Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিশ্ব রূপবান

IMG_20200709_195904
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • July 11, 2020
  • 5:20 am
  • 3 Comments

আমার মেজকাকার কাছে সম্প্রতি দুটি বাচ্চা ছেলে আসাযাওয়া করছে| পাশের বাড়ির গৃহরক্ষকের দুই ছেলে| দুই ভাই|

আমার মেজকাকা ইতিহাসের একনিষ্ঠ পণ্ডিত মানুষ| সারাদিন নিজের বই লেখার কাজ করেন| তবু মাঝে মাঝে ছেলেপিলের গলা, তাদের গল্পগুজব না শুনলে তাঁর লেখায় মন বসে না| তাই এই ভাইদুটো কেবল নিজের নিজের গলা শোনাবার জন্য এবং গলা দিয়ে নিজের উপস্থিতি জানান দেবার কাজে বাহাল হয়েছে|

বড় ভাইটি ভারী সোজা মানুষ| দিনরাত কারণে অকারণে ছোটটাকে পেটায়, ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, মোবাইলে মানুষ মারার গেম খেলে আর তারপর মেজকাকার পাশের বিছানায় ভাইকে দিয়ে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পরে| কারণ পরের দিন ওই কাজগুলোই তাকে ধারাবাহিক ভাবে করে যেতে হবে| পরীক্ষায় ফেলটা ধারাবাহিক না হলেও বেশি সংখ্যাতেই ঘটে| পাশ অল্প অল্প| পাশ হলেই মোবাইল খেলায় মানুষ মারা তার আরো বাড়ে| আর এইসব করে করে খুব গম্ভীর আর স্বল্পবাক হয়ে গেছে সে|

ছোট ভাই কিন্তু ভারী চপল| এক কথা ফুলঝুরি| অনর্গল দাদার সাথে, আমাদের সাথে বকে চলে, হাসেও| পাখির একটা দানা খেতে যত সময় লাগে এতটুকু হাসি একেক বারে| সন্ধের পুজোর টিংটং ঘন্টার মত মিষ্টি ঠেকে তার ওইটুকু হাসির আওয়াজ| মারকুটি দাদাটাকে জড়িয়ে ঘুমোয়| দাদার মার খেয়ে দাদার সাথে বসে ভাত, ডাল আলুসিদ্ধ খায়|

একদিন–হঠাৎ| দেখলাম দাদার মত করেই মার থেকে মোবাইল নিল কেঁদেকেটে| তারপর অনেকক্ষণ খেলার পর মোবাইলটা ফেলে চুল মুঠো করে ধরে বসে রইল| চোখে কেমন সহায়হীনের কাতরতা| আরে!

আমার ভেতরের কালো কাকটা ঠোকরালো আমায়| মনের ভূতপাখিটা বলল–“যা ময়ূরা, জিজ্ঞেস কর কেন এমন মাঝে মাঝেই করে বাচ্চাটা!

“এমন করিস কেন রে তুই? চুল মুঠো করে বসে থাকিস দুঃখবুড়োর মত করে? কেন? মা, বাবা দাদা, টিভি, মোবাইল, চিকেন বিরিয়ানী সব এখানে! তাও হঠাৎ করে চুপ হয়ে যাস কেন?” —আমাকে অবাক করে ছেলে বললে —“সব এখানে, কিন্তু আসলটা আমাদের সুন্দরবনের গ্রামে|”

বললাম– “আসল আবার কী? এই তো মায়ের সাথে ঝামেলা করে মোবাইল নিলি! আবার আসল কী?” ছেলে আনমনে বলে– “সেখানে বড় মাঠের মধ্যে একটা স্কুল আমাদের| অনেক ঘাস মাঠে| ধপাস হয়ে গেলেও লাগে না| সবাই একসাথে খেলি| একসাথে পড়ি| একই রকমভাবে পড়ি|” বুঝলাম– “একইরকম” শব্দটা সে আমদানি করেছে টিভিতে সাম্প্রতিক অনলাইন পড়ানোর পদ্ধতি দেখে|

পরশু তার ঠাকুরদা মারা গেছে| সেই মৃত্যু তার মুক্তি এনে দিল| দেখলাম– হাসতে হাসতে মুখে একটুকরো গেঞ্জি বেঁধে চলল মা বাবার সাথে| মন খারাপ হচ্ছিল| কাছে ডাকলাম| অন্যান্য দিনের থেকে শান্ত ভাবে আমার কাছে এল| বুঝলাম, পছন্দের গ্রামে যাবে বলে তার এই বাড়তি বাধ্যতা| ভুল বললাম– মনের জিনিস পেয়ে সেদিন মধুর এক সৌজন্য জন্মেছিল তার| জুতো ফুতো খুলে তখনই এল আমার কাছে| বললাম–“কোভিড চারদিকে| মা বাবা ঘুরে আসুক| তুই দাদার সাথে থাক আমাদের বাড়িতে|”

কনফিডেন্ট উত্তর–“একসাথে খেললে, একসাথে সবাই মিলে পড়লে, একইরকম মিড ডে টিফিন খেলে কিছু হয় না| আমি গ্রামেই যাব| ওখানেই পড়ব|” আবার সেই ‘একইরকম’|

চলে গেছে| এখন স্কুল নেই তাও| আসলে ওই একসঙ্গে বড়ো হওয়ার পূর্ণঘাসের জায়গাটাই তাকে এ শহরের জৌলুস ভুলিয়েছে| তাই বাপ, মা, মায়ের হাতের চিকেন বিরিয়ানী, যে দাদাকে গলা জড়িয়ে ধরে রাখে সারারাত্তির —- সব ফেলে চলেই গেছে সে| তার অবশ্য বিশ্বাস– অততবড় মাঠের মধ্যে তার স্কুল নিশ্চয় বসবে যে কোনো দিন| সেখানে তার অনেক বন্ধু| তাদের তেজময় কণ্ঠ নিয়ত সরব করবে বন্ধ শিক্ষালয়ের ঘরদুয়োর|

নাহ! এই নিশিতে সে নেই আমার ধারেপাশে| ভোর উঠলেও থাকবে না| কেবল রেখে গেছে দু শব্দ–সবাই মিলে|

ছুটি হলে আসিস একবার| শোনাস দুশব্দে ছড়িয়ে থাকা তোর সুখগল্পটা|

সবুজ বিরাট মাঠ আর সবাই মিলের গল্পটা|

ডিসগাস্টিং কাউয়াটা অবশ্য চরকি কাটবে তখনো! —“দ্যাখ না সুন্দরী ময়ূর – খুঁচিয়ে দ্যাখ না একবার –সে গল্পে ঝগড়া আছে কিনা!”

থাকবে না– দেখিস!

PrevPreviousকরোনা কুয়াশা সংখ্যাতত্ত্বের শঙ্কাতথ্য
NextসমকালNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অমর চট্টোপাধ্যায়
অমর চট্টোপাধ্যায়
6 years ago

সুন্দরের আরাধনা ।
ছেলেটির সুন্দর ভাবনার ছোঁয়া লাগুক আমার মনে , সুন্দর হ‌ই !

0
Reply
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
6 years ago

মেজকাকা একজন অতীত লেখার মানুষ। তার সামনে সবসময় ভবিষ্যৎ ঘুরে বেড়াচ্ছে। শিশুর মন বোঝা যাচ্ছে সে প্রকৃতিকে যেভাবে চায় তা সে এখানে পাচ্ছে না। তার পছন্দের জায়গা সুন্দরবন। তার বর্ণনায় ফুটে উঠেছে ভালবাসার ছবি। ময়ূরীদেবী এখানে সার্থক। কি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন একটা শিশুর চাওয়ার বা ভালবাসার পরিধি। যেখানে সে সবথেকে বেশি সাবলীল। দারুণ লেখা।

0
Reply
Goswami mousumi
Goswami mousumi
6 years ago

ওই ছোট ছেলেটার চাওয়া এখন আমাদের সকলের চাওয়া। বাস্তব হোক ওর স্বপ্ন। ভারি সুন্দর লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688678
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]