Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তুষার হানা

Screenshot_2022-04-26-22-21-27-54_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 27, 2022
  • 7:23 am
  • No Comments
এরিখ হেলিকপ্টারের আওয়াজে মাইকেলের কথা স্পষ্ট বুঝতে পারছিল না। এরা এয়ারলিফট করতে এসেছে একটা বাচ্চাকে।
বাচ্চাটা বরফের নীচে চাপা পড়েছিল। বাবা আর ছেলে, নিজেদের বানানো একটা ইগলুতে থাকতে গিয়ে বরফ চাপা পড়েছে। বাবাটা নিজে বরফ ঠেলে বেরিয়ে অনেক পরে বাচ্চাটাকে উদ্ধার করেছে। জায়গাটা হচ্ছে দক্ষিণ-পূর্ব সুইজারল্যান্ডের টারাসপ্ বলে একটা শহর। গ্রাউনবেন্দেন ক্যান্টনে।
বাচ্চাটার বাবা, জোয়েল থেকে থেকে ডুকরে উঠছে। ক’দিন ধরে খুব বরফ পড়ছে। তাইই তো সে সখ করে…
প্যারামেডিক গম্ভীরমুখো গোঁফওয়ালা জোহান, বাচ্চাটার পালস ধরে বসে রয়েছে আর ক্রমশই গম্ভীরতর হয়ে উঠছে।
এয়ার অ্যাম্বুলেন্সটা চুর-এ নামতেই, একটা চাকা লাগানো স্ট্রেচারে বাচ্চাটাকে তুলে এমারজেন্সির দিকে দৌড়ুলো জোহান। তার পেছনে খোঁড়াতে খোঁড়াতে দৌড়োলো বাবা জোয়েল।
হেলিকপ্টার পাইলট এরিখ মাইকেলকে শুধোল, – কী অত বকবক করছিলে হে?
মাইকেল বুড়ো হেলিকপ্টারের হেল্পার। মুখ কাঁচুমাচু করে বলল, – আজ্ঞে, ও কিছু না।
এরিখ চোখ পাকিয়ে হাসল।
মাইকেল বলল, – বলছিলাম, এই সমস্তই আখলুট-এর কাজ।
– সে আবার কে?
– শোনো বাছা, আমার ছেলেবেলার নাম নুনাইটক। তোমরা এস্কিমো বললেও আসলে আমরা ইনুইট। আখলুট হল ইনুইটদের ধ্বংসের দেবতা।
ছোটো বেলায় আলাস্কায় থাকতাম। শিকার করতাম সিল আর মেরুভালুক। আমাদের ধর্ম ছিল শামানিজম।
এক জায়গায় শিকার ফুরোলে পাট গুটিয়ে অন্য খানে গিয়ে ফের নতুন ইগলু বানাতাম। আমাদের লিডার ছিল কুপুন আর পুরোহিত ছিল কাল্লুক। কাল্লুক ইগলু বানানোর জায়গাটা বেছে দিত।
একবার নতুন এক জায়গায় গিয়ে দেখি আধভাঙা একটা ইগলু গ্রাম। লোকজন কেউ নেই।
সে যেন এক হানাবাড়ি। অবশ্য তোমাদের ইউরোপের পড়ে থাকা দুর্গ-প্রাসাদের যে হানাবাড়ি তোমরা দেখ, ভাঙা ইটপাথর, মাকড়সার ঝুল, বাদুর, তার মত নয়।
জায়গাটা গ্লোবের ঠিক উত্তর মাথায়। সেখান থেকে যে দিকেই যাও সে’টা হবে দক্ষিণ দিক। হা হা শিসে ছুটে যাচ্ছে তীক্ষ্ণ তরোয়ালের চেয়েও ধারালো উত্তর সাগরের মেরু বাতাস। সাদা রঙের অপার শূন্যতা দিগবিদিকে। এ’রকম ব্যাকগ্রাউন্ডে হাহাকারের মত দাঁড়িয়ে আছে বরফের ইগলুগুলো। যেন উধাও অধিবাসীদের আত্মা সেই বাতাসে মিশে যাচ্ছে।
কাল্লুক একটা ভাঙা ইগলুর ভেতরে ঢুকে ছিটকে বেরিয়ে এল। – উঁহু, এই জায়গার ধারে কাছে থাকা যাবে না। আখলুট ওঁৎ পেতে বসে আছে প্রত্যেকটা ঘরের ভেতরে।
কুপুন তার তোয়াক্কা না করে হুকুম জারি করল, এইখানেই সারিয়ে নিয়ে ডেরাডান্ডা পাততে হবে। এক একটা ফ্যামিলি ঢুকে গেল এক একটা খালি ভাঙা ইগলুতে।
শুধু কাল্লুক ঢুকল না। ও খানিকটা দূরে একটা তাঁবু খাটাল। মেরু ভালুকের চামড়া দিয়ে ঢাকল সেটা। তখন নুনাইটক-এর বয়স? তা ধরো বারো তেরো সূর্য। এ আবার কেমন বয়স গোনা? সেই জায়গায় সূর্য আকাশে দিগন্তের ওপরে থাকে ছ’মাস। সেই সূর্য ওঠারই হিসেব।
ক্লান্ত সবাই তখন চোখ বুজেছে, ছোট্টো নুনাইটক ইগলু ছেড়ে বাইরে বেরিয়েছে ঘুম আসছে না বলে। দেখল, সাদা একটা পাখির মত কী যেন উড়ে এল। তার মুখটা মেরু নেকড়ের। আর লেজটা যেন তুষারে তৈরি তিমি মাছের। ইগলুগুলির মধ্যে ঢুকে গেল তার ডানার ঝাপট। কুয়াশার স্রোতের মত ভেতরের মানুষগুলির শরীর যেন গলে বেরিয়ে এল সেই বাতাসের স্রোতে। একটা ঘুর্ণিমতন উঠল সেই তুষারের মরুভূমিতে। আর সেই কুয়াশা রাশি সেই তুষারঘুর্ণির অতলে উধাও হল। আকাশ ফাটানো শব্দ করে ভেঙে পড়ল ইগলুগুলোর অবশিষ্ট বরফ কাঠামো।
শুধু বেঁচে গেছে কাল্লুক-এর তাঁবু। সেই কাল্লুকই নুনাইটককে নিয়ে অনেক দক্ষিণে এসে কানাডায় তুলে দেয় মিশনারিদের হাতে। খ্রিস্টান হয়ে তার নাম হল মাইকেল।
মাইকেল বলল, কাল্লুকের মত কেউ ছিল না বলেই ধসে পড়েছে আলগা বরফে বানানো বাপছেলের সখের ইগলু।
স্নো আর আইসের তফাত বুঝতে পারত কাল্লুক।
PrevPreviousখুপরির গল্প ৩
Nextগরমে হাঁসফাঁস করছেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669272
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]