Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের বন্ধু

IMG_20201115_232708
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • November 21, 2020
  • 6:50 am
  • One Comment

আমার লেখার প্রতি একটা পরিচিত অভিযোগ থাকে- বড্ড একঘেয়ে। সেই একই রোগী, একই হাসপাতাল, একই চিকিৎসা আর চিকিৎসকের রোজনামচা। বলাই বাহুল্য, এ অভিযোগ একশোভাগ সত্যি। ব্যক্তিগত জীবনেও আমি মানুষটা নিতান্ত বোরিং। প্যাশন বলতে যা বোঝায় তাতে ডাক্তারিটাই প্রথম, ডাক্তারিটাই শেষ। তাই, এর বাইরে কিছু ভেবে বা বলে ফেলা আমার পক্ষে প্রায় অসম্ভব। অগত্যা.. সেই চর্বিতচর্বণ।

**

– ইবারে একটু ভাল কর‍্যা দ্যাখঅ না ডাক্তারবাবু..

সকালবেলায় এরকম কথা শুনলে মেজাজটা বিগড়ে যাওয়ারই কথা।

– কেন? আগের বার কি খারাপ করে দেখা হয়েছিল নাকি?

– না গো ডাক্তারবাবু, ইরকম বলব কেন? তমরা ভাল কর‍্যা দও বল্যা ত বারবার ঘুর‍্যা ঘুর‍্যা আসি।

– তাহলে?

– কী আর বলব বাবু.. সব মোদের কপালের দোষ..

– যাঃ! আবার আমাকে ছেড়ে কপালকে ধরলে কেন? কী হয়েছে বলো..

– তমরা ত তিনদিন ভাল দেখ্যা ছাড়ল। ঘরেও আরঅ তিনদিন ভাল ছিল। তারপরে আবার কী খিঁচনি বাবু! বাচ্চাটাকে মোর ঘরে রাখতে পারিনি..

– দ্যাখো মা, তোমাকে আগেই বলেছিলাম- তোমার বাচ্চার রোগটাই এরকম। ওর কোন ওষুধের কত মাত্রায় গিয়ে খিঁচুনি ঠিক হবে সেটা কেউ জানে না। আমাদের ধীরে ধীরে ওষুধ দিয়ে দিয়ে দেখতে হবে। ওই ধরো, সিঁড়ির ধাপের মতো। আবার এমনও হতে পারে হয়তো খিঁচুনি কোনোদিনই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। বলা খুব মুশকিল..

– ওউ জন্য ত বললি বাবু, মোর কপালের দোষ। চার ঘন্টার রাস্তা। গাড়িভাড়া ছাব্বিশ’শ টাকা লেয়। অর বাবা বাইরে খাটাখাটনির কাজ করত। এখন করনার জন্য সব বন্দ। জায়গা-জমি নাই। কী কর‍্যা সংসার চালাই আর বাচ্চাকে দেখি বলত?

উত্তর নেই। উত্তর থাকে না। আমি মুখ নিচু করে পালাই..

**

– কী গো.. আবার ঘুরে এলে যে?

– তমরা বলে দিলে ওই হাসপাতালে অপ্রেশন হবে। উখানে গেলি, গিয়্যা দেখি বেড নাই। কবে পাবা যাবে বলতে পারল নি। মোর বাচ্চাটার কী হবে বাবু?

– হুঁ.. ওখানে তো অনেক চাপ.. সবাই এসব রোগে ওখানেই রেফার করে। এছাড়া তো আর সরকারি জায়গা সেরকম নেই..

– তমরা কিছু একটা ব্যবস্থা করে দাও না গো.. মোরা আর কথাও যেতে পারব নি। রাস্তাঘাট চিনি নি। কত খুঁজ্যা খুঁজ্যা গিয়্যা তবু ভত্তি করতে পারলি নি..

আমি অসহায় মুখ করে তাকিয়ে থাকি। অকারণে পেনের ছিপিটা বার কয়েক খুলে-লাগিয়ে নিই। এসবের কোনও চটজলদি সমাধান হয়না। বেশ জানি, ওই হাসপাতালেও রোগী উপচে পড়ছে। বাইরেও অপেক্ষার লম্বা লাইন। এদিকে বাচ্চাটার অপারেশনটা হওয়া দরকার। এই পরিবারের পক্ষে খরচ করে বাইরে অপারেশন করা অসম্ভব। আমাকে আবার পালানোর রাস্তা ধরতে হয়। ‘রিগ্রেট, নো বেড ভ্যাকেন্ট’ লেখা কাগজ বিদ্রুপের হাসি হাসতে থাকে..

আমি বারবার এসব প্রশ্ন এড়াতে পালিয়ে বেড়াই। প্রশ্নের তীক্ষ্ণ আওয়াজ আমাকে ধাওয়া করে। দু’হাতে কান চাপা দিই তবু প্রশ্ন ছাড়িয়ে বেরোতে পারি না। তাই আমার লেখায় একই কথা, একই অনুষঙ্গ।

**

পরপর দু’দিন চব্বিশ ঘণ্টা ডিউটির ক্লান্তিতে অন্য কিছু ভাবার অবকাশ থাকে না। বাঙালির সম্ভবত শেষ উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। দুঃখ করার সময়টুকুও পাইনি। দিন কেটেছে অবসন্ন, রাত কেটেছে নির্ঘুম। আজ সন্ধ্যেয় এসে ভাবনার ফুরসৎ মিলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে সম্ভবত বাঙালির আভিজাত্যের দিন শেষ হয়ে গেল। না, ‘আভিজাত্য’ মানে অর্থগরিমা নয়। বাঙালির মননের আভিজাত্য, জ্ঞানের আভিজাত্য, সংবেদনশীলতার আভিজাত্য। যে বাঙালি ঘেমো জামাটা ছুঁড়ে ফেলে বাঁশিতে সুর তুলতে পারে। যে বাঙালি পকেটের গান্ধীছাপ কাগজের থেকে ভেতরের প্রতিভাকে বেশি দাম দেয়। যে বাঙালি উন্মুক্ত সবুজে দু’কলি রবীন্দ্রনাথ মেশায়। নক্ষত্র নিভে যাওয়ার পর বাকি পড়ে রইল মধ্যমেধার দাপট আর পানসে হেঁটে যাওয়া.. উদ্দেশ্যহীন..

**

শহুরে আলোর বৃত্তের বাইরে মানোয়ারা বিবি আর সুনীল মান্নাদের পৃথিবী আছে। অন্ধকারের পৃথিবী। তাদের প্রশ্ন আছে, অসহায়তা আছে, যন্ত্রণা আছে। শুধু তার শেষ কোথায় তারা জানে না। আমি পরিষ্কার দেখতে পাই.. একঝাঁক তরুণ-তরুণীর মুখ। গলায় স্টেথোস্কোপ। তারা উত্তর না থাকা প্রশ্নের মুখোমুখি হয়। ছটফট করে। মানোয়ারা-সুনীল সংকোচ ভরা গলায় জানতে চায়..- তোমরা কে?

তারা একচিলতে হেসে বলে– আমরা? আমরা বন্ধু..

তারপর ধুঁকতে থাকা মারীর দেশের উত্তর না মেলা প্রশ্নের বোঝা কাঁধে নিয়ে তারা সামনে এগিয়ে যায়..

PrevPreviousডাক্তারবাবু কোর্টে গিয়েছেন
Nextআদালতে ডাক্তারবাবুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

আপনি কি বলতে চাইছেন সেটা বুঝতে পারলে কোনো অভিযোগ থাকার কথা নয়। ভালো থাকবেন, লিখবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

“নতুন সরকার #১”

May 8, 2026 1 Comment

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

May 8, 2026 No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Dr. Sukanya Bandopadhyay May 8, 2026

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621235
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]