Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আইসোলেশনের দিনরাত্রি ৬

IMG_20200729_092244
Dipankar Mandal

Dipankar Mandal

Journalist
My Other Posts
  • July 29, 2020
  • 9:21 am
  • No Comments

মেয়ের চারদিন পটি হচ্ছিল না। খেলা বন্ধ। মোবাইল ছুঁয়ে দেখছে না। শুধু শুয়ে থাকে। তার উপর আজ সকালে একটু জ্বর। মাথা খারাপ হওয়ার জন্য এটুকু যথেষ্ট।

কী ক‍রব? আমাদের দুজনের হাত পা অবশ হয়ে আসছে। হোয়াটসঅ্যাপে জগন্নাথের ছবি প্রোফাইলে রাখা মানুষটিকে (টুম্পাইদা) জানালাম। উত্তর এল– পটি না হওয়ার ফলেই জ্বর এসেছে। ঘাবড়ানোর কিছু নেই। একটু ইসবগুল জাতীয় কিছু গরম জলে খাইয়ে দেখো। বাড়িতে সফটোভ্যাক ছিল। ইসবগুল আনালাম। কয়েক ঘণ্টার চেষ্টায় দু’চামচ খাওয়াতে পারলাম। কিন্তু মেয়ে বারবার পটিতে যায়। বসে, আর কাঁদতে কাঁদতে উঠে আসে। এসেই বিছানায়। আমরা বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে। বেরোতে পারছি না। আর মেয়েকে নিয়ে যাওয়ারও তো উপায় নেই। কোনোও ডাক্তারের কাছে যেতে হলে গোপন করতে হবে যে ওর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। তা তো সম্ভব না।

গৌতমদাকে জানালাম। হেলথ-এর খবর করতে করতে আমাদের গৌতমদা প্রায় একজন ডাক্তার হয়ে গেছে। একটু পরে জানাল—-কাউকে দিয়ে দোকান থেকে ডুস আনা। পরে দেখলাম ওটার নাম ডালকোলেক্স। আল্ট্রাসনোগ্রাফির আগের রাতে ভেলোরে ডাক্তাররা ছোটনকে ওই ট্যাবলেট দিয়েছিল। যা খেলে পরের দিন সকালে পেট পুরো সাফ হয়ে যায়। কিন্তু বাচ্চাদের জন্য এটা একটা ছোট্ট ক্যাপসুলের মত। যা পিছনে পুশ করতে হয়। পাশের বাড়ির কাল্টুদাকে ফোন করে ডাকলাম। বললাম —-একটা ওষুধ লাগবে। দোকানে গিয়ে বলো ৫ বছরের বাচ্চার কয়েকদিন পটি হচ্ছে না। ডুস দিন। কাজ ফেলে ও গেল। একটু পরে এনে দিলো। কিন্তু কিভাবে এটা ব্যবহার করতে হয় আমার বা মোমোর জানা নেই। ইউটিউবে লিখলাম, ‘হাউ টু ইউস ডালকোলেক্স ফর চিলড্রেন।’ একটা পুতুলকে ডামি বানিয়ে ব্যবহারের ভিডিও পেলাম।

বিকেলের পর থেকে মেয়ে আবার পুরনো মুডে। খেলছে। দৌড়াচ্ছে। লাফাচ্ছে। মোবাইল নিয়ে কাড়াকাড়ি করছে। পোগো কত নম্বর ও জানে। যত দরকারি খবরই চলুক না কেন, একটু ফাঁক পেলেই কার্টুনে ঢুকে যাচ্ছে। সন্ধ্যায় বসের ফোন। —-মেয়ে কেমন আছে? হেসে বললাম— জ্বর নেই। সব ঠিক আছে।– দেখলে তো। বাচ্চাদের এগুলো হয়। ভয় পেতে নেই। গৌতমদাও খবর নিল। ওর পরামর্শে যে হাঁফ ছেড়ে বেঁচেছি জানালাম। মাঝে কাকিমা (শ্রীষিতার মা), অদিতি, শাল্মলি, সোমনাথদা ফোন করেছিল। উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে আজ। কপি লিখছিলাম। সবাইকেই বললাম ঠিক আছি। কোনও অসুবিধে নেই। কয়েকটা ফোন নিতে পারিনি।

রাতে লালটুর দেওয়া আম খাচ্ছিলাম। ও আমার অনেকদিনের বন্ধু। আগে এই বারানসি ঘোষ স্ট্রিটেই থাকত। এখন বিরাটির দিকে থাকে। অনেকদিন যোগাযোগ নেই। কিন্তু ফেসবুক তো আছে। ও দেখেছে আমরা গৃহবন্দি। ওখান থেকে স্কুটারের ডিকিতে ভরে আম, মুসম্বি আর স্যানিটাইজার এনেছে। মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে একটা ছোট্ট প্যাকেট। বলেছে —-তোমার নামে পুজো দিয়েছি। এটা মায়ের প্রসাদ। মাথায় ঠেকিয়ে খেও।

যে ছবিটা পোস্ট করেছি, এটা সব ঠিক হয়ে যাওয়ার পরে বিকেলে। আমি আর অর্পণ যেদিন প্যারামাউন্টে কোল্ড কফি খেলাম সেদিন কলেজ স্কোয়ার বাঁদিকে রেখে সোজা হাঁটছিলাম। একটু দাঁড়ালাম। পেন কিনলাম। মেয়ের জন্য রং তুলি নিলাম। আর এই বোর্ডটা কিনেছিলাম। হেঁটে মহাত্মা গান্ধী রোড ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং। একটা বাস পেলাম। ডানলপ যাচ্ছিল। দুজনে উঠলাম। জোড়াসাঁকোয় নেমে কয়েক পা হেঁটে বাড়ি। সেই আমার এ পর্যায়ের শেষ বেরোনো। অফিসের কাজ কিন্তু করেছি এবং করছি। বাড়ি থেকে। মোবাইলে কপি লিখি। এইতো সেদিন মাধ্যমিকের ফল বেরোল। সাতখানা লিখলাম। বুঝুন। মোবাইলে ৭টা কপি কিন্তু খুব সহজ নয়। একটা একটা যদি ৩০০ শব্দ হয়, ২১০০ শব্দ টাইপ করেছি মোবাইলে!!!

PrevPreviousনবজাতক পরিচর্যা 
Nextমিথ্রিডাটিয়মঃ সর্ব বিষ প্রতিষেধক পর্ব ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661967
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]