেটার| গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডরা দেয়|

মৌপ্ৰিয়া আমাদের বন্ধু| সে ফ্রক পরে| তার ঘাড়ের কাছে লেগে থাকে ট্যালকম পাউডার| সে শুকদেবের গার্লফ্রেন্ড| ভাঁটুল ফুলের মত বুনো গন্ধে ভেসে যাচ্ছে ঝাঁঝাঁ দুপুর| আমার হাতে চিঠি| রূপকথার নিষিদ্ধ পুরীর মতন রহস্যময় একটা চিঠি আমার হাতে|

নির্বিকার শুকদেব বসে বসে ভাঁটুলের বোঁটা চুষছে| সে দু তিনবছর ক্লাস ফোরেই আছে| ক্লাসের অঘোষিত মনিটর সে| আমরা দুচারজন তার ফাইফরমাশ খাটতে পারলে কৃতার্থ হই| আজ নিতান্ত দয়া করে চিঠি দেবার মতন একটা মহান কাজ আমার উপর অর্পণ করেছে| চটপট বগলদাবা করে বেরিয়ে আসি রাবণের বাগান থেকে|

কিন্তু কৌতূহল বড়ই বেগবান| সুড়কির রাস্তাটা পার হতে হতেই ইচ্ছে হল দেখি তো কি আছে| পঞ্চায়েতের পাঁচিলের আবডালে খুব সন্তর্পণে ভাঁজ খুলি তার|নিতান্তই সাদামাটা একটা কাঁচাহাতের ভালোবাসি টাসি ছিল, ঠিক মনে নেই| তবে যেটা খুব মনে আছে চিঠির মধ্যিখানে খুব যত্ন করে রাখা ছিল কয়েকটা তাজা ভাঁটুল ফুল| সাদা পাপড়ির মাঝখান ফুঁড়ে বের হয়ে থাকা রক্তাভ পুংকেশর|

কি জানি কেন, খুব হিংসে হচ্ছিল শুকদেবকে| ঐ চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিটিয়ে দিয়েছিলাম ভাঁটুলবাগানে|

সকালে হাঁটতে বেরোলে রেললাইনের ধারের সুঁড়িপথ, অসংখ্য নাম না জানা পাখি, ভাঁটুল জঙ্গল এইসব দেখতে দেখতে হাঁটি| পাশ দিয়ে বেরিয়ে যায় ভোরের পাইকারী হাটফেরত মানুষেরা|

রজনীর দাম আইজ ভালোই পাইছি … কিংবা তোমার পাঁচকাঠাতে কি লাগাবা কত্তা?–এইসব রোজকার কেজো কথা, কর্মব্যস্ত দিনযাপণ দেখি|একবছরের হঠাৎ লকডাউনের কর্মহীনতা কাটিয়ে মানুষ জড়িয়ে পরছে জীবনের ওঠা নামায়| ভালো লাগে। অপাাংক্তেয় ভাঁটুল ফুলের মত এইসব খুচরো যাপণ,অজানা রাস্তায় টুকরো টুকরো বেঁচে থাকা ফুটে থাকুক ভোরের আলোয়|

PrevPreviousদিনলিপি ২৫০০০
Nextডা অরুণাচল দত্ত চৌধুরীর কবিতাগুচ্ছNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

May 16, 2026 No Comments

NEET-UG 2026 বাতিল। আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। আবারও NTA-র চূড়ান্ত ব্যর্থতা। ২০২৪ সালের ঘটনার পরেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। “Leak-proof” পরীক্ষাব্যবস্থার দাবি বাস্তবের সামনে সম্পূর্ণ ভেঙে

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনো দিল্লীর রাস্তায় নির্ভয়ারা নির্যাতিতা হয়েই চলেছে। আবারও চলন্ত বাসে গণধর্ষণ,পশ্চিম দিল্লির রানীবাগ এলাকায়। ৩০ বছরের শ্রমজীবী মহিলা,

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

সাম্প্রতিক পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

West Bengal Junior Doctors Front May 16, 2026

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

Abhaya Mancha May 16, 2026

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622858
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]